রিয়েল এস্টেটে স্বচ্ছতা ও বিশ্বাস নিশ্চিত করে WBRERA
WBRERA ensures transparency and trust in real estate.
West Bengal Real Estate Regulatory Authority-WBRERA
Official page of West Bengal Real Estate Regulatory Authority. Email: [email protected].
ডেভেলপারদের জন্য, ক্রেতাদের সঙ্গে বিশ্বাস গড়ে তোলা হলো সফলতার চাবিকাঠি। পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (WBRERA)-কে সঙ্গে নিয়ে চলুন, আপনার সুনাম গড়ুন এবং গ্রাহকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করুন।
For developers, building trust with buyers is the key to success. Partner with the West Bengal Real Estate Regulatory Authority (WBRERA) to build your reputation and connect with customers the right way.
আর নয় লুকানো খরচ বা বিলম্বিত হস্তান্তর! পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (WBRERA) আছে আপনার পাশে যাতে আপনাকে বিল্ডারের প্রতারণা থেকে রক্ষা করা যায়। যখন আপনি WBRERA-রেজিস্টার্ড প্রকল্প বেছে নেন, তার মানে নিরাপত্তা এবং মানসিক শান্তি রয়েছে আপনার সঙ্গে।
No more hidden costs or delayed possession! The West Bengal Real Estate Regulatory Authority (WBRERA) is here to protect homebuyers from builder deception. When you choose a WBRERA-registered project, you're choosing safety and peace of mind.
ফ্ল্যাট পেতে দেরি হচ্ছে? এখনই অভিযোগ জানান WBRERA-তে, যা আপনার অধিকার নিশ্চিত করে এবং বিলম্বিত হস্তান্তর থেকে আপনাকে রক্ষা করে।
Facing delays in getting your flat? File a complaint with WBRERA now, which safeguards your rights and protects you from delayed possession.
বিল্ডার আপনার প্রতিশ্রুতি রাখছে না? ফ্ল্যাট কেনার সময় সমস্যায় পড়ছেন? চিন্তা নেই! WBRERA আছে যা স্বচ্ছতা নিশ্চিত করে এবং আপনার অধিকার সুরক্ষিত রাখে।
Builder not keeping their promises? Facing issues while buying a flat? Don’t worry! WBRERA is here to ensure transparency and protect your rights.
26/09/2025
WBRERA নিবন্ধিত প্রকল্প ≠ সম্পূর্ণ তৈরি বাড়ি
অনেকে মনে করেন, WBRERA-রেজিস্টার্ড ট্যাগ মানেই শুধু তৈরি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। কিন্তু আসলে তা নয়!
একটি WBRERA-নিবন্ধিত প্রকল্প হতে পারে—
● একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট
● একটি সাধারণ বাড়ি
● কিংবা শুধুমাত্র একটি জমির প্লট, যেখানে ভবিষ্যতে আপনার স্বপ্নের বাড়ি তৈরি হবে।
📌 মনে রাখবেন: ২০০ বর্গমিটার-এর বেশি বা ৬টির বেশি ফ্ল্যাট বিশিষ্ট সব রিয়েল এস্টেট প্রকল্প WBRERA-তে নিবন্ধন বাধ্যতামূলক।
👉 তাহলে WBRERA-রেজিস্টার্ড হওয়া ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ কেন?
কারণ নিবন্ধন মানেই জমিটি আইনগতভাবে সুরক্ষিত, স্বচ্ছ ও নিরাপদ। WBRERA প্রতিটি প্রকল্পের খুঁটিনাটি যাচাই করে যাতে আপনাকে প্রতারণা, দেরি বা গোপন সমস্যার মুখে পড়তে না হয়।
আপনি ফ্ল্যাট কিনুন, একটি বাংলোতে বিনিয়োগ করুন, কিংবা ভবিষ্যতের জন্য শুধু জমি নিশ্চিত করুন—WBRERA গ্যারান্টি দেয়:
✅ আপনার বিনিয়োগ সুরক্ষিত
✅ আপনার মালিকানা বৈধ
✅ আপনার মানসিক শান্তি নিশ্চিত
WBRERA মানেই আপনার ভরসার ঢাল। শুধু আজকের বাড়ি নয়, আগামী দিনের জমি ও ভবিষ্যতের স্বপ্নকেও করে সুরক্ষিত।
𝗪𝗕𝗥𝗘𝗥𝗔 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿𝗲𝗱 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁 ≠ 𝗢𝗻𝗹𝘆 𝗥𝗲𝗮𝗱𝘆 𝗛𝗼𝗺𝗲𝘀!
Many people believe that a WBRERA-registered tag only applies to ready-to-move-in flats or apartments. But that’s not true!
A WBRERA-registered project can be:
● A luxurious apartment
● A simple house
● Or even just a plot of land where your dream home will be built in the future.
📌 Remember: All real estate projects above 200 sq. m. or with 6+ flats must be registered with WBRERA.
So why does WBRERA registration matter for buyers?
Because registration means the land is legally clear, transparent, and secured. WBRERA carefully verifies every detail of the project so that you are protected from fraud, delays, and hidden risks.
Whether you’re purchasing a flat, a bungalow, or just securing land for tomorrow, WBRERA guarantees:
✅ Your investment is safe
✅ Your ownership is valid
✅ Your peace of mind is ensured
Think of WBRERA as your trust shield. It’s not just about buying a home today — it’s also about protecting the land where your home will rise tomorrow.
26/09/2025
ফ্ল্যাট দ্রুত বিক্রি করতে চান? আপনার সেরা সহযোগী হতে পারে WBRERA!
আজকের প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে ক্রেতারা অনেক বেশি সচেতন। তারা শুধু ঝকঝকে ব্রোশিওর বা ভিত্তিহীন প্রতিশ্রুতির দিকে তাকায় না—তাদের প্রয়োজন বিশ্বাস আর স্বচ্ছতা। আর এখানেই WBRERA (পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি) সৎ ডেভেলপারদের দেয় একটি উপযুক্ত সঙ্গ।
WBRERA-তে নিবন্ধিত একটি প্রকল্প মানেই বিশ্বাসযোগ্যতা। কোনো গৃহক্রেতার কাছে সেই রেজিস্ট্রেশন নম্বর প্রমাণ করে যে নির্মাতা আইন মেনে চলছে, আর্থিক শৃঙ্খলা বজায় রাখছে এবং নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বাস তৈরি হলে বুকিংও হয় দ্রুত।
আজকের দিনে ক্রেতারা প্রথমেই খোঁজেন—“WBRERA-নিবন্ধিত প্রকল্প”।
ডেভেলপারদের জন্য এর অর্থ হলো বেশি দৃশ্যমানতা বা ভিসিবিলিটি, ক্রেতাদের আস্থা বৃদ্ধি, এবং দ্রুত বিক্রয় সম্পন্ন হওয়া।
আর বারবার ক্রেতাদের রাজি করানোর চেষ্টা করতে হবে না, কারণ WBRERA-র নম্বরই বলে দেবে প্রকল্পটির মর্যাদা।
এছাড়াও WBRERA গড়ে তোলে একটি ন্যায্য বাজারের পরিবেশ। এখানে অসৎ বা প্রতারণামূলক নির্মাতাদের কোনো জায়গা নেই, আর সৎ ডেভেলপাররা পায় আরও বেশি উন্নতি পাওয়ার সুযোগ। সঙ্গে আছে দ্রুত বিবাদ মেটানোর সুবিধা ও দীর্ঘমেয়াদী সুনাম বৃদ্ধির পথ।
অতএব, WBRERA শুধু ঘর তৈরি করে না—এটি তৈরি করে সেই বিশ্বাস, যা বিক্রি বাড়ায়।
𝗪𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗦𝗲𝗹𝗹 𝗙𝗹𝗮𝘁𝘀 𝗙𝗮𝘀𝘁𝗲𝗿? 𝗪𝗕𝗥𝗘𝗥𝗔 𝗖𝗮𝗻 𝗕𝗲 𝗬𝗼𝘂𝗿 𝗕𝗲𝘀𝘁 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿!
In today’s competitive real estate market, buyers have become smarter. They don’t just look at glossy brochures or fancy promises—they demand trust and transparency. This is where WBRERA (West Bengal Real Estate Regulatory Authority) gives genuine developers a powerful support.
A project registered under WBRERA instantly signals credibility. For a homebuyer, that registration number is proof that the builder is following the law, maintaining financial discipline, and is committed to timely delivery. And when trust is built, bookings happen faster.
Think of it this way—buyers today actively search for “WBRERA-registered” projects before making any decision.
For developers, this means increased visibility, higher buyer confidence, and quicker sales closures.
Instead of spending energy convincing buyers, your project’s WBRERA status does the talking.
Moreover, WBRERA ensures a level playing field. It filters out unprofessional or fraudulent builders, helping serious developers shine in a trustworthy marketplace. Add to that faster dispute resolution and better brand reputation, and you have a system designed to boost long-term growth.
With WBRERA by your side, it’s not just about building homes—it’s about building trust that sells.
26/09/2025
🔒 আপনার টাকার ৭০% কেউ অপব্যবহার করতে পারবে না!
এটি আপনার একান্তই নিজস্ব বিনিয়োগ, আর আইনই এর সুরক্ষা দেয়।
রেরা (RERA) আইনে স্পষ্ট বলা আছে—প্রতিটি প্রোমোটারকে ক্রেতাদের কাছ থেকে নেওয়া টাকার ৭০% একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে হবে। এই টাকা কেবলমাত্র নির্মাণকাজ ও জমি-সংক্রান্ত খরচে ব্যবহার করা বাঞ্ছনীয়। বাকি ৩০% অন্য খাতে ব্যবহার করা যায়।
✅ এই নিয়ম নিশ্চিত করে যে:
● আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত থাকে
● প্রকল্প সময়মতো সম্পূর্ণ হয়
● প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় থাকে
যদি জানতে পারেন আপনার টাকার অপব্যবহার হচ্ছে, তবে সরাসরি WBRERA-তে অভিযোগ জানানোর অধিকার আপনার আছে।
WBRERA আপনার স্বপ্নের বাড়ি গড়ে তোলে বিশ্বাস, নিরাপত্তা ও নিশ্চয়তার ভিত্তিতে।
WBRERA – আপনার বিনিয়োগের সুরক্ষা, আপনার ভবিষ্যতের নিশ্চয়তা।
🔒 𝗡𝗼 𝗼𝗻𝗲 𝗰𝗮𝗻 𝗺𝗶𝘀𝘂𝘀𝗲 𝟳𝟬% 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗺𝗼𝗻𝗲𝘆!
It’s your true investment, and the law protects it.
Under the RERA Act, every promoter must deposit 70% of the money collected from buyers into a separate bank account. This fund can only be used for construction and land costs. The remaining 30% may go towards other expenses.
✅ This safeguard ensures:
● Your hard-earned money stays protected
● Projects are completed on time
● Transparency and accountability at every step
And if you ever notice any misuse of your funds, you have the right to complain directly through WBRERA.
With WBRERA, your dream home is built on trust, safety, and assurance.
WBRERA – Protecting your investment, securing your future.
26/09/2025
ভুল চাল দেবেন না!
বাড়ি কেনা অনেকটা দাবা খেলার মতো—প্রতিটি চালের মূল্য আছে।
একটা ভুল সিদ্ধান্তই আপনাকে বছরের পর বছর ক্ষতি আর আফসোসে ফেলে দিতে পারে।
সেখানেই ভরসা দেয় WBRERA, যা দাবার রাণীর মতো এগিয়ে এসে রাজাকে, অর্থাৎ আপনাকে সুরক্ষা দেয়।
✔️ কোনো কু-কৌশল নেই
✔️ প্রত্যেক প্রকল্পের বাধ্যতামূলক নিবন্ধন অপরিহার্য
✔️ প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা
WBRERA থাকলে খেলা শুধু খেলা নয়, আপনার জয় নিশ্চিত।
কারণ রিয়েল এস্টেটে সবচেয়ে বুদ্ধিমানের চাল হলো নিরাপদ পদক্ষেপ।
𝗗𝗼𝗻’𝘁 𝗚𝗲𝘁 𝗧𝗿𝗮𝗽𝗽𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗪𝗿𝗼𝗻𝗴 𝗠𝗼𝘃𝗲!
Buying property is like a game of chess—every move matters. One wrong step can corner you into years of loss and regret.
That’s where WBRERA steps in as your Queen on the board, protecting you, the homebuyer King.
✔️ No hidden tricks
✔️ Every project must be registered
✔️ Transparency in every move
With WBRERA, you don’t just play the game—you play to win.
Because in real estate, the smartest move is a safe move.
26/09/2025
ডেভেলপার/প্রোমোটার সন্দেহজনক কিনা তা বোঝার লক্ষণ
একটি বাড়ি কেনা জীবনের অন্যতম বড় স্বপ্ন। কিন্তু ভুল ডেভেলপার বেছে নিলে সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তাই কিছু লক্ষণ আগে থেকে খেয়াল রাখা জরুরি—
👉 রেজিস্ট্রেশন নম্বর নেই (WBRERA) – প্রকল্প যদি রেজিস্টার্ড না হয়, তাহলে আপনার অধিকার সুরক্ষিত নয়।
👉 অবাস্তব প্রতিশ্রুতি – “এখন বুকিং করুন, পরে টাকা দিন” বা “দ্বিগুণ রিটার্নের নিশ্চয়তা” – এসব ফাঁদ এড়ানোই শ্রেয়।
👉 অস্পষ্ট হস্তান্তরের তারিখ – বারবার তারিখ বদলানো বা অস্পষ্ট প্রতিশ্রুতি, সমস্যার ইঙ্গিত।
👉 গোপন খরচ – সৎ প্রোমোটার সব খরচ খোলাখুলি জানায়। হঠাৎ অতিরিক্ত টাকা দাবি করা মানেই সতর্ক হওয়ার সময়।
👉 সঠিক কাগজপত্র নেই – অনুমোদিত নকশা, প্ল্যান, এগ্রিমেন্ট—এসব আগে থেকেই দেখানো উচিত।
👉 খারাপ রেকর্ড – আগের প্রকল্পে দেরি, আইনি মামলা বা অভিযোগ থাকলে সতর্ক থাকুন।
👉 বাস্তব আর বিজ্ঞাপনের অমিল – ঝকঝকে ব্রোশিওরে বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে কাজের হাল খারাপ—এটাই মিথ্যে প্রতিশ্রুতির প্রমাণ।
💡 মনে রাখবেন: একজন সৎ প্রোমোটার বাড়ি গড়ে, কিন্তু একজন সন্দেহজনক প্রোমোটার শুধু মরীচিকা দেখায়। বিনিয়োগের আগে অবশ্যই WBRERA রেজিস্ট্রেশন ও কাগজপত্র যাচাই করুন—কারণ আপনার স্বপ্ন সুরক্ষিত থাকা অপরিহার্য।
𝗦𝗶𝗴𝗻𝘀 𝗧𝗵𝗮𝘁 𝘁𝗵𝗲 𝗗𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗲𝗿/𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗲𝗿 𝗶𝘀 𝗦𝘂𝘀𝗽𝗶𝗰𝗶𝗼𝘂𝘀
Buying a home is a lifelong dream, but a wrong choice of developer can turn it into a nightmare. Here are key warning signs every buyer should watch out for:
● No WBRERA Registration Number – If the project isn’t registered, your rights aren’t protected.
● Unrealistic Promises – “Book now, pay later” or “Guaranteed double returns” are classic traps (It is best to avoid these kinds of promises).
● Unclear Possession Dates – Constantly shifting timelines or vague commitments mean trouble.
● Hidden Costs – Genuine promoters share clear cost breakups; suspicious ones add sudden charges.
● No Proper Documents – Sanctioned plans, approvals, and agreements must be shown upfront.
● Negative Track Record – Past delays, legal cases, or complaints are red flags.
● Mismatch in Reality – Glossy brochures but poor site progress mean false promises.
Remember: A trusted promoter builds homes, a suspicious one builds illusions. Always verify the WBRERA registration and documents before investing—because your dream deserves protection.
26/09/2025
💡 বাড়ি কেনা অনেকটা জীবনসঙ্গী বেছে নেওয়ার মতোই।
যখন আমরা একজন জীবনসঙ্গী খুঁজি, তখন আমরা চাই সে যেন:
✔ ভরসাযোগ্য হয়
✔ খোলামেলা ও স্বচ্ছ থাকে
✔ সৎ হয়
✔ কোনো অপ্রত্যাশিত সারপ্রাইজ না দেয়
ভাবুন তো, আপনার স্বপ্নের বাড়ির ক্ষেত্রেও কি ঠিক একই তালিকা প্রযোজ্য নয়? 🏡
যেমন বোঝাপড়া, একরকম মানসিকতা আর বিশ্বাস আমাদের সঠিক জীবনসঙ্গী বেছে নিতে সাহায্য করে, ঠিক তেমনই WBRERA আপনাকে সঠিক বাড়ি বেছে নিতে সাহায্য করে— সমস্ত তথ্য একেবারে পরিষ্কার করে দিয়ে:
➡️ হস্তান্তরের নির্দিষ্ট সময়
➡️ সঠিক কার্পেট এরিয়া
➡️ কোনো গোপন খরচ নয়
➡️ প্রতিশ্রুত সুবিধা
➡️ যাচাই করা নথিপত্র
কারণ জীবনসঙ্গী হোক বা বাড়ি— দুটোতেই আপনার প্রয়োজন বিশ্বাস, স্বচ্ছতা আর দীর্ঘমেয়াদি নিরাপত্তা। ❤️
👉 WBRERA-র সাথে, প্রতিটি “হ্যাপিলি এভার আফটার” শুরু হয় মজবুত ভিত থেকে।
💡𝗕𝘂𝘆𝗶𝗻𝗴 𝗮 𝗵𝗼𝗺𝗲 𝗶𝘀 𝗮 𝗹𝗼𝘁 𝗹𝗶𝗸𝗲 𝗰𝗵𝗼𝗼𝘀𝗶𝗻𝗴 𝗮 𝗹𝗶𝗳𝗲 𝗽𝗮𝗿𝘁𝗻𝗲𝗿.
When we look for a partner, we expect them to be:
✔ Reliable
✔ Transparent
✔ Honest
✔ Free from unwanted surprises
Now, isn’t that the same checklist for your dream home? 🏡
Just like understanding, shared values, and trust help us choose the right person, WBRERA helps you choose the right home — by ensuring every detail is clear and accessible:
➡️Possession Time
➡️ Exact Carpet Area
➡️ No Hidden Charges
➡️ Promised Amenities
➡️ Verified Documents
Because whether it’s a life partner or a home, you deserve trust, transparency, and long-term security. ❤️
👉 With WBRERA, every ‘happily ever after’ starts on a solid foundation.
26/09/2025
✍️বিল্ডার বা প্রোমোটাররা যখন প্রকল্প WBRERA-তে নিবন্ধন করবেন, তখন সমস্ত প্রয়োজনীয় নকশা ও প্ল্যান জমা দেওয়া বাঞ্ছনীয়
এর মধ্যে উল্লেখযোগ্য নকশাগুলি হল–
● পানীয় জল সরবরাহের নকশা✔️
● বৃষ্টির জল সংরক্ষণ পরিকল্পনা✔️
● ড্রেনেজ বা জল নিষ্কাশন ব্যবস্থার নকশা✔️
● বিদ্যুতায়ন বা বৈদ্যুতিক ব্যবস্থার নকশা✔️
এ ধরনের নথি শুধু বাধ্যতামূলকই নয়, বরং প্রকল্পের দীর্ঘমেয়াদি কার্যকারিতা, টেকসই উন্নয়ন এবং সরকারি নিয়মাবলীর সাথে সামঞ্জস্য রক্ষার জন্য অপরিহার্য।
সঠিক জল সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা ভবিষ্যতে বাসিন্দাদের ভোগান্তি থেকে রক্ষা করে, অন্যদিকে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা পরিবেশবান্ধব চর্চা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সহায়ক।
একইভাবে, বিদ্যুতায়নের নকশা, প্রকল্পের সর্বত্র নিরাপদ ও কার্যকর বিদ্যুৎ বণ্টন নিশ্চিত করে।
🔴এই গুরুত্বপূর্ণ নকশাগুলি রেজিস্ট্রেশনের সময় জমা না দিলে আবেদন প্রক্রিয়ায় দেরি, জরিমানা, এমনকি আবেদনের প্রত্যাখ্যানও হতে পারে। তাই ডেভেলপারদের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে, WBRERA রেজিস্ট্রেশনের সময় সমস্ত প্রয়োজনীয় নকশা প্রস্তুত করে অবশ্যই জমা দিন।
✍️𝐄𝐬𝐬𝐞𝐧𝐭𝐢𝐚𝐥 𝐃𝐫𝐚𝐰𝐢𝐧𝐠𝐬 𝐟𝐨𝐫 𝐖𝐁𝐑𝐄𝐑𝐀 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧
Builders registering their projects under WBRERA must ensure that all necessary drawings and plans are submitted.
These include designs for
● Water supply✔️
● Rainwater harvesting✔️
● Water drainage✔️
● Electrification systems✔️.
Such documents are not only mandatory but also crucial for ensuring the project’s long-term functionality, sustainability, and compliance with government regulations.
Proper water supply and drainage systems safeguard residents from future inconveniences, while rainwater harvesting supports eco-friendly practices and resource conservation.
Similarly, electrification plans guarantee safety and efficiency in power distribution throughout the project.
🔴Omission of these vital drawings during registration may lead to delays, penalties, or rejection of the application. Hence, developers are strongly advised to prepare and include all such documents at the time of WBRERA registration.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Calcutta Greens Commercial Complex (1st Floor) 1050/2, Survey Park
Kolkata
700075
