ঐক্য মত

ঐক্য মত

Share

This page is for all update regarding Left front activities and stand point or various political and

01/06/2026

বর্তমান সময়ে একটি বিরল দৃশ্যের স্বাক্ষী ছিলাম গতকাল রাতে.....

আমি গতকাল রাতে মাননীয় সুজন চক্রবর্তী' এবং তাঁর সহকর্মী সহধর্মীনী কে #বন্দেভারত ট্রেনে তুলে দেবার জন্য উপস্থিত ছিলাম নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে ....

প্লাটফর্মের চেয়ার গুলোতে বসে আছি সুজন চক্রবর্তী' সহ সবাই ... স্টেশনে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ এগিয়ে এসে কেউ সেল্ফি তুললেন কেউ বা লাল চা খাওয়ালেন সুজন দা কে .... কিছু ঝকঝকে তরুণী এগিয়ে এসে প্রণাম করলেন সুজন দা কে ....

এরপর দেখা হয়ে গেল কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও এর সাথে... আমাকে দেখে মনোজ এগিয়ে এলো... বললো কলকাতায় যাচ্ছে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য.... অভিনন্দন জানিয়ে ..ওকে বললাম সুজন দা আছে এখানেই.. সাথে সাথেই মনোজ এগিয়ে এলেন সুজন দার সামনে... করমর্দন করার সাথে দু'জনের মধ্যে কিছু পুরানো কথার স্মৃতিচারণ .. সুজন দা ওকে অভিনন্দন জানালেন আগামীর জন্য.... এরপর চলে এলো ট্রেন...সবাই উঠে গেলেন ট্রেনে... ট্রেন ছেড়ে দিলো.... আমিও প্লাটফর্ম ধরে বাড়ি ফেরার জন্য হাঁটছি....আর ভাবছি 34 বছর একটা দল ক্ষমতায় ছিল... 15 বছর +5 বছর ক্ষমতার বাইরে... #শুন্য বলে কত উপহাস শুনতে হতো... কিন্ত একজন নেতৃত্ব-কেও #চোর অপবাদ শুনতে হচ্ছে না.. কেউ #ডিম ও ছুঁড়ছে না বরং আজও এই মানুষ গুলোর প্রতি সাধারণ মানুষের সম্মান অটুট... এটাই আমাদের গর্ব .... আমাদের নেতৃত্বরা ঠিকই বলেন... "শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছুই নেই"...

01/06/2026

শাসক, বিরোধী কে হবে সেটা ঠিক করে দিচ্ছে। গণতন্ত্রের জন্য বিপদজ্জনক।

01/06/2026

ভয় নয় ভরসা !!

Photos from ঐক্য মত's post 01/06/2026

ছোট্ট করে দুই কথা।
মিনাক্ষী মুখার্জীকে নিয়ে অসভ্যদের ক্যারিকেচার।
তৃনমূল এবং বিজেপি অসভ্যদের দল,এরা মার্কেটে প্রচার চালিয়ে গেছে,আর্টস পড়ে সাইয়েন্সের ল্যাবে চাকরি.....
জিওগ্রাফি মানে ভূগোল আর আর্টসেরই সাব্জেক্ট ডিয়ার চাড্ডিজ😁

কলেজের ভেতর থেকে তোলা ছবি,চাইলে কুলটি কলেজের ব্রশিয়ারেও এই তথ্যটি পেয়ে যাবেন,ওয়েবসাইট ঘেঁটে দেখতে পারেন।

01/06/2026

ভিটে ভাঙে বুলডোজার, ভাঙে না মানুষের প্রাণ,
হাতে আজও ভগবানের ছবি, বুকের ভেতর টান।
পাঁচালী বিক্রি করে সে, ধর্মে খোঁজে ভরসা,
তবু কেন ঘরহারা আজ, এ কেমন সর্বনাশা?

রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করে, শুনছে নীরব দেশ—
মানুষ যদি না বাঁচে আগে, ধর্ম তবে কিসের রেশ?

31/05/2026

Operation Sunshine-এর পরে কলকাতা পুরসভা (KMC) যেসব জায়গায় হকারদের পুনর্বাসনের জন্য মার্কেট/স্টল তৈরি করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

গড়িয়াহাট মার্কেটের বেসমেন্ট
গোলপার্ক হকার মার্কেট
কালিঘাট হকার মার্কেট
কসবা নিউ মার্কেট
গ্যালিফ স্ট্রিট মার্কেট
ফ্যান্সি বাজার (রাসবিহারী অ্যাভিনিউ)
দেশপ্রিয় পার্ক Rehabilitation Hawker Market
কলেজ স্কোয়ার Rehabilitation Hawker Market
কালিঘাট পার্ক Rehabilitation Market
উল্টোডাঙা Municipal Market
যাদবপুর Municipal Market
সন্তোষপুর Municipal Market
বেহালা অঞ্চলের কিছু পুনর্বাসন স্টল
শ্যামবাজার–হাতিবাগান এলাকার কিছু পুনর্বাসন মার্কেট.

31/05/2026

অভিষেক ব্যানার্জী কে হেনস্তার ঘটনায় গ্রেফতার ৬ জন সক্রিয় তৃনমুল কর্মী!

30/05/2026

আমাকে এক সময় প্রচুর পুলিশ ঘিরে রাখতো। Z প্লাস সিকিউরিটি ও পেতাম। তারপর সব কেড়ে নিলো। আমিও প্ল্যান বানালাম। রাস্তায় দুটো লোককে দিয়ে ডিম ছুড়িয়ে নিলাম। চারিদিকে হুল্লোড়, আমাকে আক্রমণ করা হয়েছে। তার পর কোর্টে গেলাম, কেস ফাইল করলাম আর সব নিরাপত্তা ফিরে পেলাম।

এই ঘটনার সাথে বাংলার কোনো ঘটনার মিল নিছক কাকতালীয়।

Photos from ঐক্য মত's post 30/05/2026

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আয়োজিত রক্তদান শিবির। ৩০শে মে,২০২৬

30/05/2026

হিমাচল প্রদেশে রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন।

এখানে শুধুমাত্র জেলা পরিষদ নির্বাচন হয় দলীয় প্রতীকে।
নীচের দুই স্তরের নির্বাচন হয় নির্দলীয় প্রতীকে।

ওয়ার্ড মেম্বার এবং পঞ্চায়েত স্তরের ফলাফল বেড়োনোর পরে জয়ী প্রার্থীদের দেখে একথা স্পষ্ট, এ রাজ্যে কংগ্রেস বিজেপির পরে তৃতীয় বৃহত্তম শক্তি বামফ্রন্ট।

একাধিক ওয়ার্ড, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান পদে তারা জয়ী হয়েছেন।
তার মধ্যে উল্লেখযোগ্য যে কটির খবর পাওয়া গেছে,

আজারালি গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসাবে জয়ী হয়েছেনযুবনেতা কমরেড অভয় ধামতা।

কলু জুব্বার (তারাপুর) গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান হলেন হিমি দেবী (ঠাকুর)।
প্রতিকূল পরিস্থিতি ছিলো এখানে।।
গত বহু বছর ধরে রাজ্যে বিবিধ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন হিমি দেবী।এমডিএম, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন ছাড়াও সম্প্রতি শিমলাতে কেএনএইচ শিফটের বিরুদ্ধে প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এছাড়া জাদৌন পঞ্চায়েত থেকে থেকে উপ-প্রধান হয়েছেন যুবনেতা কমরেড বিজয় চন্দ।

খড়গা পঞ্চায়েতে উপপ্রধান পদে জিতেছেন কমরেড সুভাষ ঠাকুর, ইনি দুধ উৎপাদনে যুক্ত কর্মীদের ইউনিয়নের নেতা।

৩১ মের পর জিলা পরিষদের ফলাফল স্পষ্ট হবে হিমাচলে।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Parkstreet
Kolkata