30/05/2026
আজকের ঘটনায় বিজেপিকে ধিক্কার জানাবো না। এদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ব্যক্তিগত ভাবে আমি খুশি কারণ Abhishek Banerjee ফেরত না গিয়ে ঝুঁকি নিয়ে তার কর্মসূচি সম্পন্ন করেছেন। ছবিতে তার চোয়াল শক্ত দেখলাম। অনেক খিল্লি হবে, মিম হবে , অনেক পণ্ডিত বড় বড় কথা বলবে। কিন্তু দিনের শেষে এগুলোর কোনো মূল্য নেই। রাজনীতিতে ভুল শুধরে নেওয়ার সেরা রাস্তা হলো ময়দানে নেমে লড়াই। মাটি কামড়ে পড়ে থাকলে একদিন কর্মীরাই ঢাল হয়ে দাঁড়াবে আর ঘরে বসে থাকলে ইতিহাসের পাতায় ফুটনোট হয়ে থেকে যেতে হবে। তবে আজকের এই ঘটনা প্রকৃত তৃণমূলীদের বুকের আগুনটা খানিকটা উসকে দিয়ে গেলো। লড়াই খুব দীর্ঘ, কিন্তু লেগে থাকলে সাফল্য নিশ্চিত।

30/05/2026
30/05/2026