WARD 26 BJP - Rajarhat Gopalpur-2

Directions

WARD 26 BJP - Rajarhat Gopalpur-2 বিজেপি রাজারহাট গোপালপুর মন্ডল-২
২৬ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পৌরসভা
জনতার সেবা • এলাকার উন্নয়ন

07/10/2026

আমাদের বিধায়ক আমাদের গর্ব 🙏🏻

🌺 সেবাই সংকল্প, মানুষের পাশে থাকাই অঙ্গীকার। 🌺আজ রাজারহাট গোপালপুর মন্ডল–২-এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়া...
07/10/2026

🌺 সেবাই সংকল্প, মানুষের পাশে থাকাই অঙ্গীকার। 🌺

আজ রাজারহাট গোপালপুর মন্ডল–২-এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো “সেবা সংকল্প অভিযান”।

রাজারহাট গোপালপুর মন্ডল–২-এর অন্যতম সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ পাল-এর উদ্যোগে দুর্গাপূজার প্রাক্কালে ২৬ নম্বর ওয়ার্ডের মায়েদের হাতে তুলে দেওয়া হলো সামান্য উপহার—ভালোবাসা, শ্রদ্ধা ও উৎসবের আনন্দের ছোট্ট নিদর্শন। ❤️

একইসঙ্গে, যাঁরা ৩৬৫ দিন নিরলসভাবে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন, সেই সকল পরিবেশ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের হাতেও তুলে দেওয়া হলো দুর্গাপূজার উপহার। 🙏

পাশাপাশি, ২৬ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মীদের প্রতিও ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে তুলে দেওয়া হলো উপহার সামগ্রী।

এই সেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
🌼 রাজারহাট গোপালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী তরুণ জ্যোতি তেওয়ারি মহাশয়
🌼 বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক অভিভাবক মাননীয় শ্রী সুখেন্দু মজুমদার (বাবাইদা) মহাশয়
🌼 রাজারহাট গোপালপুর মন্ডল–২ যুব মোর্চার সভাপতি ভাই জিতেন সিং
সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ।

রাজনীতি শুধু মঞ্চে নয়, মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানোর মধ্যেই তার প্রকৃত অর্থ।

🤝 মানুষের পাশে, মানুষের জন্য।

🌺 সেবা সংকল্প অভিযান
🙏 মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।

#সেবাসংকল্পঅভিযান #প্রসেনজিৎপাল #দুর্গাপূজা #মানুষেরপাশে #সেবাইসংকল্প

🙏 পিতৃস্মরণে শ্রদ্ধার্ঘ্য — মহালয়া তর্পণ ২০২৬ 🙏মহালয়ার পবিত্র প্রভাতে পিতৃপুরুষের স্মরণে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগ...
03/10/2026

🙏 পিতৃস্মরণে শ্রদ্ধার্ঘ্য — মহালয়া তর্পণ ২০২৬ 🙏

মহালয়ার পবিত্র প্রভাতে পিতৃপুরুষের স্মরণে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী ১০ই অক্টোবর, দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণপাড়ার সাহেববাড়ির পুকুরে আয়োজিত হতে চলেছে “পিতৃস্মরণে শ্রদ্ধার্ঘ্য — মহালয়া তর্পণ ২০২৬”।

২৬ নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দের আয়োজনে এবং রাজারহাট গোপালপুর মণ্ডল-২-এর সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ পালের উদ্যোগ ও সক্রিয় তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

আজ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন শ্রী প্রসেনজিৎ পাল মহাশয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগত মানুষের সুবিধার বিষয়গুলি খতিয়ে দেখতে তিনি সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে পুকুর এলাকা পরিদর্শন করেন।

আমাদের বিশেষ লক্ষ্য, মহালয়ার এই পবিত্র দিনে সকল মানুষ যেন সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে তাঁদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করতে পারেন।

পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

📍 স্থান: সাহেববাড়ির পুকুর, দক্ষিণপাড়া, ২৬ নম্বর ওয়ার্ড
📅 তারিখ: ১০ অক্টোবর, ২০২৬
🕔 সময়: ভোর ৫টা থেকে

আয়োজনে:
২৬ নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ।

#পিতৃস্মরণে_শ্রদ্ধার্ঘ্য #মহালয়া_তর্পণ_২০২৬ #দক্ষিণদমদম #২৬নম্বরওয়ার্ড র্ড #জনসেবায়_অঙ্গীকার

জনসেবাই আমাদের অঙ্গীকার, মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য।দমদম সুরের মাঠ রবীন্দ্রভবনে আয়োজিত ‘সেবা সেতু অভিযান’-এর ২৬ ...
03/10/2026

জনসেবাই আমাদের অঙ্গীকার, মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য।

দমদম সুরের মাঠ রবীন্দ্রভবনে আয়োজিত ‘সেবা সেতু অভিযান’-এর ২৬ নম্বর ওয়ার্ডের ক্যাম্প অফিসে উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে এবং সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন আমাদের কার্যকর্তারা।

গতকাল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী তরুণ জ্যোতি তিওয়ারী মহাশয়, রাজারহাট গোপালপুর মণ্ডল-২-এর সভাপতি শ্রী অনিল গিরি মহাশয় এবং সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ পাল।

আমাদের লক্ষ্য, সরকারি প্রকল্পের সুবিধা পেতে যেন কোনও সাধারণ মানুষকে অযথা হয়রানি বা অসুবিধার সম্মুখীন হতে না হয়।

📍 স্থান: সুরের মাঠ রবীন্দ্রভবন, দমদম
📅 তারিখ: ২, ৩ ও ৪ অক্টোবর, ২০২৬
🕙 সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মানুষের সেবায়, মানুষের পাশে।

#সেবা_সেতু_অভিযান #জনসেবা #দমদম #রাজারহাট_গোপালপুর #২৬নম্বর_ওয়ার্ড

🙏🏻
26/09/2026

🙏🏻

দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বকর্মা সাফাই কর্মীদের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। ওনারাই আমাদের সমাজের বিশ্বক...
17/09/2026

দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বকর্মা সাফাই কর্মীদের বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। ওনারাই আমাদের সমাজের বিশ্বকর্মা, যাদের জন্য আমাদের ওয়ার্ড পরিস্কার থাকে। 🙏🏻

17/09/2026

রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের বিশ্বকর্মা পুজোর উপলক্ষে বিশ্বকর্মা ঠাকুর উপহার স্বরূপ দিলেন রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর সাধারণ সম্পাদক মাননীয় শ্রী প্রসেনজিৎ পাল মহাশয়। ১২ মাস ওনারা আমাদের ওয়ার্ডে পরিষেবা দিয়ে থাকেন,ওয়ার্ড কে পরিষ্কার রাখেন, প্রত্যেকদিন সকালবেলায় বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করেন। ওনারা শুধু সাফাই কর্মী নন, ওনারা এক একজন এক এক জন বিশ্বকর্মা। এই সকল বিশ্বকর্মাদের জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। মানুষকে আরও ভালো পরিষেবা দিতে হবে আপনাদেরই।

সেবার, সংকল্পের ও নেতৃত্বের প্রতীক বিশ্বনেতা মাননীয় শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদিজীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও শুভ...
17/09/2026

সেবার, সংকল্পের ও নেতৃত্বের প্রতীক বিশ্বনেতা মাননীয় শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদিজীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। 🇮🇳

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরলস দেশসেবার পথ আরও সুদীর্ঘ হোক এই প্রার্থনায় রাজারহাট গোপালপুর মণ্ডল-২-এর ২৬ নম্বর ওয়ার্ডের জগন্নাথ মন্দিরে ‘আশীর্বাদ প্রদীপ’ প্রজ্বলন করা হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর মন্ডল ২ এর সাধারণ সম্পাদক মাননীয় শ্রী প্রসেনজিৎ পাল মহাশয়।
উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ মাননীয় শ্রী সুশান্ত পাল মহাশয়।

প্রভু জগন্নাথের চরণে একটাই প্রার্থনা দেশসেবায় তাঁর অদম্য পথচলা আরও শক্তিশালী হোক, ভারতমাতার সেবায় তাঁর কর্মযজ্ঞ অব্যাহত থাকুক। 🙏🇮🇳

শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজী।
জয় হিন্দ। 🇮🇳🙏🏻🎂💐🪷
Narendra Modi

12/09/2026

দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের বটতলা মোড়ের শ্রী শ্রী কালী পূজার বিসর্জনের কিছু মুহূর্ত। আসছে বছর আবার এসো মা। 🙏🏻🕉️🔱🌺🪷

🪔🌺 শুভ কৌশিকী অমাবস্যা ও কালীপূজার পবিত্র সন্ধ্যায় 🌺🪔প্রতিবছরের ন্যায় এ বছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজারহাট–গোপালপুর...
11/09/2026

🪔🌺 শুভ কৌশিকী অমাবস্যা ও কালীপূজার পবিত্র সন্ধ্যায় 🌺🪔

প্রতিবছরের ন্যায় এ বছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজারহাট–গোপালপুর মণ্ডল–২-এর অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বটতলা মোড়ে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আয়োজিত হলো শ্রীশ্রী মা কালীর পুজো।

এই পবিত্র আয়োজনে উপস্থিত ছিলেন রাজারহাট–গোপালপুর মণ্ডল–২-এর সভাপতি শ্রদ্ধেয় শ্রী অনিল গিরি মহাশয় এবং আমাদের সকলের প্রিয় আমার রাজনৈতিক অভিভাবক বিশিষ্ট সমাজসেবী শ্রী সুখেন্দু মজুমদার (বাবাইদা)।

মায়ের চরণে প্রার্থনা—
মা কালী সকলের জীবন থেকে অশুভ ও অন্ধকার দূর করে শান্তি, শক্তি, সমৃদ্ধি ও মঙ্গলময়তায় ভরিয়ে দিন। 🙏🪔

জয় মা কালী। 🙏❤️

#শুভকৌশিকীঅমাবস্যা #কালীপূজা #জয়মাকালী #বটতলামোড় #দক্ষিণদমদম #২৬নম্বরওয়ার্ড #রাজারহাটগোপালপুরমণ্ডল২

Address

Nagendranath Road Jagannath Mandir
Kolkata
700028

Website

Alerts

Be the first to know and let us send you an email when WARD 26 BJP - Rajarhat Gopalpur-2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share