মানুষের প্রয়োজন কখনো আইন মানে না একথা মেনে রেলওয়ে হকারদের চলতে হবে । সরকার হকার উচ্ছেদের কথা বলেছে বলেই হাত পা গুটিয়ে থাকলে চলবে না । তোমাদের প্রয়োজন জিনিস বিক্রি করে লোকেদের সেবা করা । কিন্তু আইন আদালত যদি আইন করে দেয় যে হকাররা স্টেশন চত্বরের কোথাও বসতে পারবে না তাহলে আইনের ভয়ে বসে থাকলে চলবে না । নিজেদের বাঁচার প্রয়োজন মনে করে দৃঢ়তার সাথে নিজের স্টল চালিয়ে যেতে হবে । যেমন আদালত আইন করে দিয়েছে যে রাত দশটার পরে মাইক বাজানো চলবে না । এটা আইন । কিন্তু মানুষের প্রয়োজন এই আইন মানে না । যেমন কোথাও কীর্তন গান হলে সেখানে অনবরত 24 ঘণ্টা মাইক বাজিয়ে কীর্তন গান করা হয় । অনবরত 24 ঘণ্টা মাইকের আওয়াজে আমাদের রক্তচাপ বেড়ে যায় এবং শব্দ দূষণ তো হয়ই হয় । রাত দশটার পর মাইক বন্ধ করা তো দূরের কথা কীর্তোনিয়া দল মাইকে আরো বেশি সাউন্ড দিয়ে প্রচুর খোল করতাল, হারমোনিয়াম বাঁশি বাজিয়ে ওরা সারারাত কীর্তন করতে থাকে । এক্ষেত্রে কোনো আইন কানুন পুলিশ বুলডোজার ওদের কিছুই করতে পারে না । আইন আছে রাত দশটার পরে মাইক বাজানো চলবে না কিন্তু সে আইন কিরটোনিয়াদের কাছে অতি তুচ্ছ । তাদের যতই আইনের ভয় দেখানো হোক তারা আরও বেশি খোল করতাল হারমোনিয়াম বাঁশি বাজিয়ে অতি উচ্চ আওয়াজে মনের আনন্দে কীর্তন করতে থাকবে কারণ এটা ওদের প্রয়োজন । এবার ওরা বলবে মানুষের মুক্তির জন্য, তাদের ভালোর জন্য তারা সারারাত মাইক বাজিয়ে কীর্তন করে হরিনাম লোকেদের রক্তে ঢুকিয়ে দেয় যাতে মাইকের আওয়াজে লোকেদের রক্তচাপ বেড়ে বেড়ে একদম ঝাঁঝরা হয়ে যায় । কোনো আইন কোনো বুলডোজার এদেরকে বাধা দিতে পারবে না । নদীয়া জেলার পায়রাডাঙ্গায় যতো কীর্তন গান হয় সেখানে সারারাত মাইক বাজিয়ে কীর্তন করা হয় । কোনো আইন কোনো বুলডোজার এদেরকে মাইক বাজানো থেকে বিরত করতে পারবে না । পুলিশ এসে মাইক বন্ধ করে দিলে একটু পর আবার তারা মাইক বাজিয়ে দেবে । পুলিশ ভয়ে পালিয়ে যাবে । ঠিক তেমনি হকারদের হতে হবে । রেলওয়ে পুলিশ প্রশাসন এসে তোমাদের তুলে দেবে আবার তোমরা পরেরদিন ওখানে বসে পড়বে । ওরা তোমাদের আইনের ভয় দেখাবে কিন্তু তোমরা বলবে যে তোমরা মানুষের প্রয়োজনের জন্য স্টেশনে বসে চা বিস্কুট, পরোটা, লুচি তরকারি, ডিম সেদ্ধ, লেবু জল ইত্যাদি বিক্রি করছো । সারারাত মাইক বাজিয়ে কীর্তন করে যেমন হরিনাম মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে মানুষের মুক্তির ব্যবস্থা করা হয় ঠিক তেমনি তোমরা লোকেদের স্বার্থে, লোকেদের কল্যাণের জন্য স্টেশনের প্ল্যাটফর্মে এবং স্টেশনের বাইরে তোমাদের বিভিন্ন জিনিস নিয়ে বসে অসংখ লোকেদের উপকার করে চলেছো । আইনের ভয় দেখিয়ে যেমন কিরতোনিয়াদের সারারাত মাইক বাজানো থেকে কোনো মতেই বিরত করা সম্ভব নয় ঠিক তেমনি তোমরাও জোট বাধ যে আমরা অসংখ্য যাত্রীদের কল্যাণের জন্য আমাদের দোকান স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে এবং স্টেশনের বাইরে লাগাবো । কিরটোনিয়া দল যেমন তাদের কাজে অতি দৃঢ় সংকল্প যে তারা সারারাত মাইক বাজাবে কারো হিম্মত থাকলে আয় আমাদের মাইক বন্ধ করে দেখা তোমাদেরও ঠিক তাদের মতো দৃঢ় সংকল্পের মতো হতে হবে । তোমরা সংখ্যায় অনেক বেশি । সারা ভারতের সব হকাররা একত্রিত হলে তোমাদের শক্তি পায়রাদাঙ্গার কিরতোনিয়া দলের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী । শিয়ালদহ লাইনের সব স্টেশনের হকাররা যদি একত্রিত হও তাহলে তোমাদের শক্তি বিশাল আকার ধারণ করবে । কোনো আইন, কোনো বুলডোজার তোমাদের কিছুই করতে পারবে না । শুধু কীর্তোনিয়াদের মতো সারারাত মাইক বাজিয়ে কীর্তন করার মতো দৃঢ় সংকল্প হতে হবে ।
Hawkers and Small businessmen depending on railway be united
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hawkers and Small businessmen depending on railway be united, Political organisation, ALL HAWKERS ACROSS, KOLKATA.
Want your business to be the top-listed Government Service in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
ALL HAWKERS ACROSS
Kolkata
700001
