29/04/2018
Calcutta High Court New Website : www.calcuttahighcourt.gov.in
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from High Court, Calcutta., Courthouse, Old Post Office Street, Bar Association Room No. 16, KOLKATA.
29/04/2018
Calcutta High Court New Website : www.calcuttahighcourt.gov.in
High Court strike has withdrawn. Court starts from 30.04.2018.
High Court Cease Work further extended till 25.04.2018 and Next review meeting on 26.04.2018 at 10:30 a.m.
The Hon'ble Acting Chief Justice has pleased to permit the learned members of the Bar to use Court Room No. 31 (in the 2nd floor) and three(3) other rooms at the basement of the New Record Department at the Centenary building of the Hon'ble Court,* which are lying Vacant to use as booth for the ensuing election of the Bar Council of West Bengal scheduled to be held on *27th and 28th of March 2018.*
জনস্বার্থে প্রচারিত :-
স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গণতন্ত্রের হৃদপিন্ড ও আত্মা।তাই রাষ্ট্রের বাকি দুটি স্তম্ভ কখনোই চায়না বিচার ব্যবস্থা শক্তিশালী হোক।ফলত বিভিন্ন সময় বিচার ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থার মধ্যে সংঘাত লাগে।না এই সংঘাত গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক নয় বরং ভালো। সরকার ভুল করলে বিচারব্যবস্থা তা ঠিক করে দিতে পারে বা সেই ভুল কাজকে বাতিল করে দিতে পারে, অসাংবিধানিক ঘোষণার মধ্য দিয়ে।তাই অপরদুটি ব্যবস্থা বিচার ব্যবস্থা সম্পর্কে উদাসীন।কিন্তু এই প্রথম স্বাধীনতার পরে পরিকল্পিত ভাবে বিচারপতি না নিয়োগ করে বিচারব্যবস্থাকে শুকিয়ে মারার চেষ্টা চলছে।জরুরী অবস্থায় গণতন্ত্র ব্যাপক ভাবে আক্রান্ত হলেও আদালতের অস্তিত্বটুকু ছিল এখন সেই আদালতের অস্তিত্বই বিপন্ন করে তোলা হচ্ছে।গণতন্ত্রের পক্ষে এই প্রবনতা শুধু বিপদজনকই নয় ধ্বংসাত্মক।তাই আন্দোলন।তাই কর্ম বিরতি। আমরা জানি এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার বিচার প্রার্থী মানুষ।আর্থিক ভাবে ক্ষতগ্রস্ত হচ্ছি আমরা আইনজীবিরা তবু এই পথ ছাড়া অন্য কোন পথ আমাদের সামনে খোলা নেই।কারন বিচারপতি শূণ্যতার কারনে বিচারের অভাবে অবিচার একটি সাংবিধানিক সংকটের ইঙ্গিত দেয়।আর সেই সংকট যখন রাষ্ট্র ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করে তখন সমস্ত গণতান্ত্রিক মানুষের কাজ হল তার প্রতিবাদ করা।অনেকে বলছেন কি হবে??সত্যিই তো এক মাস কোর্ট বন্ধ থাকার পরেও যেখানে দেশের আইন মন্ত্রী শুধু আশ্বাস দিয়ে থেমে যান সেখানে কিই বা আশা করা যেতে পারে??আশার কথা এত কিছুর পরেও আইনজীবীরা দমেননি। লড়ছেন। শেষ পর্যন্ত লড়বেন।ইতিহাস সৃষ্টি করবেন।
- আন্দোলনরত আইনজীবীগন, কলিকাতা উচ্চ আদালত।