01/06/2026
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ বাংলার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নতুন দায়িত্বপ্রাপ্ত সকল মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও “সোনার বাংলা” গঠনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে এগিয়ে যাব।
31/05/2026
আজ সূর্য সেন স্ট্রিট, কলকাতায় আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলাম।
সকলের ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
31/05/2026
আজ কলকাতার সূর্য সেন স্ট্রিটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শ্রবণ করলাম।
দেশের উন্নয়ন ও জনকল্যাণের বার্তা সর্বদাই অনুপ্রেরণার উৎস।
30/05/2026
আজ (30-05-2026) কলকাতার পাটুলিতে রবীন্দ্র-নজরুল স্মরণ উৎসবে অংশগ্রহণ করলাম।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তাঁদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।
বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এই অমূল্য উত্তরাধিকার আগামী প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে পৌঁছে যাক।
30/05/2026
আজ দ্য পার্ক হোটেল, কলকাতায় Hotel & Restaurants Association of Eastern India-এর উদ্যোগে আমার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলাম।
এই সম্মান ও শুভেচ্ছার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ।
30/05/2026
আজ (30-05-2026) কলকাতার যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডে প্রবীণ নেতা শ্রদ্ধেয় মিহির দে মহাশয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম।
জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা, আদর্শ ও সমাজের প্রতি অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
29/05/2026
আজ হাওড়ার জানবাড়িতে বিশিষ্ট গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।
29/05/2026
আজ কলকাতার বাঘাযতীন যুব সংঘ মাঠে আরএসএস-এর বাঘাযতীন ভাগের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম।
সংগঠিত সমাজ, জাতীয়তাবোধ ও সেবার আদর্শকে সামনে রেখে স্বয়ংসেবকদের সঙ্গে এই মিলনমেলা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
28/05/2026
আজ (28-05-2026) পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে ২২৩-কেশিয়াড়ি (এস.টি.) বিধানসভার বিধায়ক কার্যালয়ের শুভ উদ্বোধন করলাম।
জনসেবাকে আরও গতিশীল ও মানুষের কাছে পৌঁছে দিতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমরা সর্বদা মানুষের পাশে আছি।
28/05/2026
আজ (28-05-2026) পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে মা সারদাময়ী গেস্ট হাউসের শুভ উদ্বোধন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মোটরচালিত তিন চাকার গাড়ি প্রদান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক এই উদ্যোগ আগামী দিনে আরও অনেক মানুষকে অনুপ্রাণিত করবে।
Watch Complete Speech:
https://youtu.be/mmY3pf60sTk?si=EdnoYaSU9csvLAvO