¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤

¤¤ Rabindra Sangeet ¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤

Share

আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।

05/11/2025

"আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো--
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥"
রবীন্দ্রনাথ ঠাকুর।।

30/10/2025

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--
মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥
তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,
রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥
তোমা-পানে চাহি সকলে সুন্দর,
রূপ হেরি আকুল অন্তর।
তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।
উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে--
তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥
রবীন্দ্রনাথ ঠাকুর।
পূজা পর্যায়।

02/10/2025

"মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ--
ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥"
রবীন্দ্রনাথ ঠাকুর।
পূজা পর্যায়।

01/10/2025

তোমারি মধুর রূপে ভরেছ ভুবন--
মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন ॥
তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি, রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন ॥
তোমা-পানে চাহি সকলে সুন্দর,
রূপ হেরি আকুল অন্তর।
তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।
উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে--
তোমার চরণ করেছে বরণ নিখিলজন ॥
রবীন্দ্রনাথ ঠাকুর ।
পূজা পর্যায় ।।

30/09/2025

পূজার সাজ...
রবীন্দ্রনাথ ঠাকুর...

আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি,
পূজার সময় এল কাছে।
মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই,
আনন্দে দু-হাত তুলি নাচে।
পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে,
"কী পোশাক আনিয়াছ কিনে।'
পিতা কহে, "আছে আছে তোদের মায়ের কাছে,
দেখিতে পাইবি ঠিক দিনে।'
সবুর সহে না আর -- জননীরে বার বার
কহে, "মা গো, ধরি তোর পায়ে,
বাবা আমাদের তরে কী কিনে এনেছে ঘরে
একবার দে না মা, দেখায়ে।'
ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা
দেখাইল করিয়া আদর।
মধু কহে, "আর নেই?' মা কহিল, "আছে এই
একজোড়া ধুতি ও চাদর।'
রাগিয়া আগুন ছেলে, কাপড় ধুলায় ফেলে
কাঁদিয়া কহিল, "চাহি না মা,
রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি,
ফুলকাটা সাটিনের জামা।'
মা কহিল, "মধু, ছি ছি, কেন কাঁদ মিছামিছি,
গরিব যে তোমাদের বাপ।
এবার হয় নি ধান, কত গেছে লোকসান,
পেয়েছেন কত দুঃখতাপ।
তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে
সাধ্যমত এনেছেন কিনে।
সে জিনিস অনাদরে ফেলিলি ধূলির 'পরে--
এই শিক্ষা হল এতদিনে।'
বিধু বলে, "এ কাপড় পছন্দ হয়েছে মোর,
এই জামা পরাস আমারে।'
মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুতবেগে
গেল রায়বাবুদের দ্বারে।
সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়ো;
দালান সাজাতে গেছে রাত।
মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে
চোখে তাঁর পড়িল হঠাৎ।
কাছে ডাকি স্নেহভরে কহেন করুণ স্বরে
তারে দুই বাহুতে বাঁধিয়া,
"কী রে মধু, হয়েছে কী। তোরে যে শুক্‌নো দেখি।'
শুনি মধু উঠিল কাঁদিয়া,
কহিল, "আমার তরে বাবা আনিয়াছে ঘরে
শুধু এক ছিটের কাপড়।'
শুনি রায়মহাশয় হাসিয়া মধুরে কয়,
"সেজন্য ভাবনা কিবা তোর।'
ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, "ওরে গুপি,
তোর জামা দে তুই মধুকে।'
গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে
হাসি আর নাহি ধরে মুখে।
বুক ফুলাইয়া চলে -- সবারে ডাকিয়া বলে,
"দেখো কাকা! দেখো চেয়ে মামা!
ওই আমাদের বিধু ছিট পরিয়াছে শুধু,
মোর গায়ে সাটিনের জামা।'
মা শুনি কহেন আসি লাজে অশ্রুজলে ভাসি
কপালে করিয়া করাঘাত,
"হই দুঃখী হই দীন কাহারো রাখি না ঋণ,
কারো কাছে পাতি নাই হাত।
তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে
অহংকার কর ধেয়ে ধেয়ে!
ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার
ভিক্ষা-করা সাটিনের চেয়ে।
আয় বিধু, আয় বুকে, চুমো খাই চাঁদমুখে,
তোর সাজ সব চেয়ে ভালো।
দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে
ছিটের জামাটি করে আলো।'

27/09/2025

আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥

25/09/2025

তুমি নব নব রূপে এসো প্রাণে।
এসো গন্ধে বরনে, এসো গানে।
এসো অঙ্গে পুলকময় পরশে,
এসো চিত্তে অমৃতময় হরষে,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে।
তুমি নব নব রূপে এসো প্রাণে।

24/09/2025

জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে ॥
অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
মার আহ্বানবাণী রটাও ভুবনমাঝে ॥
রবীন্দ্রনাথ ঠাকুর ।
স্বদেশ পর্যায়

23/09/2025

"আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥"
রবীন্দ্রনাথ ঠাকুর ।
স্বদেশ পর্যায় ।

22/09/2025

এসো হে এসো, সজল ঘন,
বাদলবরিষনে--
বিপুল তব শ্যামল স্নেহে
এসো হে এ জীবনে।

এসো হে গিরিশিখর চুমি,
ছায়ায় ঘিরি কাননভূমি--
গগন ছেয়ে এসো হে তুমি
গভীর গরজনে।

ব্যথিয়ে উঠে নীপের বন
পুলকভরা ফুলে।
উছলি উঠে কলরোদন
নদীর কূলে কূলে।

এসো হে এসো হৃদয়ভরা,
এসো হে এসো পিপাসা-হরা,
এসো হে আঁখি-শীতল-করা
ঘনায়ে এসো মনে।

১৭ ভাদ্র, ১৩১৬

05/09/2025

"মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা
আর সমস্তই তার অধীন"
রবীন্দ্রনাথ ঠাকুর.
আমার সকল বন্ধুদের জানাই শিক্ষকদিবসের শুভেচ্ছা।

27/08/2025

ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে॥
দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে,
জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে॥
আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে—
আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে—
অনেক হইতে একের ডোরে, সুখদুখ হতে শান্তিক্রোড়ে—
আমা হতে, নাথ, তোমাতে মোরে নূতন জনম দাও হে॥
রবীন্দ্রনাথ ঠাকুর 🙏🏻❤️
পূজা পর্যায়

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Picnic Garden Road
Kolkata
7OOO39