21/11/2025
কার্তিক পূজা ২০২৫
ছবি-সংগৃহীত
শুরুটা খুব ছোট হলেও আজ তা কলেবরে বৃদ্ধি পেয়েছে তবে আন্তরিকতা এখনও আগের মতোই আছে। পূজা মানে দায়িত্ব।
21/11/2025
কার্তিক পূজা ২০২৫
ছবি-সংগৃহীত
20/11/2025
কাটোয়া ও কার্তিক পূজো
বাংলা মাসগুলির মধ্যে একমাত্র কার্তিক মাস বাদ দিয়ে আরও কোনও মাসের নাম কোনও দেবতার নামে উৎসর্গ করা হয়নি। আদিকাল থেকেই বাংলা মাসগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হল কার্তিক মাস। হেমন্তকালের মাস কার্তিকই ছিল প্রাচীনবাংলার সমাজে বছরের প্রথম মাস এবং লক্ষ্মীর পাশাপাশি কার্তিকই ছিলেন প্রধান দেবতা। এই কার্তিক কিন্তু মা দুর্গার সন্তানরূপে পূজিত কার্তিক নন, বরং প্রজনন ও কৃষির দেবতা তথা রাঢ়দেশীয় কৃষিসংস্কৃতির প্রধান প্রতিভূ। তাই রাঢ়বঙ্গে অঘ্রান মাসে নবান্নের প্রধান দেবতাও কার্তিক।
কৃষিপ্রধান ও নদীতীরবর্তী অঞ্চল শস্য উৎপাদনে শ্রেষ্ঠ হয় বলেই গঙ্গা তীরবর্তী কাটোয়া, পূর্বস্থলী ও বাঁশবেড়িয়া অঞ্চলে আদিকাল থেকে কার্তিক পূজার খ্যাতি দেখা যায়। কাটোয়া মহকুমার গ্রামাঞ্চলে কৃষিদেবতা রূপে পূজিত হলেও শহর কাটোয়ার সঙ্গে কার্তিক জড়িয়ে আছেন বণিক ও বারবনিতাদের সম্মিলিত প্রয়াসের সঙ্গে।
অনেকে মতে, বর্গীদের আক্রমণে কাটোয়া ও কাটোয়ার নিকটবর্তী গ্রামের অসংখ্য নারী ধর্ষিত হলে, তারা সামাজিকভাবে প্রান্তিক হয়ে পড়ে। পরে তারাই সম্মিলিতভাবে একটি নিষিদ্ধপল্লি গড়ে তোলে, যা পরবর্তীতে ভাগীরথী নদীর পাশে বিদেশি বণিকদের বিনোদনের স্থান হিসাবে প্রাধান্য লাভ করে। মূলত এই বারবনিতাদের সন্তানলাভের ঈপ্সিত কামনা ও স্থানীয় বণিকদের অর্থের প্রাচুর্যদের প্রদর্শনের জন্যই নিষিদ্ধপল্লিতে পূজিত হতে শুরু করে কার্তিক।
বর্তমানে কাটোয়ায় প্রায় তিনশোর কাছাকাছি পূজা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাবেকিয়ানা ও আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে কাটোয়ার কার্তিক পূজো (লড়াই) হয়েছে মানুষের উৎসব তথা কাটোয়া লোক-উৎসব।
সংগৃহীত
17/11/2025
কার্ত্তিক পূজা' ২০২৫,
চাঁপাতলা সার্বজনীন, চুঁচুড়া, হূগলী
ছবি - সংগৃহীত
16/11/2025
হীরক সাজে হৈমন্তিকা
হেলাপুকুর, চন্দননগর'২০২৫
মন্ডপসজ্জ্যার প্রস্তুতি
মা হৈমন্তিকা ❤️❤️
12/11/2025
আলোকসজ্জা ❤️
10/11/2025
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং নরনারায়ণ সেবার কিছু মুহূর্ত।
মায়ের নিরঞ্জনের কিছু খন্ডচিত্র