25/09/2025
✨“যেখানে শক্তি, সেখানেই মা দুর্গা… আর এই শক্তির নাম ঐক্য”✨
আমাদের প্রাণের উদ্যোগ “পুজোর পৰিধেয়” এ বছর তার ৫ম বর্ষে পা দিল। পাঁচ বছর আগে মাত্র ৩০ জন শিশুর হাতে নতুন জামার আনন্দ তুলে দেওয়া থেকে আজ আমরা পৌঁছে গেছি ১০টি স্কুল এবং শুভানুধ্যায়ীদের দেওয়া নাম অনুযায়ী ১৮০+ প্রয়োজনী শিশুর কাছে।
এই যাত্রা আমাদের একার নয়—এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা, উৎসাহ আর নিরন্তর সমর্থনের কারণে। 🙏
আমাদের সকল শুভানুধ্যায়ী, এবং বিশেষ করে Friendz United পরিবারের প্রতিটি সদস্যকে জানাই হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। ❤️
আগামী দিনে যেন আরও বড় সংখ্যক শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি । আজকের ১৮০ যেন কাল হয় আরও হাজার। এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার পথে আপনাদের ভালোবাসা
সহযোগিতা ও সমর্থন আমাদের পাথেয় হোক।
আপনাদের ভালোবাসা আমাদের শক্তি। আবারও কৃতজ্ঞতা আর প্রণাম জানাই প্রত্যেককে।
10/09/2025
পূজোর পরিধেয় ২০২৫ ✨
"দুর্গাপূজা মানেই আনন্দ, খুশি আর নতুন জামার গন্ধ। কিন্তু আমাদের আশেপাশেই অনেক শিশু রয়েছে, যারা এখনও নতুন পোশাকের আনন্দ থেকে বঞ্চিত।"
Friendz United এই দুর্গোৎসবে আবারও উদ্যোগ নিয়েছে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার, যাতে তারাও উৎসবের আনন্দে শামিল হতে পারে।
👉 যদি আপনি এমন কোনো শিশু বা পরিবারকে চেনেন, যারা আর্থিক কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, তবে দয়া করে আমাদের জানাবেন।
আমরা চেষ্টা করব তাদের মুখেও হাসি ফোটাতে।
নাম নথিভুক্ত করার শেষ দিন ১০.০৯.২০২৫
📍 বিতরণ অনুষ্ঠান
🗓️ ২১শে সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার)
⏰ সন্ধ্যা ৭টা
🏠 ২-এর পল্লী কল্যাণ সমিতি প্রাঙ্গণ
📩 যোগাযোগ করুন ইনবক্স/কমেন্টের মাধ্যমে বা সরাসরি আমাদের সংগঠনের সদস্যদের সাথে।
চলুন, একসাথে এই দুর্গোৎসব সবার জন্য আনন্দময় করে তুলি। 🌸
26/08/2025

24/08/2025
"দুগ্গা ঠাকুর আসছে ধরায়
খুশির আবেশ হৃদয় ভরায়"
'শারদোৎসব' উপলক্ষে গতবছরের ন্যায় এবারেও Friendz United ' কিছু অসচ্ছল পরিবারের শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে।
"শহর জুড়ে রঙ্গিন মানুষ আলোর বাজার
পুজো মানেই টাকার খরচ লক্ষ হাজার ।"
মাতৃপক্ষের শুভারম্ভে সুবিধাবঞ্চিত কিছু শৈশব রঙিন সুতোয় রাঙিয়ে তোলার উদ্যোগে সামিল হই।
কিভাবে সাহায্য করবেন?
১) আর্থিক অনুদান পাঠিয়ে।
২) নতুন জামাকাপড় দিয়ে।
আর্থিক সাহায্যের ঠিকানা:
Upi id:
senguptapratim@ybl
nayansengupta98@okaxis
বিশদে জানতে যোগাযোগ করুন : ৯৮৩০৯৬৫৩০৯ (9830965309) এই নম্বরে।
14/08/2025
জয়ী – Friendz United -এর আয়োজনে
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন – ভালোবাসা, ঐক্য ও গর্বের সঙ্গে
তারিখ: ১৫ই আগস্ট'২০২৫
স্থান: করমঞ্জিল মাঠ
(২- এর পল্লী কল্যাণ সমিতি)
সকাল (সকাল ১০টা থেকে)
রক্তদান শিবির – একটি ছোট পদক্ষেপ, যা বাঁচাতে পারে অনেক জীবন। আপনার একফোঁটা রক্ত হতে পারে কারো নতুন আশা।
সন্ধ্যা (সন্ধ্যা ৭)
সম্বর্ধনা অনুষ্ঠান – এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটি স্ট্রিমে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) প্রথম ৫ জন সাফল্য অর্জনকারী কলকাতা পুরসভার ১৩৩/১৩৪/১৩৫/১৩৬ নম্বর ওয়ার্ড এবং মহেশতলা পৌরসভার ০২/০৩ নম্বর ওয়ার্ড-এর মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান। তাদের কৃতিত্ব আমাদের সকলের গর্ব।
এসে যোগ দিন স্বাধীনতার, সাফল্যের ও মানবতার এই উৎসবে।
আপনার উপস্থিতি দিনটিকে আরও স্মরণীয় করে তুলবে।