All India Wakf Property & Minorities Development Committee

Call Directions Contact the organization

All India Wakf Property & Minorities Development Committee Muslims, Buddha, Khisthan!

https://www.facebook.com/share/p/1BtzKtm91L/
01/09/2026

https://www.facebook.com/share/p/1BtzKtm91L/

প্রায় তিন মাস ধরে জলহীন কাশীপুরের জ্যোতিনগর, ধর্মীয় বৈষম্যের অভিযোগ বাসিন্দাদের- অধিজন কথা

উত্তর কলকাতার কাশীপুরের জ্যোতিনগর কলোনিতে প্রায় তিন মাস ধরে নিয়মিত পানীয় জলের সরবরাহ নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় রাজনৈতিক কারণে তাঁদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

দ্য ওয়্যারের সাংবাদিক অন্বেষা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ মে জ্যোতিনগর কলোনিতে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৫,০০০ মানুষের বসবাস এই এলাকায়। বাসিন্দাদের দাবি, পানীয় জলের পাঁচটি কলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে জল সংগ্রহের জন্য তাঁদের কেউ গঙ্গার জলের উপর নির্ভর করছেন, আবার কেউ দূরবর্তী এলাকা থেকে জল বয়ে আনতে বাধ্য হচ্ছেন।

জল সরবরাহ পুনরায় চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে একটি রিট পিটিশনও দায়ের করা হয়েছে। তবে এখনও সেই আবেদনের শুনানি হয়নি।

ভোট না দেওয়ায় জল বন্ধের অভিযোগ

জ্যোতিনগরের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ক ঋতেশ তিওয়ারি তাঁদের জানিয়েছিলেন যে তাঁরা বিজেপিকে ভোট দেননি বলেই এলাকায় জল সরবরাহ বন্ধ করা হয়েছে। তাঁদের আরও দাবি, একদল মহিলা জল সরবরাহ পুনরায় চালুর আবেদন নিয়ে বিধায়কের কাছে গেলে তাঁদের সঙ্গে ধর্মীয়ভাবে সংবেদনশীলতাহীন মন্তব্য করা হয়।

স্থানীয় বাসিন্দা আকবর আলি দ্য ওয়্যারকে বলেন, “আমরা বহুবার বরো অফিস এবং থানায় বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। জল কেন বন্ধ করা হয়েছে? কারণ আমরা মুসলিম।”

দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন জ্যোতিনগরের বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জলের পরিষেবা পুনরায় চালু করা হোক।

https://www.facebook.com/share/p/1EWtNGAF9x/
31/08/2026

https://www.facebook.com/share/p/1EWtNGAF9x/

শিক্ষক দিবসেই উত্তাল হবে দিল্লি ! সরকার কথা না রাখায় বড় আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি'র দীপকের-অধিজন কথা ॥

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যন্তর মন্তরে তাঁরা যে আন্দোলন করেছিলেন, এটি তার চেয়েও বড় আকারের হবে ।

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র), 31 অগস্ট: শিক্ষক দিবসে বড়সড় আন্দোলনের পরিকল্পনা ককরোচ জনতা পার্টির ৷ এই বিষয়ে সিজেপি'র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে রবিবার জানিয়েছেন, তাঁদের সংগঠন 5 সেপ্টেম্বর নয়াদিল্লিতে একটি বিশাল আন্দোলনের পরিকল্পনা করছে । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যন্তর মন্তরে তাঁরা যে আন্দোলন করেছিলেন, এটি তার চেয়েও বড় আকারের হবে ।

এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দীপকে দাবি করেন, যন্তর মন্তরের আন্দোলনের পর সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি । তাঁর বক্তব্য, "যন্তর মন্তরের আন্দোলনের পর সরকার কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, যা পূরণ করা হয়নি । তাই আমরা আবারও আন্দোলনের পথে ফিরে আসছি । আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করা হয়নি এবং যাঁরা আত্মহত্যা করেছিলেন, তাঁদের পরিবারকে কোনও আর্থিক সহায়তাও দেওয়া হয়নি ।"

[ Delhi, Student Protest, Hunger Strike, Cjp, Adhion kotha ]

https://www.facebook.com/share/p/1KEpo5EEWb/
29/08/2026

https://www.facebook.com/share/p/1KEpo5EEWb/

CJP-এর প্রধান মুখপাত্র সৌরভ দাস বিজেপি কর্ণাটকের একটি ভিডিও নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ওই ভিডিওতে যাদের “দিমাগি নকশাল” বলে অভিহিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। অধিজন কথা

এক্স-এ দেওয়া এক পোস্টে সৌরভ দাস অভিযোগ করেন, ক্ষমতাসীন দল দেশের তরুণদের উদ্দেশে হুমকিমূলক ভাষা ব্যবহার করছে।

তিনি লেখেন, “২০২৬ সালে দাঁড়িয়ে ক্ষমতাসীন দল প্রকাশ্যে দেশের তরুণদের গুলি করে হত্যার হুমকি দিচ্ছে! এ এক চরম অমানবিকতা। মনে হচ্ছে, তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে!”

এর আগে বিজেপি কর্ণাটকের পক্ষ থেকে বলা হয়েছিল, এই পদক্ষেপে “কোনও শিথিলতা বা ধীরগতি আসবে না” এবং “দিমাগি নকশালদের” বিরুদ্ধে পূর্ণ শক্তিতে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

বিজেপির এই বক্তব্যকে কেন্দ্র করে “দিমাগি নকশাল” শব্দবন্ধের ব্যবহার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে, সরকারের সমালোচক ও ভিন্নমত পোষণকারীদের উদ্দেশে এ ধরনের হুমকিসূচক ভাষা ব্যবহার কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

https://www.facebook.com/share/p/1EKWQoPG5z/
29/08/2026

https://www.facebook.com/share/p/1EKWQoPG5z/

নোবেল জয়ী মালালার লেখা বই পড়াকে কেন্দ্র করে গুজরাটে বজরং দলের তাণ্ডব, রেহাই পেল না মহিলারাও- অধিজন কথা

গুজরাটের একটি পার্কে বইয়ের অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ উঠেছে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের লেখা বই পড়াকে কেন্দ্র করে সমাজকর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা করা হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মহিলার সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ রয়েছে। পুলিশ সিসিটিভি রেকর্ড খতিয়ে দেখে তিনজনকে আটক করেছে।জানা গেছে, এর আগে স্থানীয় একটি স্কুলে মালালার বই রাখা নিয়ে আপত্তি জানিয়েছিল কয়েকটি দক্ষিণপন্থী সংগঠন। পরে স্কুল কর্তৃপক্ষ বইটি সরিয়ে নেয়। এর প্রতিবাদে একটি সামাজিক সংগঠন, পার্কে বই পাঠের আয়োজন করে। সেখানে মালালা ছাড়াও মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর লেখা বই পড়া হচ্ছিল। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা, দুজন বজরং দলের সদস্য সহ বেশ কিছু বহিরাগতদের উপর করেছে।

Address

Kolkata

Telephone

7001267789

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India Wakf Property & Minorities Development Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All India Wakf Property & Minorities Development Committee:

Shortcuts

Share

Category