FB LIVE | 01.06.2026
AITC Arambag
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AITC Arambag, Political Party, .
তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন | Press Conference at Trinamool Bhavan
জনগণের ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশে আমার বার্তা
Addressing the media | সাংবাদিকদের মুখোমুখি
বাংলা-বিরোধী বিজেপির ভোট-পরবর্তী ব্যাপক হিংসা এবং সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
শ্রী তন্ময় ঘোষ, শ্রীমতী সুস্মিতা দেব, সাজদা আহমেদ এবং শ্রী প্রসূন ব্যানার্জী দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করেছেন।
আমাদের একনিষ্ঠ কর্মীদের মুখ থেকে শুনুন।
বাংলা-বিরোধী বিজেপি বাংলা দখলের পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং তাঁর পরিবারের প্রতি অমানবিক অত্যাচার শুরু করেছে তা অত্যন্ত নিন্দনীয়।
গতকাল হুগলি জেলার পুরশুড়া ব্লকের অন্তর্গত এলাকায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তৃণমূল কংগ্রেসের দলীয় প্রধান ও তাঁর পরিবার এবং কর্মীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। সেখানে উপস্থিত নারীদের ওপরও চরম হেনস্থা চালানো হয়েছে। আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই এলাকার প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক নীতি এবং মা-মাটি-মানুষের সরকারের ওপর আস্থা রেখে আসছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বা পরবর্তী সময়ে এই বুথে নিজেদের রাজনৈতিক পায়ের মাটি ফিরে পেতে এবং সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করতেই বিজেপি এই এলাকাটিকে টার্গেট করেছে।
বাংলা-বিরোধী বিজেপিকে আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। আমরা সর্বদা বাংলার জনগণের স্বার্থে লড়াই করছি, এবং লড়াই অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
শ্রীমতী , শ্রী Haque এবং শ্রী সুশোভন রায়কে নিয়ে গঠিত আমাদের তথ্য অনুসন্ধানকারী দলটি ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে এবং সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ময়না, তমলুক ও হলদিয়া পরিদর্শনে যাচ্ছে।
এই এলাকাগুলোতে আমাদের কর্মীরা অবিরাম ভীতি প্রদর্শন, সহিংসতা এবং লক্ষ্যবস্তু করে চালানো নৃশংসতার শিকার হয়েছেন, আর রাজ্য পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যখন মানুষের সুরক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী লক্ষণীয়ভাবে অনুপস্থিত ছিল।
শ্রীমতী -এর নির্দেশনা ও নেতৃত্বে আমরা এই সংগ্রাম নিরলসভাবে চালিয়ে যাব - সত্যের জন্য, ন্যায়ের জন্য এবং আমাদের জনগণের মর্যাদার জন্য।
Press Conference from Trinamool Bhavan | তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন
