Keep posting
Vocational Education Forum- W.B.
Non political union of Vocational Teachers and instructors of west bengal
06/12/2023
https://youtu.be/Ykd3KwuaK3E?si=zqM6_5phGRYk_P1o
বহরমপুরে ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কর্মসূচি #BERHAMPORE
04/12/2023
09/09/2021
VOCATIONAL EDUCATION FORUM (W.B.) মাথা না থাকলে মাথা ব্যথা থাকে না
29/08/2021
Vocational Education Forum(W.B.) সভাপতি অরূপ কুমার গুহ
UVTTA এর রাজ্য সভাপতি শ্রী সৌমেন তালুকদার মহাশয় এর দ্রুত সুস্থতা কামনা করি। অরূপ গুহ
এই লক ডাউন এবং আগামী আর্থিক অচলাবস্থার কথা মাথায় রেখে অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত ভোকেশনাল শিক্ষক শিক্ষিকা এবং নোডাল কর্মচারী দের BPL ঘোষণা করা হোক। তাছাড়াও ওনাদের সামান্য ভাতার সাথে আরো আর্থিক অনুদান দেওয়া হোক। বিশেষ করে পার্ট টাইম দের।
*করোনা মহামারীর প্রেক্ষিতে সমস্ত ভোকেশনাল সমাজের কাছে দুটি আবেদন।*
১👉 মুখ্যমন্ত্রী করোনা ত্রান তহবিল গঠন করেছেন। যদিও, আমরা ভোকেশনাল শিক্ষার সাথে জড়িত শিক্ষক শিক্ষাকর্মীরা সুস্থ জীবন ধারণ করার মতো বেতন পাই না। তবু যা সম্ভব তাই দান করুন। গোটা জাতি আজ বিপদের মুখে তাই আমাদের এই দান জাতির সেবায় বড় অবদান রাখবে।
মনে রাখবেন - সেতুবন্ধনে কাঠবিড়ালির অবদান রাম অস্বীকার করতে পারেন নি। কুরুক্ষেত্রের পুতিগন্ধ ঢেকে দিয়েছিল বিদূরের খুদের সৌরভ।
২👉 আমার দ্বিতীয় এবং আরো গুরুত্বপূর্ণ আবেদন - সবাই এখন বাধ্যতামূলক অবসরে আছেন- শুধু আমরা নই আছে গোটা দেশ- সত্যি কথা বলতে কি সারা পৃথিবী। ধরুন এ অবস্থাটা চালু থাকবে আরো কিছু মাস- তারপর আমরা সামনে এসে দাঁড়াবো মহামন্দার- " স্প্যানিশ ফ্লু" মহামারির পর যেমন সংকট পৃথিবীকে টেনে নিয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধের ময়দানে। নিত্য প্রয়োজনীয় বস্তু ও খাদ্য সরবরাহ ভীষণ ভাবেই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আসছে। আপনি গোপনে দু বস্তা চাল জমিয়ে এই বিপদের মোকাবিলা করতে পারবেন না। আগাম প্রস্তুতি নিতে হবে। জনসাধারণের প্রয়োজনীয় জিনিস সস্তায় কিভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া যায়। এভাবেই ভোকেশনাল শিক্ষার প্রকৃত সামাজিক মূল্য সবার সামনে তুলে ধরা যাবে।
ধরুন যতদিন কাঁচামাল জোগাড় করা গেছে হ্যান্ড সানিটাইজার cost to cost তৈরি করে দিয়েছি। উপযুক্ত কাপড় পেলে সপ্তাহে 1 লক্ষ পর্যন্ত মাস্ক তৈরি করে দেওয়া যেত।
শুধু আমাদের ছাত্র ছাত্রী নয় দরকার হলে আরো একটু সামাজিক স্তর গুলোকে নিয়ে সাবান , শ্যাম্পু থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করার ব্যবস্থা করা যায়। আর যারা কৃষি বিদ্যায় আছেন তাদের দ্রুত কিছু খাদ্য উৎপাদন সংক্রান্ত চিন্তা করা উচিৎ- যেমন ধরুন আমরা গ্রামীন বা শহরে সব এলাকায় মাশরুম উৎপাদনের কথা ভাবতে পারি- যার কোনো জটিল কৌশল দরকার নেই- বিস্তর খরচ বহুল ব্যবস্থাপনা লাগবে না কিন্তু পুষ্টিকর খাদ্য উৎপাদন সম্ভব হবে।
আমি একটা প্রাথমিক রূপরেখা বলছি - আপনারাও ভাবুন - ভোকেশনাল শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দিন।
অরূপ কুমার গুহ
সভাপতি
ভোকেশনাল এডুকেশন ফোরাম
একজন মানুষের মৃত্যু হলো। না করোনায় নয়- ডেঙ্গুতে নয়- মৃত্যু হলো সর্বগ্রাসী হতাশায়- আর এই মৃত্যু প্রথম শুরু হয়েছিল তপন সৎপথিকে দিয়ে বাঁকুড়ার জঙ্গলে আর এবার অভ্রজ্যোতি বিশ্বাস এবং সরকারি শিক্ষাঙ্গনের মধ্যে। ধীর কিন্তু সুনিশ্চিত সরকারি হত্যা পরিকল্পনা।
আমার বন্ধুরা, ভোকেশনাল শিক্ষার আলো যারা পশ্চিমবঙ্গে শতেক কষ্টেও জ্বালিয়ে রেখেছেন- তাদের সবাইকে বলছি - আসুন আমরা সবাই একটা দিন- আমাদের হারিয়ে যাওয়া বন্ধুর স্মরণে এক হই। সবাই নিজের নিজের জেলায়। না পারলে নিজের নিজের স্কুলে তাকে স্মরণ করি। আমাদের নিজেদের না পাওয়া গুলো আরো একবার বলি। আরো একবার শপথ করি। ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশের সাহস না থাকলে পালিয়ে বাঁচবেন?
খবর পাচ্ছি সরকারি তদন্ত হবে। বেশ। শেষ পর্যন্ত দায়িত্বে অবহেলার দায়ে দারোয়ানের চাকরি যাবে নাতো?
কেন 2005 থেকে দীর্ঘ 15 বছর ভোকেশনাল শিক্ষা অবহেলিত- কেন শিক্ষক - শিক্ষা কর্মীরা বছরের পর বছর নিরাশার অতলান্ত গহ্বরে তলিয়ে যাচ্ছে- এসব কি আসবে তদন্তের আওতায়?
কেন হাজার হাজার শিক্ষিত ছেলেদের বাধ্য করা হচ্ছে মনুষ্যেতর জীবন যাপনের। মহাকালকে প্রশ্ন করলে উত্তর মিলবে মাত্র পনেরটা তো বছর- কিন্তু আমরা বলবো আমাদের গোটা জীবন, 15 বছর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় আমরা দিয়েছি- সরকারের পরিকল্পিত কাজে- বিনিময়ে পেয়েছি অবজ্ঞা- অবহেলা আর অপমান। কেন আমাদের মাতৃবিয়োগের দিন হাজিরা সই করতে যেতে হবে- কেন দয়া চাইতে হবে- হাজিরা না দেওয়া দিনের মাইনা না কাটার জন্য? এসবও আসুক না তদন্তের আওতায়।
অভ্রজ্যোতি বিশ্বাস মরে প্রমান করে গেল- আমরা এখনো মরিনি- আসুন ওর সম্মানে একবার সবাই একসাথে বলি - আমরা বাঁচতে চাই আমাদের বাঁচার অধিকারে।
অরূপ কুমার গুহ
রাজ্য সভাপতি
ভোকেশনাল এডুকেশন ফোরাম
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rajarhat, New Town
Kolkata
Opening Hours
| Monday | 10am - 5pm |
| Tuesday | 10am - 5pm |
| Wednesday | 10am - 5pm |
| Thursday | 10am - 5pm |
| Friday | 10am - 5pm |
| Saturday | 10am - 2pm |
