02/01/2026
SDPI West Bengal Official
SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA
02/01/2026
রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশা।
রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, “শিক্ষক নিয়োগ বন্ধ ও দুর্নীতি রাজ্যের শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করছে।
26/10/2025
সময় এসেছে— তৃণমূলের অযোগ্য নেতা-নেত্রীদের ছুড়ে ফেলে যোগ্য, স্পষ্টভাষী নেতাদের বিধানসভায় পাঠানোর: হাসিবুল ইসলাম
২৬ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR বাতিল, ওবিসি সংরক্ষণ হরণ বন্ধ, দেশজুড়ে বাঙালিদের উপর নির্যাতন রোধ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ একাধিক দাবিতে আজ মুসলিম লীগের ডাকে বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম লীগের সর্বভারতীয় সম্পাদক ও এম.পি. কোয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ মোল্লা, এআইএমআইএম-এর কান্দি চেয়ারম্যান মেজবাহুল ইসলাম খান, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মন্ডল, সাধারণ সম্পাদক আসিব সেখ ও ওয়েলফেয়ার পার্টি-সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব।
রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন— “যে রাজ্যে মানুষ মারা না গেলে চাকরি মেলে না, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, শিক্ষার মেরুদণ্ড ধ্বংসপ্রাপ্ত, নারী মুখ্যমন্ত্রী হয়েও নারী সমাজ নিরাপত্তা পায় না— সেই রাজ্যে একের পর এক মন্দির নির্মাণ করা আসলে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির অনুকরণ ছাড়া আর কিছুই নয়।”
তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার নাম উল্লেখ করে বলেন— “কতটা অপদার্থ ও অযোগ্য নেত্রী হলে বলা যায়, নদীভাঙন প্রতিরোধ আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না! এই বক্তব্য প্রমাণ করে তৃণমূল নেতাদের অদক্ষতা ও জনগণের প্রতি দায়হীনতা।”
হাসিবুল ইসলাম আরও বলেন— “শুধু নদীভাঙন নয়, ইংরেজরা যদি মুর্শিদাবাদে রেললাইন তৈরি না করত, তাহলে আজকের এই ব্রাহ্মণ্যবাদী সরকার কখনও রেললাইন দিত না। স্বাধীনতার পর এত বছর কেটে গেলেও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদে গড়ে ওঠেনি। একসময়ের রাজধানী আজ শ্রমজীবী মানুষের জেলায় পরিণত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজ্যের অযোগ্য নেতা-নেত্রীদের ক্ষমতায় বসিয়ে দুর্নীতি, অবহেলা, বঞ্চনা ও সংখ্যালঘু, খ্রিষ্টান, দলিত, আদিবাসী সম্প্রদায়কে পিছিয়ে রাখার রাজনীতি চালানো হচ্ছে।
তিনি হুংকার দিয়ে বলেন— “আজ সময় এসেছে— হাকিকুল ইসলাম, ইমতিয়াজ মোল্লা, সারোয়ার হোসেনের মতো সৎ ও স্পষ্টভাষী নেতাদের বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠানোর। তৃণমূলের অযোগ্য, অপদার্থ নেতা-নেত্রীদের ছুড়ে ফেলে SDPI, WPI, IUML, Azad Samaj Party-র প্রত্যেকটি দলের প্রার্থীদের জয়ী করতে হবে।”
সভা থেকে হাসিবুল ইসলাম জনগণকে আন্দোলনমুখী হতে আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, কিভাবে এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের নেতৃত্বে গড়াইমারী হাসপাতাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে— যা দলীয় নেতৃত্বের জনমুখী কাজের এক বাস্তব উদাহরণ।
25/10/2025
রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মণ্ডল-এর উপস্থিতিতে ১৫ জন সদস্য নিয়ে গঠিত হল মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কমিটি।
নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মাসুদ রানা
সম্পাদক: শাহীন রেজা
সাংগঠনিক সম্পাদক: শহিদুল ইসলাম
যুগ্ম সম্পাদক: ইব্রাহিম শেখ
কোষাধ্যক্ষ: রসূল শেখ
এছাড়াও কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— আনারুল হক, এজাজুল শেখ, গুমানি শেখ, রুহুল আমিন, আফজাল হোসেন, জামিরুল ইসলাম, সাবির উদ্দিন, আনারুল সেখ, আবু তাহের ও আশরাফুল শেখ।
শোভাপুরে অনুষ্ঠিত এদিনের এই সাংগঠনিক নির্বাচনে আরও উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক মুকুল হক এবং জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দ।
25/10/2025
আদালতের রায় অমান্য করে মানবাধিকারের লঙ্ঘন— সোনালী খাতুনদের অবিলম্বে দেশে ফেরাতে হবে : ডাঃ কামাল বাসিরুজ্জামান
২৫ অক্টোবর ২০২৫, কলকাতা : কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সোনালী খাতুন ও তাঁর পরিবারের সঙ্গে থাকা ছ’জন ভারতীয় নাগরিককে চার সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর সময়সীমা শেষ হলেও এখনও তাঁদের ফেরানোর কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার। এটি এক গভীর মানবিক ও সাংবিধানিক লঙ্ঘন। আদালতের স্পষ্ট নির্দেশ অমান্য করে কেন্দ্র আজ সংবিধান ও মানবাধিকারের প্রতি উদাসীনতার পরিচয় দিয়েছে।
এসডিপিআই মনে করে, সোনালী খাতুনরা কোনও বিদেশি নন — তাঁরা ভারতেরই নাগরিক, যা আদালতও স্বীকৃতি দিয়েছে। অথচ তাঁদের ‘বাংলাদেশি’ বলে তকমা দিয়ে জোর করে বিদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এমন ঘটনার মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক ও অন্যায্য মনোভাব প্রকাশ পেয়েছে। একজন অন্তঃসত্ত্বা নারীকে দেশছাড়া করা শুধু আইনবিরোধী নয়, এটি মানবতার পরিপন্থীও।
তৃণমূলের সাংসদ সামিরুল ইসলাম এ বিষয়ে সরব হওয়ায় আমরা তাঁকে স্বাগত জানাই। তবে এটি কোনও দলীয় রাজনীতির বিষয় নয় — এটি একান্তভাবে ভারতীয় নাগরিকত্ব ও মানবাধিকারের প্রশ্ন। আদালতের রায়কে সম্মান জানিয়ে কেন্দ্রের উচিত অবিলম্বে সোনালী খাতুন ও অন্যদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুস্পষ্ট নীতি গ্রহণ করা। পাশাপাশি রাজ্য সরকারের উচিত দেশব্যাপী যেভাবে বাঙালি বিদ্বেষ বেড়ে চলেছে সরকারি ভাবে তা প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ করা।
এসডিপিআই কেন্দ্র সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে—
১. আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করে ছ’জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হোক।
২. দায়িত্বপ্রাপ্ত দফতরগুলির গাফিলতির জন্য জবাবদিহি নিশ্চিত করা হোক।
৩. নাগরিকত্বের প্রশ্নে মানবিক দৃষ্টিভঙ্গি ও সংবিধানের মূল চেতনা বজায় রাখা হোক।
৪ . এসআইআর-এর নামে বাঙালিদের বেনাগরিক করার ষড়যন্ত্র বন্ধ করা হোক।
ডাঃ কামাল বাসিরুজ্জামান
রাজ্য সাধারণ সম্পাদক
এসডিপিআই
23/10/2025
দক্ষিণ চব্বিশ পরগনায় কালীঠাকুরের মূর্তি ভাঙচুর করে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে নারায়ণ হালদার, পিতা ভূপতি হালদার।
নির্বাচন যতই ঘনিয়ে আসবে, বিজেপি ও আরএসএস ততই সক্রিয় হয়ে উঠবে— সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে হিন্দুত্ববাদী রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে।
বাংলার সমস্ত জাতি ও ধর্মের মানুষকে অনুরোধ— সচেতন ও সজাগ থাকুন। কোনো উস্কানিমূলক ঘটনা দেখলে বা শুনলে প্রথমেই প্রশাসনকে খবর দিন।
এই ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে বাংলাকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করার জন্য প্রশাসনকে ধন্যবাদ ও অভিনন্দন।
হাসিবুল ইসলাম
রাজ্য সাধারণ সম্পাদক
এসডিপিআই
22/10/2025
“G Eye” চ্যানেলের সাংবাদিকদের দেখলেই আক্রমণ করার নির্দেশ দেওয়ার পরও শওকত মোল্লা এখনও মুক্ত অবস্থায় রয়েছে। তার এই হিংসাত্মক ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এসডিপিআই এবং প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
মাসুদুল ইসলাম
রাজ্য সম্পাদক
এসডিপিআই
21/10/2025
২১ অক্টোবর — পুলিশ শহিদ স্মৃতি দিবস
দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করা সকল সাহসী পুলিশ সদস্যদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
১৯৫৯ সালের এই দিনে লাদাখ সীমান্তে চীনা সেনাদের আক্রমণে আমাদের বীর পুলিশ সদস্যরা শহিদ হয়েছিলেন।
তাঁদের ত্যাগ দেশের গর্ব, প্রেরণার উৎস।
সালাম সকল পুলিশ শহিদদের প্রতি।
হাকিকুল ইসলাম
রাজ্য সভাপতি
এসডিপিআই
20/10/2025
কর্নাটকে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সাথে সাক্ষাৎ করলো এসডিপিআই প্রতিনিধি দল
২০ অক্টোবর ২০২৫, মুর্শিদাবাদ:
কর্ণাটকে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে প্রাণ হারানো মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। রবিবার বহরমপুর ও হরিহরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান দলের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক আসিব সেখ, হরিহরপাড়া বিধানসভা সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃত্ব।
উল্লেখ্য, ৬ অক্টোবর বেঙ্গালুরুর বার্ডি করামানি এলাকায় ভাড়া নেওয়া ঘরে গ্যাস লিক থেকে আগুন লাগে। এতে মুর্শিদাবাদের সাতজন শ্রমিক— মিনারুল শেখ, তাজিবুল শেখ, হাসান মোল্লিক, জাইবুর শেখ, সাফিজুল শেখ, নূর জামাল শেখ (নাগরজোল পাঁচ পীরতলা, বহরমপুর) এবং জাহিদ আলি খান (খিদিরপুর, হরিহরপাড়া)— গুরুতর দগ্ধ হন। তারা সবাই রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। চিকিৎসাধীন অবস্থায় ১০ অক্টোবর তাঁদের মৃত্যু হয়। নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৩১ বছরের মধ্যে।
এদিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন— এক সময়ের বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ আজ পরিযায়ী শ্রমিক তৈরির কারখানায় পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে এই জেলাকে ও রাজ্যকে কর্মসংস্থানহীন করে দেওয়া হয়েছে। রাজ্যে কাজের অভাব নেই, কিন্তু সরকার শিল্প নয়— ধর্মের রাজনীতিতে ব্যস্ত। যেখানে প্রয়োজন ছিল কলকারখানার ঘোষণা, সেখানে সরকারি কোষাগার থেকে একের পর এক মন্দির নির্মাণের ঘোষণা হচ্ছে। বাংলার মানুষ সামান্য ভাতা পেয়ে চুপ রয়েছে, অথচ তারা ধীরে ধীরে পুঁজিবাদের দাসে পরিণত হচ্ছে। সাধারণ মানুষ এর জবাব দেবে নির্বাচনের ময়দানে।
19/10/2025
রাজ্য কমিটির সদস্য মোঃ আসাদুল্লাহ ও হাবিবুর রহমান-এর উপস্থিতিতে উত্তর দিনাজপুর জেলা কমিটি বৈঠক অনুষ্ঠিত হল টুঙ্গিদীঘি শ্রীধারা লজে।
15/10/2025
মাদকমুক্ত সমাজ গড়ার আবেদন নিতে অস্বীকার করেছে থানা, নেশা মুক্ত সমাজ গড়তে সমাজকেই এগিয়ে আসতে হবে : শবনম মুস্তারী
আজ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে এসডিপিআই-এর মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর রাণীনগর বিধানসভা কমিটির উদ্যোগে এক মাদক ও নেশা বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু হয়ে মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ইসলামপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর রাজ্য সম্পাদিকা ও WIM-এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারী। তিনি জানান, সমাজকে নেশা ও জুয়ামুক্ত করার আবেদন নিয়ে ইসলামপুর থানায় ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি চাওয়া হলেও, থানা কর্তৃপক্ষ কোনো কারণ না জানিয়ে ডেপুটেশন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। শবনম মুস্তারীর অভিযোগ, “এটি প্রশাসনের উদাসীনতার স্পষ্ট প্রমাণ।”
নেশার ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন— নেশা শুধু একজন মানুষকেই নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং এক প্রজন্মের ভবিষ্যৎ। নেশার কারণে যেমন ধর্ষণ ও অপরাধের সংখ্যা বেড়েছে, তেমনই রাস্তাঘাটে দুর্ঘটনার ঘটনাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।”
তিনি দাবি করেন, “বিহার রাজ্যের মতো পশ্চিমবঙ্গকেও মাদকমুক্ত করার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
অবশেষে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “নেশা ও মাদকের বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সমাজকেই এগিয়ে এসে নেশামুক্ত প্রজন্ম গড়ে তুলতে হবে।”
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
4A, Acre Road
Kolkata
