29/04/2025
Amra-আমরা
b**g page
29/04/2025
Hello.. i hope all are good..
So from today I'll be active on this page.. wish me luck..
Thank you 😊🙏 God bless you all ❤️
30/11/2021
জীবন হোক বা সম্পর্ক সব কিছুই একটা সমীকরণের মতো সাজিয়ে নিতে পারলেই ব্যাপারটা সহজ হয়। ছন্নছাড়া ভাব সহজ ব্যাপার টাও জটিল করে তোলে ও সমস্যার সম্মুখীন করতে বাধ্য করে।আর এটা জীবন আর সম্পর্ক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।।
সঠিক সম্পর্ক একটা জীবন গড়ে দিতে পারে, আবার ছন্নছাড়া ভাবে নিজের হাতে নষ্ট করা সম্পর্ক একটা সঠিক পথে চলা জীবন কেও ধ্বংস করতে পারে।তাই সম্পর্কের সমীকরণটা যদি মেনে চলা হয় জীবনের চলার পথে এটা অত্যন্ত কার্যকরী।
সম্পর্কের সমীকরণটা ঠিক এইরকম:-
T+U+B+T = L
TIME +UNDERSTANDING+BELIVE+TRUTH = LOVE
বিশ্বাস, বোঝাপড়া,সময়,আর সত্যতা এই চারটি জিনিসের মধ্যে একটাও কম হলে একটা সম্পর্ক কোনোদিন পূর্ণতা পেতে পারে না।।
EXPLANATION:-
1.TIME/সময় :- যদি তুমি তোমার সঙ্গী কে বোঝো ,ভরসা/বিশ্বাস করো ,সব সময় সত্যি বলো কিন্তু তুমি তাকে কোনোদিন সময় দিতে পারো না। একদিন দুদিন চলবে তারপর তার শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো লাগবেএকটা সম্পর্কে সময় হলো fresh air এর মতো।frsh air ছাড়া মানুষের যেমন দম আটকে আসে তেমনই সময় ছাড়া সম্পর্ক শ্বাসরুদ্ধকর লাগে।
২.UNDERSTANDING/বোঝাপড়া:- বোঝাপড়া না থাকলে কোনো সম্পর্কই ঠিক থাকে না,সে যেরম সম্পর্ক ই হোক না কেন। তুমি তোমার সঙ্গী কে যতই সময় দাও,ভরসা করো, সত্যি বলো বোঝাপড়া না থাকলে দুজনেই দুজনের কথা বুঝতে না পেরে প্রত্যেক কথার উল্টো মানে করবে। understanding is like a free bird in a relationship। মুক্ত পাখি যেমন আকাশে কোনো বাধা নিষেধ না মেনে উড়ে বেড়ায় তেমনই understanding থাকলে সম্পর্কে কাওকেই ভেবে চিন্তে নয় মুক্ত ভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে।
3.BELIVE(বিশ্বাস)/ভরসা:- বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই কোনোদিন টিকবে না সময় বোঝাপড়া সত্যতা মতই থাক না কেন সব ভিত্তিহীন হয়ে পরবে।belive is like indipendence.. সম্পর্কের স্বাধীনতা ই হল বিশ্বাস।।
4.TRUTH/ সত্যতা:- Truth is like oxygen in any relationship. Oxygen এর অভাবে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনই সম্পর্কে সত্যতা না থাকলে সম্পর্কের ইতি একদিন না একদিন টানবেই।।
17/11/2021
90's হোক বা বর্তমান সময়ে প্রেম জিনিসটা নিয়ে মানুষ বড্ড উদ্বিগ্ন থাকতো। আগের সময়ে চিঠি আর বর্তমান যুগে what's app chat। মাধ্যম বদলালেও প্রেম বদলায়নি। কিন্তু মাধ্যম বদলানোর সাথে সাথে মানুষ আসল কিছু জিনিস প্রেম নামক শব্দটি থেকে এমনভাবে বাদ দিয়ে দিয়েছে যে প্রেম করাটা এখন শুধুই অর্থ নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।।
এখনকার দিনের প্রেম মানেই কোনো movie show, coffee date,mall date, restaurant date। আর এগুলো সবই অল্প বিস্তর অর্থ নৈতিক সক্রিয়তার উপর দাঁড়িয়ে আছে।আর তার থেকেও বড় কথা এটা জানতে হবে যে প্রেম শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না । দুটো মানুষের মধ্যে হয় ভালোবাসা। প্রকৃতির মনোরম পরিবেশে যখন তারা একে অপরের মনের ভাব বুঝতে পারে তখন সেই মনোরম পরিবেশটা প্রেমের ভাব জাগানোর জন্য অনুকূল হয়ে ওঠে।তো প্রেম করতে গেলে বা প্রেমের অনুভূতি অনুভব করতে গেলে চার দেয়ালের বন্ধ ঘর থেকে বেড়িয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে বেড়িয়ে পড়ো।
উদাহরণ স্বরূপ বলছি যদি তুমি কলকাতা বাসি হয়ে থাকো তাহলে-
মধ্যরাতে উত্তর কলকাতার কোনো নিস্তব্ধ গলির রকে বসে ভবিষ্যত চিন্তাতে বা,
প্রিন্সেপ ঘাটে গোধূলি বেলায় নৌকার ঘরে ফেরা দেখতে দেখতে "aj jaane ki Zid Na karoo" গাওয়াতে বা,
অকারণেই ভালোবাসার মানুষটির হাত ধরে হাঁটাতে বা,
ভিক্টোরিয়ার কোনো এক নির্জন গাছের তলায় ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে দুঃখ ভাগ করে নেওয়াতে বা,
ময়দানের মাঠে পা ছড়িয়ে বসে বাদাম ভাজা খেতে খেতে একটা গোটা বিকেল কাটিয়ে দেওয়াতে
যদি তুমি কোনো প্রেমের অনুভূতি খুঁজে না পাও তবে প্রেমিক হিসেবে সত্যিই তুমি অসম্পূর্ণ আর অসম্পূর্ণ তোমার প্রেম।।
- Deb R Jit
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Kolkata
