04/06/2026
বিশ্বায়িত বাঙালির জীবনধারা বিষয়ক একটি ভিন্ন স্বাদের পত্রিকা ‘ট্রেন্ড’, যার আগামী প্রকাশিতব্য সংখ্যার বিষয়—‘দূরত্ব শেষ কথা নয়—পশ্চিমবঙ্গের একাকী প্রবীণদের পরিচর্যার সমস্যা ও সম্ভাবনা’। আগামী ২৬ জুন, শুক্রবার, বিকেল সাড়ে ছ-টায় এই সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষ্যে কলেজস্ট্রিটে প্রতিক্ষণ প্রকাশনার বইচাঘরে একটি আলোচনাসভা আয়োজন করা হয়েছে। এই সভায় যে বিষয়গুলি নিয়ে বক্তারা বলবেন, সেগুলি হল:
১) গৃহভিত্তিক স্বাস্থ্য পরিষেবা একাকী প্রবীণদের পরিচর্যায় কতটা কার্যকরী?
—বক্তা: ডা. ধীরেশ চৌধুরী
বার্ধক্য বিশেষজ্ঞ, প্রতিষ্ঠাতা ডিরেক্টর, বাঁচব হিলিং টাচ ফাউন্ডেশন
২) একাকী প্রবীণদের মানসিক স্বাস্থ্য: সন্তান ও সমাজের ভূমিকা
—বক্তা: ডা. দেবাঞ্জন ব্যানার্জী
বার্ধক্য মনোরোগ বিশেষজ্ঞ, অ্যাপোলো হসপিটাল, কলকাতা
৩) একাকী প্রবীণদের সুস্থভাবে বাঁচার জন্য জীবনযাপনের কয়েকটি অতিপ্রয়োজনীয় দিক
—বক্তা: ডা. অরুণাংশু তালুকদার
বিভাগীয় প্রধান, জেরিয়াট্রিক বিভাগ, কলকাতা মেডিক্যাল কলেজ
‘ট্রেন্ড’ পত্রিকার সকল পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ রইল। আসনসংখ্যা সীমিত। তাই ইনবক্সে আপনার উপস্থিতি আগাম জানিয়ে রাখলে আমাদের পক্ষে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হবে।

04/06/2026
03/06/2026
03/06/2026
02/06/2026
02/06/2026
01/06/2026
01/06/2026