আজ শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা। আপনাদের সবার জীবন মহাপ্রভুর কৃপায় সুন্দর ও সার্থক হয়ে উঠুক, মানুষের সেবায় আপনারা আরো বেশি করে এগিয়ে আসুন- জয় মা
Vivekananda Seva Sansthan
We are social service organization for the economically under-privileged people of Sunderban, W.B.
ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ আবির্ভাব তিথি তে তিনি আপনার জীবনে নিত্য প্রকাশিত হোক- বিবেকানন্দ সেবা সংস্থান এই প্রার্থনা তাঁর শ্রীচরণে নিবেদন করে
৭৭ তম গণতন্ত্র দিবসে বিবেকানন্দ সেবা সংস্থান সেই সমস্ত জানা অজানা বিপ্লবীদের চরণে আভুমি প্রণাম নিবেদন করে যাদের নিঃস্বার্থ ত্যাগের জন্য আজ আমরা এই দিন দেখতে পারছি - জয় হিন্দ, জয় ভারত
18/01/2026
যাদের প্রত্যক্ষ সহযোগিতায় বিবেকানন্দ সেবা সংস্থানের উদ্যোগে গতকাল ১৭ই জানুয়ারি শনিবার সুন্দরবনের শ্যামনগর ও পূর্ব গুড়গুড়িয়া গ্ৰামে সমাজ পূজার আয়োজন করা সম্ভব হয়েছে তারা হলেন - স্বামী তদগতানন্দ পুরী, শ্রী সুখময় রায়, ডঃ দেব প্রসাদ কর, শ্রী স্বদেশ সরদার, শ্রী বরিষ্ঠ দাস, শ্রী বান্টি কামানি, শ্রী জগ জীবন প্রধান, ডঃ তরুণ সাঁতরা, শ্রী কৃষ্ণেন্দু কুণ্ডু, শ্রী জয়ন্ত ঘোষ, শ্রী অজিত কুমার মহাপাত্র, শ্রী সহদেব ধাড়া ও শ্রী দেবব্রত চ্যাটার্জী । বিবেকানন্দ সেবা সংস্থানের সেবা কার্যক্রম চালিয়ে রাখতে আপনাদের অবদান অনস্বীকার্য। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির আশীর্বাদ আপনাদের সমস্ত পরিবারের উপর বর্ষিত হোক এই প্রার্থনা। সবশেষে বিশেষ কৃতজ্ঞতা তাদের যারা মাঠে নেমে কাঁধ কাঁধ মিলিয়ে এই কাজকে সুন্দর ভাবে করেন, যারা না থাকলে কিছুতেই কিছু হবে না, তারা হলেন বিবেকানন্দ সেবা সংস্থানের কনভেনর শ্রী সৌমেন পাত্র, ক্যাশিয়ার শ্রী অনিমেষ বিশ্বাস, শ্রী নন্দন প্রামাণিক, শ্রী প্রণবেশ মন্ডল ও আমাদের সারথি সঞ্জু
18/01/2026
ভগবান শ্রীরামকৃষ্ণ দেব জগৎজননী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদে বিবেকানন্দ সেবা সংস্থানের উদ্যোগে ১৭ই জানুয়ারি শনিবার সুন্দরবনের শ্যামনগর আদিবাসী ফ্রি প্রাইমারি স্কুলের ১০০ বাচ্চাদের উলেন টুপি বিতরণ করা হয়েছে ও সহায়িকা হিসেবে কাজ করেন যে ৭জন মা তাদের ও উলেন টুপি দেওয়া হয়েছে। এছাড়াও শ্যামনগর উত্তরপাড়ায় ৩০০ জন মা ও বাবাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৈপীঠ কোস্টল থানার অন্তর্গত পূর্ব গুড়গুড়িয়া গ্ৰামের নব যুব সংঘের ফ্রি কোচিং সেন্টারের ১২টি শিশুদের উলেন টুপি দেওয়া হয়েছে ও ১০০ জন মা ও বাবাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই সমাজ পূজায় শ্যামনগরের বিমল সরদার ও আমাদের সবার প্রিয় অমর সপরিবারে সহায়তা করেছেন। দিব্যত্রয়ীর শ্রী চরণে বিবেকানন্দ সেবা সংস্থান এদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে - জয় মা
ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আপনাদের জীবনে কল্পতরু রুপে প্রকাশিত হোক- বিবেকানন্দ সেবা সংস্থানের প্রত্যেক শুভানুধ্যায়ীদের জন্য প্রভুর শ্রীচরণ কমলে এই প্রার্থনা - জয় মা
বিবেকানন্দ সেবা সংস্থানের উদ্যোগে ১৭ জানুয়ারি , শনিবার সুন্দরবনের শ্যামনগর উত্তরপাড়া তে ৩০০ জন দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে, এই সেবাযজ্ঞে আপনাদের আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন। আপনারা সহায়তা গুগল পে/ ফোন পের মাধ্যমে পাঠাতে পারেন। নম্বর - ৬২৯১৬৬৮৯৭২. ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, জগৎজননী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক- জয় মা
অনলাইনে সহায়তা পাঠান এই নং - ৬২৯১৬৬৮৯৭২. এটা আমাদের হোয়াটসঅ্যাপ নংও। সহায়তা পড়াবার আগে ফোন অবশ্যই করে নেবেন, শুভ রাত্রি
সুধী, আগামী ৪ঠা জানুয়ারি, রবিবার সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। সমাজ পূজার এই যজ্ঞে আপনাদের প্রত্যেকে আর্থিক সহায়তা করার আহ্বান জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা - জয় মা
বিবেকানন্দ সেবা সংস্থানের সমস্ত জানা-অজানা বন্ধুদের শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জগৎজননী আপনার ও আপনাদের সবার মঙ্গলময় করে তুলুন তাঁর শ্রীচরণে এই প্রার্থনা - জয় মা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Diamond Park
Kolkata
700104
Opening Hours
| Monday | 9am - 12pm |
| 4pm - 7pm | |
| Tuesday | 9am - 12pm |
| 4pm - 7pm | |
| Wednesday | 9am - 12pm |
| Thursday | 4pm - 7pm |
| Friday | 9am - 12pm |
| 4pm - 7pm | |
| Saturday | 9am - 12pm |
| Sunday | 4pm - 7pm |
