CLEAN City GREEN City SSD

CLEAN City GREEN City SSD

Share

Social Awareness about Clean City Green city

Photos from CLEAN City GREEN City SSD's post 20/10/2018

★পুজোর রেশ কাটতে না কাটতেই পূর্ণ উদ্যমে পরিবেশ রক্ষার্থে উদ্যোগী হলেন ◆ #গল্ফ_গার্ডেনস্_রেসিডেন্টস্_ওয়েলফেয়ার_অ্যাসোসিয়েশনের সদস‍্যরা।
স্থানীয় এলাকা সাফ করার পাশাপাশি এলাকার ফুসফুস রামধন পার্ক-এর সৌন্দর্যায়ন, ফুটপাথ জঞ্জালমুক্ত করা, বৃক্ষরোপণ, সচেতনতামূলক বার্তা-সম্বলিত ফ্লেক্স স্থাপন ইত্যাদি নানা কার্যকলাপের মধ্যে দিয়ে তাঁরা #কলকাতা_পুলিশ_দক্ষিণ_শহরতলী( #যাদবপুর) #বিভাগের নেওয়া #স্বচ্ছ_শহর_সবুজ_শহর প্রকল্পকে বাস্তবায়িত করতে অগ্রসর হলেন।
এই কর্মকান্ডে সামিল হয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, ক্লাব সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর পাশাপাশি #কলকাতা_পুলিশের_সাইবার_ক্রাইম_বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ব্যাঙ্ক-জালিয়াতি ও নানা সাইবার অপরাধ নিয়ে এক নাগরিক সচেতনতা সভা এবং চক্ষু পরীক্ষা শিবিরের ও আয়োজন করা হয়েছিল তাঁদের তরফে।
◆বিশেষ ধন্যবাদ #যাদবপুর_থানা-কে এই অভূতপূর্ব উদ্যোগ কে সঠিকভাবে পরিচালিত করার জন্য।

09/10/2018

★আজকে যারা ছোট্ট শিশু
বড় হবে ঠিক
কাল হবে তারা শিল্পী, কবি
কিংবা বৈজ্ঞানিক।

আজকে এরা ফুলের কুঁড়ি
কালকে হবে ফুল
আঘাত হেনে ভাঙবে তারা
এই সমাজের ভুল। ★

শিশুমন অতি সরল। নিষ্পাপ সেই মন ধারণ করে অনেক কল্পনা। কথায় তা সেভাবে প্রকাশ না পেলেও ক্যানভাসে রংপেন্সিলের ছোঁয়ায় তা সাবলীল ভাবে ফুটে ওঠে। তারই প্রত্যক্ষ উদাহরণ স্বরূপ #জয়নাল_পল্লী_সোশ্যাল_ক্লাবের সুপ্রচেস্টায় #বাঁশদ্রোনী_থানা এলাকায় শিশুদের সুপ্ত প্রতিভা তাদের কোমল হাতের স্পর্শে প্রস্ফুটিত হল জনসচেতনতামূলক পোস্টার- এর মধ্য দিয়ে।

আজ এই বিশ্ব উষ্ণায়নের চরম সীমায় আসীন। এখনই কঠোর হাতে হাল না ধরলে এর মূল্য চোকাতে হবে আমাদেরই।

এমতাবস্থায় #কলকাতা_পুলিশ_দক্ষিণ_শহরতলী( #যাদবপুর) #বিভাগের আহ্বানে ক্লাবগুলির মধ্যে #স্বচ্ছ_শহর_সবুজ_শহর প্রকল্প বাস্তবায়নের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Photos from CLEAN City GREEN City SSD's post 08/10/2018

#বাংলা_স্বচ্ছ_শহর_সবুজ_শহর

|| জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো ||

মহালয়ার শুভ লগ্নে দেবী দূর্গার আগমনী সুরে মুখরিত হয়ে উঠল চারিদিক।
#দূষণাসুরের হাত থেকে আমাদের স্বপ্ননগরী তিলোত্তমা কলকাতাকে রক্ষা করতে ও সুন্দরভাবে ভবিষ্যৎ জীবন অতিবাহিত করার লক্ষ্যে নগরবাসীকে আরো সচেতন হতে হবে-

এই উদ্দেশ্যে #কলকাতা_পুলিশের_দক্ষিণ_শহরতলী( #যাদবপুর) #বিভাগের #বাঁশদ্রোণী_থানার আহ্বানে আয়োজিত এক প্রভাতফেরি-তে ১২টি ক্লাব, ৬টি স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন ১১২নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী সন্দীপ নন্দী মজুমদার মহাশয়।
প্রায় ৬কি.মি এলাকা পরিভ্রমণের মাধ্যমে ও বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক বার্তা সম্বলিত পোস্টার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে এক #স্বচ্ছ_সবুজ_শহর গঠনের অঙ্গীকারবদ্ধ হলাম আমরা।

Photos from CLEAN City GREEN City SSD's post 07/10/2018

Prior to Puja & organised roadshow, cleaning & awarness programs.

Children to adults- all congregated in these rallies with colourful placards, and banners. They raised their voice with slogans to aware people about fatal Dengue and Malaria, to build a No-plastic city, to plant more saplings over the city, to clean our surroundings etc.

and - these two clubs came forward in presence of councilor Smt. Anita Kar Majumder with great effort, supporting the mission .

07/10/2018

Inspired by Project of (Jadavpur) , in order to refresh and revitalize the urban life; above all to get rid of fatal diseases & environmental pollution, clubs like , , and came forward in , , & areas respectively.
They planted saplings, removed the garbages, raised their voice against our bad habits, spreaded bleaching powder & mosquito repellent oil in roads,drains everywhere with utmost care.
We welcome their great efforts.
Best wishes from our side.

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Kolkata