17/06/2024
আমরা সুর পরিবার 🙏
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।
আমাদের পরিবার নিয়ে এবার পাড়ি দিয়েছিলাম অরণ্যের রানীর দেশে।
বাঁকুড়ার জঙ্গল মহল।
দুধারে সবুজে ঘেরা শালের জঙ্গলের মাঝে পিচ কালো রাস্তার বুক চিরে এগিয়ে চললাম গন্তব্যে।
কথা দিয়েছিলাম আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে পৌঁছে যাবো জঙ্গল মহলে।
১০০ জন বাচ্ছার কাছে, তাঁদের হাতে পৌঁছে দেবো আপনাদের পাঠানো ভালোবাসা।
পরিবারের প্রতিটা সদস্যের এক মাসের অক্লান্ত পরিশ্রম,কয়েকটা নিষ্পাপ মুখের হাসি,মনে শান্তি এনে দিয়েছিলো।
শহুরে যানজট ছাড়িয়ে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে দিনের আলোয় ঝিঁ ঝিঁ পোকার ডাকের সাথে হাজির হলাম আমরাও।
বাঁকুড়ার সগর ভাঙা ও চাত্রী অঞ্চলে।
আমাদের সাধ্য মত ওদের হাতে তুলে দিলাম শুখনো খাওয়ার ও শিক্ষা সামগ্রী।
নিষ্পাপ মুখের হাসি গুলির কাছে এই উপহার খুব সামান্য।
তবে এই জয় শুধু আমাদের নয় এই জয় আপনাদের জন্যই সম্ভব যারা প্রতিনিয়ত আমাদের পাশে থেকে আমাদের মনবল বাড়িয়ে দিচ্ছেন🙏
কর্ম বেস্ততার জন্যই পরিবারের অনেকেই উপস্থিত থাকতে পারেনি কিন্তু তাঁদের অংশগ্রহণ আমাদের থেকে এক শতাংশ কম নয়।
যারা পাশে থাকলেন জানিনা তাঁদের দেওয়া দায়িত্ব পালন করতে পারলাম কিনা 🙏🙏🙏🙏🙏🙏
04/05/2024
আমরা সুর পরিবার 🙏
সামাজিক কাজের জন্য পরিচিতি বেড়েছে।
তেমন এক পরিচিত মানুষ হটাৎ ফোনে জানায় সাগরের কথা।
কে এই সাগর????
একজন শ্রমিক,
শ্রমিকের খোঁজ কজন রাখে?
পেশায় রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করেই স্ত্রী কন্যা সন্তান বাবা মা নিয়ে চলছিল সংসার।
হটাৎ এলো কালো মেঘ।একটি কাজের জায়গায় দুর্ঘটনা ঘটলো,ঘটনাস্থলেই মৃত্যু হল সহকর্মীর,বেঁচে গেলো সাগর।
আদৌকি বাঁচলো জীবন যুদ্ধে???
তারপর থেকে উঠে দাঁড়াতে পারেনি সাগর।অভাবের সংসার,জীবনে মাত্র ২৩ টা বছর বয়স,অর্থনৈতিক সংকট ক্রমশ প্রবল ভাবে ঘিরে ধরছে জীবন টাকে।
একটা হুইল চেয়ারের প্রয়োজন কিন্তু ঐ যে অর্থনৈতিক সংকট,তাই ঘরেই বন্দি, আমরা পৌছালাম একটা হুইল চেয়ার নিয়ে। কিসের জন্য দল বাঁধা,এই কারণেই।
একটাই অনুরোধ ওনার বর্তমান পরিস্থিতি দেখে আমাদের যা মনে হলো আপনারা যারা আমাদের সব সময় আশীর্বাদ করেন তাঁদের মধ্যে যদি কেউ এগিয়ে আসেন ওর পাশে থাকতে চান থাকতে পারেন আমরা সমস্ত যোগাযোগ দিয়ে দেবো শুধু মানুষটার জীবন যুদ্ধে হারতে দিলে হবে না এটাই লক্ষ্য।একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত সাগর পারবে লড়াই করে আবার উঠে দাঁড়াতে 🙏
27/04/2024
এই সন্মান শুধু আমাদের নয়,এই সন্মান সেই মানুষ গুলোর,যারা প্রতিনিয়ত আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, প্রতিটা পদক্ষেপে আমাদের সমর্থন করেছেন,তারাও আগামী দিনে আমাদের সাথেই থাকবে কথা দিলাম।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমরা তাঁদের নিয়ে পথ চলি যাদের সমাজের জন্য এগিয়ে আসার ইচ্ছা আছে।
সামান্য কিছু করার ইচ্ছা আছে,তেমন প্রতিটা মানুষ কে একত্রিত করাই আমাদের একমাত্র লক্ষ্য🙏
আজ গর্বিত হোক সবাই যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন আমাদের একজন হয়ে থাকেন,যেকোনো কাজে নামার আগে যাদের কথা আমাদের মনে পড়ে, যাদের বিশ্বাস আমরা রাখতে পারলাম।
এই সমান অধিকারী তারাও🙏এভাবেই পাশে থাকবেন আগামী দিনে🙏
আজ ২২জন উপস্থিত ছিলাম,বহু সদস্য ব্যস্ততার জন্য উপস্থিত থাকতে পারেনি।
আজ কিন্তু আমরা ৫০❤️
কিন্তু জানি আগামী দিনে তাঁদের পুনরায় পাবো।
অনেকে বলেছিলে হারিয়ে যাবে।
তাঁদের আজ পুনরায় ধন্যবাদ🙏
তোমাদের ছোড়া যুদ্ধের ধ্বনি আজ আমাদের জয়ের ডঙ্কা বাজালো🙏
এখনো অনেক কাজ বাকি,অনেক পথ বাকি।
পাশে থাকবেন
আমাদের সাধ অনেক সাধ্যের অভাব 🙏
ধন্যবাদ human rights council of india আমাদের এই সন্মান প্রদান করার জন্য🙏
সুর পরিবার ❤️
07/04/2024
🙏🙏🙏🙏🙏🙏🙏
আমরা কথা দিয়েছিলাম প্রতিবারের মত এবারেও আমাদের হুইল চেয়ার দুটি এমন মানুষের কাছে পৌছাবো যাদের প্রয়োজন কিন্তু অর্থনৈতিক কারণে তাঁদের সেটি কেনা সম্ভব হচ্ছেনা।
আমরা কথা রাখলাম,পৌছালাম খাগড়ামুড়ি সালমানের বাড়িতে একই দিনে পৌছালাম সরশুনা অঞ্চলের হরিহর বাবুর বাড়িতে।
কতটা পারলাম জানিনা তবে আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করলাম মাত্র।পরিচিত মানুষ যে ভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে হাত শক্ত করছে আগামী দিনের জন্য পুনরায় প্রস্তুত হচ্ছি, জানিনা কত দূর পারবো তবে যতটা পারবো লড়াই টা চালিয়ে যাবো 🙏
এই কাজটি পরিচালনা করার জন্য দলের প্রতিটা সদস্য নিজেদের যতটা দেওয়ার ঠিক ততটাই সহযোগিতা ঢেলে দিয়েছে।
বেস্ততার জন্য হয়ত ফ্রেমে আমাদের সবাই একসাথে থাকতে পারছিনা কিন্তু আমরা কেউ, কারুর হাত ছেড়ে চলছিনা। আজ কিন্তু আমরা প্রায় ৫০🙏
আগামীতে ৫০০ হওয়ার লক্ষ আছে। 🙏
08/09/2023
Help us to help others 🙏🏽🙏🏽
03/09/2023
মানুষ যদি মানুষের পাশে না থাকে,
তাহলে কে থাকবে?
প্রথমেই ধন্যবাদ Bappaditya Sen
Priyanka Das 🙏🙏🙏🙏
বহু সাধারণ মানুষের আসা তাঁদের বিশেষ কোনো দিনে তাঁরা সামাজিক কাজে নিজেদের ব্যস্ত রাখবে বা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে একদিনের জন্যে হলেও কিছু করবে,
যেহুতু আমরা সারা বছর আমাদের সাধ্যের মধ্যে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি,তাই আমাদের পরিচিত মানুষ গুলির এই কাজ আমাদের কাছে কর্তব্য মেনে আমরা এগিয়ে যাই।
এমন একটি বৃষ্টি ভেজা জন্মদিনে মানুষের পাশে থাকতে চেয়েছিলেন Bappaditya Sen
পাশে চেয়েছিলেন আমাদের দলকে।🙏শুভ জন্মদিন Bappaditya Sen ❤️আমাদের দলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ এই সব মানুষের পাশে থাকার জন্য। 🙏
01/04/2023
আসছে আজ রাত ১২টায় আমাদের YouTube channel এ 🙏🏽
https://www.youtube.com/-cp9um7zx8t