08/10/2026
আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে কলেজ স্ট্রিট, কলকাতা থেকে শিমলা স্ট্রিটে অবস্থিত স্বামী বিবেকানন্দের বাসভবন পর্যন্ত “গণতন্ত্র হত্যা দিবস” পালন উপলক্ষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
দেশের ক্রমাবনতিশীল গণতান্ত্রিক পরিস্থিতির প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি সংগঠিত হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবি, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি, আন্তঃবিশ্ববিদ্যালয় স্থানান্তর (Inter-University Transfer) বিল প্রত্যাহারের দাবি এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদ কর্মীদের উপর এবিভিপি-র দুষ্কৃতীদের ধারাবাহিক হামলার প্রতিবাদে স্লোগানে মুখরিত হয় এই মিছিল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিগাল সেলের চেয়ারপারসন দীপ্তরাজ চক্রবর্তী, রাজ্য সহ-সভাপতি অরিন্দম গোস্বামী, রাজ্য যুগ্ম সম্পাদক ওয়াসিম খান, রাজ্য সম্পাদক প্রথম ভৌমিক, দেবাঙ্গন দে, জিসান আনোয়ার ও আরিফ হোসেন মণ্ডল, রাজ্য সোশ্যাল মিডিয়া সেলের ভাইস চেয়ারপারসনদ্বয় পূর্বতী পাল ও তারিকুল ইসলাম এবং সিনিয়র স্টেট কো-অর্ডিনেটর সাইফ উদ্দিন মনসুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি আয়ান ফয়সাল, উত্তর কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি ওয়াহিদ রাজা, দক্ষিণ কলকাতা জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি ওয়াসিম ইশাক, বড়বাজার জেলা ছাত্র পরিষদের সভাপতি উমের রাজি, উত্তর ২৪ পরগনা শহর জেলা ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ মুখার্জি, উত্তর ২৪ পরগনা গ্রামীণ জেলা ছাত্র পরিষদের সভাপতি আব্দুর রহমান, বীরভূম জেলা ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক (সংগঠন) জয়ত্রিক চক্রবর্তী, হাওড়া সদর জেলা ছাত্র পরিষদের সভাপতি তাহা আনোয়ার, হুগলি জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি সাহিল মল্লিক সহ বিভিন্ন কলেজ ইউনিটের সভাপতি, নেতা-কর্মী ও ছাত্র পরিষদের সদস্যবৃন্দ।
পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ পুনরায় স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, গণতন্ত্র, ছাত্র-অধিকার ও শিক্ষাঙ্গনের স্বাধীনতা রক্ষার লড়াই ভবিষ্যতেও একই দৃঢ়তার সঙ্গে চলবে। ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দমন-পীড়নের বিরুদ্ধে এই আন্দোলন আরও জোরদার করা হবে।