TALA PARK Residents Association

TALA PARK Residents Association

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TALA PARK Residents Association, Social service, Khelat Babu Lane, KOLKATA.

Photos from TALA PARK Residents Association 's post 17/09/2024

একটা কথায় ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে কবে
সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে
কাটবে চিবুক চিড় খাবে বুক
লাগাম কেড়ে ছুটবে নাটক
শুকনো কুয়োয় ঝাঁপ দেবে সুখ
জেলখানাতে স্বপ্ন আটক
একটা ব্যথা বর্শা হয়ে মৌচাকেতে বিঁধবে কবে
ছিঁড়বে মুখোশ আগ্নেয় রোষ
জুলবে আগুন পুতুল নাচে
ভাঙবে গরাদ তীব্র সাহস
অনেক ছবি টুকরো কাচে
একটা কুঁড়ি বারুদগন্ধে মাতাল করে ফুটবে কবে
সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে।

14/09/2024

কবিতা এখনই লেখার সময়
ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে
নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে
এখনই কবিতা লেখা যায়
তীব্রতম যন্ত্রণায় ছিন্নভিন্ন মুখে
সন্ত্রাসের মুখোমুখি - ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয়
স্থির দৃষ্টি রেখে
এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়।

তাই আজ আমরা নই গেরুয়া লাল সবুজ কিংবা সাদা নীল, জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও সামিল।

বৃষ্টি আর প্রতিবাদ একসাথে চলবে। প্রতিবাদ সুবিধা বুঝে, বৃষ্টি বুঝে, দিন খন, তিথি বুঝে হয় না। তাই নিজে আসুন সাথে আরো ২ জনকে উদ্বুদ্ধ করে নিয়ে আসুন, ছাতা আনুন, মোমবাতি, সাথে নিজের শিরদাঁড়া আর গলা় নিয়ে আসুন কারণ "প্রতিরোধ করা এটাই এখন কাজ।"

#টালা

14/09/2024

14/09/2024

Photos from TALA PARK Residents Association 's post 14/09/2024

কাল রাত্রে খবর আসে স্বাস্থ্য ভবনে ডাক্তারদের কিছু জমা কাপড় লাগবে তাই আমরা আমাদের পক্ষ থেকে বেশ কিছু জমা কাপড় দিয়ে আসি।

গিয়ে দেখলাম ডাক্তাররা খুবই আশঙ্কাজনক পরিস্থিতিতে প্রতিবাদ করছে। আমাদের Dr Tuhin এর সাথে পরিচয় হয়। আমরা আমাদের নম্বর দিয়ে এসেছি, কোনো প্রয়োজন হলে জানাতে বলেছি।

সকলকে অনুরোধ সবাই স্বতস্ফূর্ত ভাবে একটু এগিয়ে আসুন। যেভাবে পারেন সাহায্য করুন।

13/09/2024

চেয়ে দেখো মায়কোভস্কি হিকমেত নেরুদা আরাগঁ এলুয়ার
তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি
বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে
গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলংকার

গর্জে উঠুক দল মাদল
প্রবাল দ্বীপের মত আদিবাসী গ্রাম
রক্তে লাল নীলক্ষেত
শঙ্খচূড়ের বিষ-ফেনা মুখে আহত তিতাস
বিষাক্ত মৃত্যুসিক্ত তৃষ্ণায় কুচিলা
টংকারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গাণ্ডীবের ছিলা
তীক্ষ্ম তীর হিংস্রতম ফলা --
ভাল্লা তোমার টাঙ্গি পাশ
ঝলকে ঝলকে বল্লম চর-দখলের সড়কি বর্শা
মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম
বন্দুক কুরকি দা ও রাশি রাশি সাহস
এত সাহস যে আর ভয় করে না
আরো আছে ক্রেন, দাঁতালো বুলডজার বনভয়ের মিছিল
চলমান ডাইনামো টারবাইন লেদ ও ইনজিন
ধ্বস-নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ
আশ্চর্য ইস্পাতের হাতুড়ি
ডক জুটমিল ফার্ণেসের আকাশে উত্তোলিত সহস্র হাতে
না ভয় করে না
ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে
যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়।
আমাকে হ্ত্যা করলে
বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাবো
আমার বিনাশ নেই
বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব
আমার বিনাশ নেই -
সুখে থাকব, দুঃখে থাকব সন্তান-জন্মে সৎকারে
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন
মানুষ যতদিন থাকবে ততদিন

যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বুদ্বুদ হয়ে উঠে যায়
সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো
সেভেনথ ফ্লিট-কে রুখে দিক সপ্তডিঙ্গা মধুকর
শিঙা ও শঙ্খে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক
রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল
জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি --
আলপনা গ্রাম নৌকা নগর মন্দির
যখন তরাই থেকে সুন্দরবনের সীমা
সারা রাত্রির কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে আছে
যখন জন্মভূমির মাটি ও বধ্যভূমির কাদা এক হয়ে গেছে

তখন আর দ্বিধা কেন
সংশয় কিসের
ত্রাস কী
আটজন স্পর্শ করেছে
গ্রহণের অন্ধকারে ফিসফিস করে বলছে কোথায় কখন প্রহরা
তাদের কণ্ঠে অযুত তারকাপুঞ্জ ছায়াপথ সমুদ্র
গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার --
কবিতার জ্বলন্ত মশাল
কবিতার মলোটভ ককটেল
কবিতার টলউইন অগ্নিশিখা
এই আগুনের আকাঙ্খাতে আছড়ে পড়ুক ।

13/09/2024

15th September 2024

নিদ্রিত ভারত জাগে।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address


Khelat Babu Lane
Kolkata
700037