Baishnabghata Patuli, Garia, Kolkata, West Bengal

Baishnabghata Patuli, Garia, Kolkata, West Bengal

Share

Public Place near Kabi Subhas Metro

22/04/2024

এমন সমস্যা হলে নিশ্চিন্তে সরাসরি ফোন করে যোগাযোগ করুন আমাদের সাথে।
- ধন্যবাদান্তে, Tara Maa Enterprise, West Bengal, Contact - 9933755663
__________________________________________
Kalyani, West Bengal Dankuni Barrackpur Ramrajatala - রামরাজাতলা Baguiati Howrah, India Liluah, West Bengal, India Belur, West Bengal, India Hindmotor, West Bengal Srirampur, Near Nabadwip, West Bengal, India Chandannagar

02/12/2023

সহস্র প্রেমিক আমি
✒ Gautam Deb
-------------------------------
সেদিন বুদ্ বুদ্ ওঠেনি সরোবরে
আকাশ ভেঙে বৃষ্টি নামে নি।
নদীও ছিল শান্ত
শান্ত ছিলাম আমি।
আজ পাহাড় ডিঙিয়ে সন্ধ্যা নামে
সাগর দেখে সুনামি।

তখন প্রেম ছিল। একটি প্রেম অভিমানী
আজ প্রেম নেই। অথচ সহস্র প্রেমিক আমি।
হলুদ খামে শতেক চিঠি নিত্য আসে বেনামি
রাতের ভেতর রাতের আকাশে জ্যোৎস্না খোঁজি দামি।

আবডালে বসে হিসেব কষি, ফুলের ডালি নিয়ে ছুটি নিকেশে।
গাছে গাছে পরাগ সাজে, ওরাও বাঁচার মত বাঁচে।

#কলমে গৌতম দেব
#সত্ত্ব_সংরক্ষিত

01/12/2023

পারমাণবিক বিশ্ব যুদ্ধ
✒ গৌতম দেব Gautam Deb

সেদিন আকাশ দেখে নি মাটি
রক্তের ছিটেফোঁটায় সাজে নি ভূমি,
ভোরের রক্তিম আভা ভেদ করেনি কুহেলিকা
প্রকৃতির নিস্তব্ধতা আর খোঁজে নি শান্তি।

আন্তর্জাতিক বিদ্বেষের ছোবল
অস্তিত্ব রক্ষার্থে সব বিষ দেয় ঢেলে,
নিমেষে ছাই বিশ্ব সংসার
বিপন্নতার ঝুলি দেয় তুলে।

আজ আর হিরে মতি কুড়ায় না কেহ
অঙ্কুর বিদীর্ণ করে না ভূমি,
হামাগুড়িতেই নিশ্চল সভ্যতা
কালের জীবাশ্ম গোনে না প্রহর
বিলীন সুখ দুঃখ মান অভিমানের রশ্মি।

#সত্ত্ব_সংরক্ষিত

29/11/2023

#শিরোনাম: মানবধর্ম ই শ্রেষ্ঠ ধর্ম
#কলমে গৌতম দেব Gautam Deb

কর্ম তে খোঁজি আমি ধর্ম
সমাজকে উৎসাহিত করে চলি,
নানান বর্ণে পাই জানা- অজানা বন্ধু
আলিঙ্গন করে চলি।

যারা মানবতাবাদ কে প্রশ্নমুখে তুলছেন?
"এই পৃথিবীটা এখনো মানুষের বাসযোগ্য" কেন জানেন?
এখনো এই পৃথিবীতে মানবতা জীবিত আছে, যেই দিন মানবতার মৃত্যু হবে এই সুন্দর ধরাটা আর মানুষের বাসযোগ্য থাকবে না।

চলার পথে পাই কত দীন- দুখী
পারি না ঘোচাতে সকলের ব্যথা,
সমব্যথী হয়ে দেখাই নতুন রাস্তা
জাগাই বাঁচার আশা।

বাঘ- সিংহ বেশী হয়ে গেলে যেমন জঙ্গলে অন্য বন্যপ্রাণী দের থাকা দায় হয়ে যাবে, ঠিক তেমনি এই সংসারে অসুরের সংখ্যা বেশী হয়ে গেলে মানুষের থাকা দায় হয়ে যাবে।

শয়তান কে কভু করি না ভয়
অন্যায়ে নেই কোনো প্রশ্রয়,
দুষ্টের মুখোশ খুলে চলি
সত্যকে দিয়েছি হৃদয়ে আশ্রয়।

আপনি বার বার মানবতাবাদ কে প্রশ্নমুখে তুলছেন, তাই না?
আপনার মধ্যেও অনেক মানবতাবাদ জীবিত রয়েছে, সেটা আপনার অজান্তে>>>>>>>>
যে দিন সেটা হারিয়ে যাবে আপনার মধ্যে অসুর রূপ চলে আসবে আর এই পৃথিবী টা ধ্বংসের দিকে এগোতে থাকবে।

আপনার চলার পথে ভূপতিত রক্তাক্ত- ক্রন্দনরত একটি নবজাতক শিশুকে দেখা মাত্র মনে কি সাড়া জাগে----
১) কাছে টেনে নিয়ে আদর ও শুশ্রূষা করতে ইচ্ছে করে
২) তাকে হাসপাতালে নিয়ে যেতে ইচ্ছে করে
৩) পাশ কেটে চলে যেতে ইচ্ছে করে
৪) সে কোন জাতি কোন বর্ণ সেটা জানতে ইচ্ছে করে
৫) এই চুপ কর বলে আঘাত করতে ইচ্ছে করে
৬) একেবারে চুপ করে দিতে ইচ্ছে করে
শেষের উত্তর টি বাদে প্রতিটি উত্তরে মানবতা আছে আর মানবতা কিভাবে হ্রাস পাচ্ছে তা ক্রমানুসারে দেখানো হল।

ধুর- ধার, যা- সর, আমরা কি এমন আচরণ করি সবসময় একে অপরের সাথে? আউ-আউ, ঘাউ- ঘাউ বলে কি কামড় দেই একে অপরকে? ধুম- ধাম, করে প্রহার করি কি একে অপরকে?
কি বোঝতে পারছেন না কি বলছি?
আচ্ছা মাতৃহারা- পিতৃহারা একটি শিশুর যদি জঙ্গলে জন্ম হয় আর যদি সেই পরিবেশেই বড় হতে থাকে, তার আচরণ কেমন হবে বলুন? চলো তাকে গীতা, বাইবেল, কোরআন কিংবা ত্রিপিটকের শিক্ষা দিই,দেওয়া যাবে?
হ্যাঁ দেওয়া যাবে যদি তাকে মানব ধর্মে দীক্ষিত করতে পারি, ঠিক কি না?

আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝে যে,
একটি শিশুর জন্মের পরই তার মাতা-পিতা- পরিবার তাকে মানব ধর্মে দীক্ষিত করে, সমাজ তাকে মানব ধর্ম উপহার দেয়, ঘর থেকে বেরোলে কামড়ায় না, বাকি জ্ঞান তো অর্জন করতে হবে, তাই কি না বলুন।

প্রতিটি মানুষের মধ্যেই তো কিছুটা মানব ধর্ম আছে, তা নাহলে তো সে পশুর মত আচরণ করতো, কখন বোঝবো আমরা।
বিশ্বের সবথেকে বড় মটিভেশনাল স্পীকার আর কেউ নয়, তারা হচ্ছে গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক, চাণক্যনীতি ইত্যাদি। বিশ্বের তাবড়- তাবড় নেতা, তাবড়- তাবড় ব্যবসায়ী, ধর্ম গুরু সেখান থেকেই জ্ঞান নিয়ে যাদের মানব ধর্ম রয়েছে তাদের শিক্ষা দিচ্ছেন, পশুকে শিক্ষা দিচ্ছেন না।
তাই আমি মনে করি নৈতিকতা আর মূল্যবোধে মানুষ কে জাগ্রত করার একমাত্র উপাদান সেইসব গ্রন্থ।

মানব ধর্মের পূজারী তুমি,
অনেক কষ্ট আছে জীবনে।
চারদিকে শত্রু করবে আক্রমণ,
মাথা পেতে নিতে হবে।
মানুষের দুখে হও তুমি দুখী
তুমি যে মানবতার পূজারী।

মানবতা নেই এমন মানুষের সংখ্যা পৃথিবীতে বিরল। মানুষ সামনে দেখলেই তাকে হত্যা করে সে মানুষ নয় পশু আর তার মানবিকতা বলতে কিছুই নেই। কোনো মানুষের মানবিকতা একটু বেশী আছে আর কোনো মানুষের কম। আবার জন্মের পর থেকেই যদি শুরু হয় ভুল শিক্ষা আর সেই ভাবে ভুল শিক্ষা যদি অনবরত চলতে থাকে তার তাহলে সে মানবিকতা হারাবে। তাই যে ভুল শিক্ষা দিচ্ছে অনবরত সে অমানবিক, তার শাস্তি চাই। কিন্তু যাকে শুরু থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে খারাপ সে তো খারাপটাই ভালো মনে করে গ্রহণ করছে, তার প্রতি আমার সহানুভূতি আছে আর তাকে সঠিক ভালোবাসা দিয়ে একটু ভাল করার চেষ্টা করলে হয়তো ভালো মানুষে পরিণত হতে পারে।

ধ্বংসের খেলায় দুনিয়া মত্ত
পাপে পরিপূর্ণ সর্বত্র,
জ্ঞান দাও, বুদ্ধি দাও
সৃষ্টি করো উজ্জ্বল নক্ষত্র।

সহানুভূতি আছে, বলিনি যে তার শাস্তি চাই না।
শাস্তি তো নির্ভর করবে তার ভুলের মাত্রার উপর ঠিক যেমন একজন যদি সাধারণ চুরি করে থাকে তার জন্য তো আর ফাঁসির শাস্তি কামনা করতে পারি না।

মানুষ রূপে জন্মেছি
তাই মনুষ্যত্ববোধ রাখি,
মনুষ্য সৃষ্ট সমাজ সুস্থ রাখতে
দৃঢ় অঙ্গীকার করি।

মানব ধর্ম কোনো ধর্ম নয়। নিজ নিজ ধর্মের প্রতি আস্থা রেখেও মানবধর্ম পালন করা যায়। অহিংসাই মানব ধর্মের মূল মন্ত্র। সেবা, নি:স্বার্থ ও আত্মত্যাগের মাধ্যমে সকল জীবের প্রতি প্রেম- ভালোবাসা স্থাপন করার নামই মানবধর্ম।

সকল প্রাণীরই আছে বাচার সত্ত্বা
হোক সে বিষধর সাপ, ব্যাঙ কিবা ঘোড়া।

শত্রুকে আলিঙ্গন করার নামই মানবতা, ভালোবাসার মাধ্যমে উগ্রবাদীর উগ্রতা দমনই মানবতা। দিশেহারাকে দিশা দেবার নামই মানবতা, দুস্থ অসহায়ের পাশে দাড়ানোই মানবতা।

বিশ্বসংসার বিচিত্র জীবের মেলা
কেহ কে কভু করিও না হেলা,
অসহায়ের হাত ধরে জাগাও মানবতা
ভুলে গিয়ে জাত- পাতের নিকৃষ্ট খেলা।

#সত্ত্ব_সংরক্ষিত

26/11/2023

ফিরিয়ে দাও সেই মনোরম ভুবন
✒ গৌতম দেব

আজ ভাসে না চোখে
সাজানো সে ভুবন,
রামধনুর বর্ণিল সৃজন
মৃগয়ার মনোরম বিচরণ।

যেদিকে তাকাই
শুধু ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া,
মাটির মানুষে অযাচিত রঙ
দুর্লভ নিঃস্বাৰ্থ মোয়া।

শুধু বেঁচে থাকার অসীম তাগিদ
কোলাহল আর ভীড়,
অসাধ্য হয়নি সাধন
শূন্য হাতে পিতা ফেরে নীড়।

অভুক্ত শিশুর আর্তনাদ
মমতাময়ী মাতার নীরব অশ্রুজল,
বিচিত্র ধরা কৃত্রিম ভালোবাসা
বিজ্ঞানের সুফল।

বেকার ভাই
নেই চাকুরী,
ইঞ্জিনিয়ারিং শেষে
বাড়ী ফেরে করে ডাক্তারি।

অসীম জ্বালা
অন্তরে দহন,
সমতা দাও প্রভু প্রতিটি হৃদয়ে
অভাগার দুখে যেনো এগিয়ে আসে
প্রতিটি মন।
ফিরিয়ে দাও সেই মনোরম ভুবন,
ক্ষান্ত করো প্রভু
মোর বিচলিত মন।

#সত্ত্ব_সংরক্ষিত

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


N-260
Kolkata
700094