Citu_ceswu_officialpage

Citu_ceswu_officialpage

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citu_ceswu_officialpage, Political organisation, 55 No Surya sen Street, KOLKATA.

21/03/2026

দীর্ঘ দিনের শ্রমিক আন্দোলনের অগ্রনী নেতৃত্ব ও দক্ষ সংগঠক, সকলের প্রিয় কমরেড দেবাঞ্জন চক্রবর্তী আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন।

আগামীকাল, রবিবার সকাল ১০-৩০ টায়, কমরেড দেবাঞ্জনদাকে নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে সকাল ১১-০০টায় পার্টির জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবন, রাজ্য ট্রেড ইউনিয়ন দপ্তর শ্রমিক ভবন, ১১-৩০টায় ৫৫নং সূর্য সেন স্ট্রীটে সি.আই.টি.ইউ কলকাতা জেলা দপ্তর হয়ে উত্তরপাড়া, তাঁর বাসস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

সকল কমরেডকে উল্লেখিত সূচী অনুযায়ী অংশগ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।

02/02/2026

ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড-২০২০

ধারা :২(১)
ওয়েজেস বলতে বোঝাবে-

১) বেসিক পে
২) DA
৩) রিটেইনিং এলাউন্স যদি কিছু থাকে।

কিন্তু ওয়েজের সংজ্ঞায় থাকেবে না-১) বোনাস, ২) হাউস রেন্ট ৩) পেনশন,৪) পরিবহন ভাতা ৫) থাকার জন্য আবাসন দে তার ভাতা ৬) ওভারটাইম ৭) গ্রাচুইটি ৮) ছাটাই ক্ষতিপূরণ।

এই আইন লাগু হলে আগামী দিনে সরাসরি প্রভাব পড়বে আমাদের মাইনেতে।

এই সংক্রান্ত বিষয়ে সাধারণ সভা।
বক্তা: কম: নিশীথ চৌধুরী।
৫৫ নম্বর সূর্য যেন স্ট্রিট,
বিকেল ৫ টা,
সি ই এস ওয়ার্কমেন্স ইউনিয়ন।

28/01/2026

কলকাতার Wow Momo কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ নরহত্যা আবারও প্রমাণ করল যে মালিকদের কাছে শ্রমিকের জীবনের মূল্য কি! খোদ কলকাতার বুকে এতগুলো মানুষ পুড়ে মারা গেলেন!

শোনা যাচ্ছে, আগুন লাগার সময় শ্রমিকদের কারখানার ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। বেরোতে গিয়ে তারা আটকে পড়েন। ১৬ জন শ্রমিক পুড়ে মারা গেছেন, আর ২০ জনেরও বেশি শ্রমিক এখনও নিখোঁজ।

প্রতি বছর মালিকদের লাভের লোভ ও দায়িত্বহীনতার কারণে দেশে হাজার হাজার শ্রমিক কারখানায় মারা যান। ফ্যাক্টরিজ অ্যাক্টে আগে কিছু পরিদর্শন ব্যবস্থার কথা ছিল। কিন্তু বাস্তবে শ্রমিকদের জীবন রক্ষার জন্য না আছে যথেষ্ট ইচ্ছাশক্তি, না আছে পরিকাঠামো।

আর যদি শ্রম কোডগুলি কার্যকর হয়, তাহলে পরিদর্শন ব্যবস্থাই আর থাকবে না। তখন কারখানাগুলি শ্রমিকদের জন্য মৃত্যুকূপে পরিণত হবে।

CITU অবিলম্বে
দোষী মালিকদের গ্রেপ্তার, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, নিহত শ্রমিকদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানাচ্ছে।

আমাদের পুড়িয়ে মারা বন্ধ হোক। এই নারকীয় হত্যার বিরুদ্ধে গর্জে উঠুন।

The mass-murder at Wow Momo Factory in Kolkata exposes the insignificant value of workers' lives to the employers.

Workers were kept locked inside, while trying to come out when fire broke - as per the report, 16 workers are burnt alive, more than 20 are not traceable still now.

Every year, thousands of workers die in factories due to lust and desperation of the employers! The existing Factories Act had some mechanism of inspection - though there exists neither will, nor infrastructure to actually protect the lives of the workers.

And if the Labour Codes are implemented, there will be no inspection system - factories will become a burning place for workers.

CITU demands immediate arrest of the employers, necessary action against the concerned authorities, compensation and rehabilitation for the families.

STOP BURNING US ALIVE! RISE IN RAGE AND ANGER!

Sudip Dutta , National President, CITU - Centre of Indian Trade Unions

27/01/2026

কমরেডস,

প্রথম শ্রম আইন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমিকদের তীব্র লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে আনা হয় ১৯২৬ সালে। তারপর অনেক লড়াই সংগ্রামের ফলে ২৯ টা শ্রম আইনের মাধ্যমে, শ্রমিক -কর্মচারীদের বিভিন্ন দাবী আইনি অধিকার পায়।

আপনারা বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই জেনেছেন, বিরোধী শুন্য করে সংসদে কোনো রকম আলোচনা ছাড়াই ২০১৯ সালে, ১০০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং পরে দেশের পুঁজিপতিদের সাথে শ্রমিকদের লড়াই ও সংগ্রামের ফসল ২৯টি শ্রম আইন বাতিল করে চারটি নতুন শ্রম কোড এনেছে আর এস এস- বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। দাবি, সরলীকরণ। বাস্তব, শ্রমিকের অধিকার খর্ব, মালিকের ক্ষমতা বৃদ্ধি।। আদানি - আম্বানি মুনাফা আরও বাড়াতে এই উদ্যোগ।

এই আইন আপনার আমার চাকরি জীবনে সরাসরি প্রভাব ফেলবে আগামী দিনে।

কি আছে শ্রম কোডে:-

✔ ছাঁটাই সহজ।
✔ ধর্মঘট কঠিন।
✔ ১২ ঘণ্টা শ্রম বৈধ।
✔ হাতে বেতন কম।
✔ ইউনিয়ন দুর্বল।
✔ অসংগঠিত শ্রমিক বঞ্চিত।
✔ মালিকের হাতে সার্বিক ক্ষমতা প্রদান।
✔ গ্রাচুইয়িটি আইন বাতিল।
✔ বার্গেনিং ক্ষমতা কমবে।
✔ শ্রম আদালত বন্ধ করে আমলাতান্ত্রিক ব্যাবস্থা শক্তিশালী করা।
✔ এমপ্লয়ি - Definition নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়েছে।
✔ মাইনের Component এর কাঠামো পরিবর্তন করা হয়েছে।

সহ আরও বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে যা আপনার ও আমার কর্মজীবন কে প্রভাবিত করবে বিভিন্ন ভাবে

কেনো আসবেন?

আমরা এখন যেটুকু সুযোগ, সুবিধা পাই তা এই পুরনো আইন গুলোর জন্য। আগামীতে নতুন আইনের প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে একটা ধারণা তৈরি হবে,যা শ্রমিক - কর্মচারী হিসাবে জানা খুবই গুরুত্বপূর্ণ।

সাধারণ সভা

বিষয় : শ্রমকোড ও আমরা।
বক্তা:নিশীথ অধিকারী
স্থান: ৫৫ নম্বর সূর্যসেন স্ট্রিট
তারিখ:৫ ই ফেব্রুয়ারী, ২০২৬
সময় :বিকেল ৫ টা।

সংগ্রামী অভিনন্দন সহ,

ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই ওয়ার্কমেন্স ইউনিয়ন

18/01/2026

শোক সংবাদ

কম: রামাশীষ লাহিড়ী মাত্র কয়েকদিনের অসুস্থতার পর গত রাতে প্রয়াত হয়েছেন।
উনি চাকুরীর শেষ দিন পর্যন্ত ইউনিয়নের বিশ্বস্ত নেতা ও কর্মীর দায়িত্ব পালন করেছেন নির্ভিকতার সঙ্গে। কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের অন্যতম মুখ।সহকর্মীদের বিপদে পাশে থেকে সাহস যোগানো ব্যক্তিত্ব।

লাহিড়ীদার প্রয়ানে আমরা শোকাহত।তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
কম: রামাশীষ লাহিড়ী লাল সেলাম,
কম: রামাশীষ লাহিড়ী অমর রহে
মেইন্স ফোরম্যান ইন্সপেক্টর ইউনিট
✊🏻✊🏻✊🏻

13/01/2026

হয়, একমাত্র আন্দোলন করেই হয় 🌹
এখনো অনেকটা পথ চলতে হবে।

Photos from Citu_ceswu_officialpage's post 05/01/2026

The 18th Conference of CITU has concluded with a massive Rally at Vizag

03/01/2026

মহানগরের শ্রমজীবীদের কেন্দ্রীয় মিছিলে সামিল হোন...

31/12/2025

18 th Citu All India Conference opening at Visakhapatnam, Andrapradesh.

Photos from Citu_ceswu_officialpage's post 28/12/2025

দীপক ভট্টাচার্য আমাদের জেনারেশনের সাব স্টেশন বিভাগে একটি উজ্জ্বল নাম।একজন সংগ্রামী কর্মী ও সংঘটক।দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।প্রায় কোমা স্টেজ থেকে ফিরে এখন আস্তে আস্তে সুস্থতার পথে।শেষের দিকে অফিসে ও যেতে পারতেন না।এ বছর দীপকদা অবসর নিচ্ছেন।ফেয়ার ওয়েল অনুষ্ঠানে আসতে পানেন নি।আজ আমরা আমাদের বিভাগের ইউনিয়নের পক্ষ থেকে ওনার বাড়ি গিয়ে ফুল,মিষ্টি,সামান্য উপহার ও ইউনিয়েনের মেমেন্টো দিয়ে আসলাম।আমরা আশাবাদী, দীপকদা দ্রুত স্বাভাবিক জীবনে আসবেই।✊✊

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


55 No Surya Sen Street
Kolkata