PDSU West Bengal

PDSU West Bengal

Share

Free scientific education for everyone! Resist the neoliberal onslaught on education!

Photos from PDSU West Bengal's post 10/04/2026

গতকাল অর্থাৎ ১০ই এপ্রিল, SIR বিরোধী ঐক্য উদ্যোগ, যাদবপুরের পক্ষ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়। দেশজুড়ে যখন ব্যাপক আকারে SIR নামক ফ্যাসিবাদী প্রকল্পকে চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণের ওপর, দমনপীড়নের নানা কৌশলে রুদ্ধ করা হচ্ছে প্রতিবাদী স্বর, তখন আমাদের সচেতন নাগরিক হিসেবে পথে নামাই হয়ে দাঁড়ায় একমাত্র পথ। আমরা পথে নেমেছি, এবং আগামীতে নামবো বারংবার।

SIR বাতিল করো!

SIR বিরোধী জনতার গণপ্রতিরোধকে জানাই লাল সেলাম!

Photos from PDSU West Bengal's post 09/04/2026

In complete solidarity with the struggling people of Odisha!

09/04/2026

Today we on behalf of Progressive Democratic Students' Union (West Bengal) fondly remember the erstwhile spokesperson of PFLP, Comrade Ghassan Kanafani. A revolutionary thinker, author and militant, Comrade Kanafani remains one the innumerable martyrs who fought against the imperialist-zionist aggression on Palestine.

We reiterate our stance for the liberation of Palestine, and voice our support for all the forces fighting against the US backed Zionist aggressors. Long live the people's resistance!

Photos from PDSU West Bengal's post 02/04/2026

গতকাল, নকশালমুক্ত ভারতের ডেডলাইনের প্রেক্ষিতে, শিলিগুড়িতে একটি মিছিল আয়োজিত হয়। অংশ নেন প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন (পশ্চিমবঙ্গ) এর কমরেডরা।

রাষ্ট্র যখন বারেবারে স্তব্ধ করতে চেয়েছে দ্রোহের কন্ঠস্বর, তখনই ফিরে ফিরে এসেছে একটি নাম, নকশালবাড়ি। মেহনতি জনতার পাশে, মুক্তির সংগ্রামে, নকশালরা তাই ছিল, আছে, এবং থাকবে।

ভারতের নয়াগণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘজীবী হোক!
তেভাগা, তেলেঙ্গানা, লালগড়, শ্রীকাকুলম, নকশালবাড়ি, লাল সেলাম!
অমর শহীদ কমরেড চারু মজুমদার লাল সেলাম!

ইনকিলাব জিন্দাবাদ!

Photos from PDSU West Bengal's post 02/04/2026

গৃহমন্ত্রী অমিত শাহের ফাঁকা আওয়াজ সম্পূর্ণ অগ্রাহ্য করে, পয়লা এপ্রিল, কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলা অবধি একটি মিছিল বের করা হয়। আমাদের বক্তব্য ছিল স্পষ্ট। নকশালমুক্ত ভারত নয়, দারিদ্র্য ও শোষণমুক্ত ভারত গড়ো! আমরা জানাই, সাধারণ মানুষের মুক্তির সংগ্রামে নকশালরা ছিল, আছে, এবং থাকবে।

ভারতের নয়াগণতান্ত্রিক বিপ্লব দীর্ঘ, দীর্ঘ, দীর্ঘজীবী হোক!
তেভাগা, তেলেঙ্গানা, লালগড়, শ্রীকাকুলাম, নকশালবাড়ি লাল সেলাম!
অমর শহীদ কমরেড চারু মজুমদার লাল সেলাম!

ইনকিলাব জিন্দাবাদ!

Photos from PDSU West Bengal's post 31/03/2026

মহামান্য গৃহমন্ত্রী অমিত শাহের হিসেব মতন, আজই ভারতের মাটিতে নকশালবাদের শেষ রাত। মেহনতি জনতার থেকে শত যোজন দূরে বসে এই রংবাজি নেহাৎই খেলো, এবং ভিত্তিহীন।

আজ কলেজ স্ট্রিট, কলিকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কফি হাউস সহ নানা জায়গায়, শিক্ষার্থীদের সমস্যা, ট্রান্সজেন্ডার রাইটস অ্যাক্ট, শ্রমকোড ইত্যাদির বিরুদ্ধে, এবং কালকের মিছিলের প্রতি সংহতিতে, প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পোস্টারিং কর্মসূচি নেওয়া হলো।
https://www.instagram.com/p/DWjqewtgUNp/?igsh=MTV1YWc3YmR0djd6eg==

30/03/2026

বিগত এক বছর ধরেই অমিত শাহ-সহ নানা বিজেপি ও আরএসএস নেতার মুখে বারেবারে শোনা যাচ্ছে ৩১শে মার্চের মধ্যে "নকশালমুক্ত ভারত" এর পরিকল্পনা। এই গত এক বছরে ভারতের আমজনতার এক বিপুল অংশ বেনাগরিক হয়ে যাওয়ার মুখে। এক অবর্ণনীয় ভয়ের পরিস্থিতিতে বাস করছেন তাঁরা। হয়ত তাদের কারোর ভবিষ্যতে আছে কোনো ডিটেনশন ক্যাম্পে থাকা এবং নামমাত্র মূল্যে শ্রমশক্তি বিক্রি।

এর সাথে সারা ভারতব্যাপী কৃষক-মজদুর জনতার ওপর শোষণ করার মাত্রা বিজেপি সরকার বহুগুণ বাড়িয়েছে শ্রম কোড ও বীজ বিল নিয়ে এসে। প্রতিমুহূর্তে এই হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী সরকার বৃহৎ পুঁজির সাথে নিজেদের গাঁটছড়া উন্মোচিত করে ফেলছে মেহনতি জনতার ওপর জনবিরোধী নানা কালা কানুন এনে, ও রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে প্রতিবাদী জনতাকে সন্ত্রস্ত করে রেখে।

সন্ত্রস্ত হয়ে আছেন ট্রান্স-কুইয়ার মানুষেরাও। বহু মানুষের কাছ থেকে ভারত রাষ্ট্র রাতারাতি তার লিঙ্গপরিচয় স্বনির্ধারণ করার অধিকার কেড়ে নিয়েছে। সমাজ ও পরিবার থেকে বহুক্ষেত্রে একপ্রকার বিচ্ছিন্ন হয়েই তাদের দিন কাটছে। মিলছে না চাকরির সুনিশ্চিত প্রতিশ্রুতি, মিলছে না শিক্ষাপ্রতিষ্ঠানে সহানুভূতিশীল পরিবেশ।

এর মাঝে ভারত রাষ্ট্র, আসলে অত্যন্ত সঠিকভাবেই, নিজেদের মূল শত্রু হিসেবে চিহ্নিত করেছে, নকশালবাড়ি ধারার বিপ্লবী কমিউনিস্ট শক্তিদের, যারা ভারতের মেহনতি জনতার সাথে লড়েছেন, দিশা দেখিয়েছেন নতুন সমাজ গড়ার। তাই, অপারেশন কাগার-সহ নানা সামরিক আক্রমণ নামিয়ে আনা হয়েছে তাদের ওপর। আদিবাসী-মূলনিবাসী গ্রামে রাষ্ট্র তাই সেনা ঢুকিয়ে ছারখার করে দিয়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা, এবং নিরাপদ দূরত্বে বসে অমিত শাহ অলীক স্বপ্ন দেখে গেছেন "নকশালমুক্ত ভারত" এর।

তাই, ১লা এপ্রিল, সংগ্রামী সংগঠনগুলির ডাকে সাড়া দিয়ে, রাষ্ট্রের সকল জনবিরোধী প্রকল্পের বিরোধিতা জানিয়ে, ও সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি তুলে আমরা, প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠন (পশ্চিমবঙ্গ) থাকব এই মিছিলে। সকল সংগ্রামী, প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিবর্গের কাছে অনুরোধ থাকলো, এই মিছিলে যোগ দেওয়ার জন্যে।

08/03/2026

আন্তর্জাতিক নারী দিবসের বীজ নিহিত আছে উনিশ শতকের শিল্প-বিপ্লবের কালো ধোঁয়ায়। ১৮৫৭ সালের ৮ই মার্চ ও ১৯০৮ সালের নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকদের ধর্মঘট ছিল পুঁজির বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের ভাষা...

লিখছেন ছাত্র আন্দোলন, পরিবেশ আন্দোলন, নারীমুক্তি আন্দোলনের কর্মী, নেহা।
https://disharimag.wordpress.com/2026/03/08/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86/

05/03/2026

কলকাতা শহরের বুকে আজ, সংগ্রামী গণমঞ্চের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন কমরেড রাই।

প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন প্রথম থেকে স্পষ্ট ভাষায় SIR বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে। আমরা আজ স্পষ্টভাবে পেশ করি এই যে আগামী লড়াই মেহনতি মানুষের লড়াই, তাদের জীবন-জীবিকার, অধিকারের লড়াই। যে ব্যক্তি, দল, গোষ্ঠী শ্রমিকস্বার্থ নিয়ে ভাবিত নয়, তারা কখনোই SIR বিরোধী এই লড়াইয়ে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না। আমরা সচেতনভাবে এই লড়াইয়ের অন্যতম শরিক, আমরা আগামীতে এই লড়াইয়ের বার্তা ছড়িয়ে দেব সমাজের প্রতিটি অংশে।

01/03/2026

আমরা কীভাবে দেখি শিক্ষাকে? কীভাবে দেখি শিক্ষাদানের পদ্ধতিকে?

আমাদের মুখপত্র, দিশারী'তে কমরেড সপ্তর্ষির কলমে, "শিক্ষার দর্শন"। সরকারি শিক্ষাব্যবস্থার দুর্দশার দিনে, শিক্ষা কি শুধুই কোনও পেশার জন্যে প্রস্তুতিপর্ব? নাকি তার ব্যাপ্তি আরো বৃহৎ? তার ব্যাপ্তি কিভাবে ঘনিষ্ঠ গণতন্ত্রের সাথে?

জানতে হলে, পড়ে ফেল এই লেখাটি! লিঙ্ক রইলো https://disharimag.wordpress.com/2026/03/01/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%a8/

28/02/2026

গত ১৪ই ফেব্রুয়ারি, একটি SIR বিরোধী মিছিলের অন্তিমলগ্নে আমরা SIR বাতিলের দাবি জানিয়ে আগামীর গণআন্দোলনকে জোরদার করার ডাক দিই। আজ, কলেজ স্ট্রিটের প্রতিরোধ সভায় আমরা বক্তব্য রাখি, SIR কেন এবং কিভাবে আমাদের নাগরিক অধিকার, শ্রমদানের অধিকার-বিরোধী একটি প্রকল্প। আমরা বলি, কিভাবে শ্রমিক শ্রেণীর মুক্তির প্রশ্নের সাথেও SIR যুক্ত, এবং কিভাবে নারী ও প্রান্তিক যৌনতার মানুষের অধিকার প্রসঙ্গে SIR একটি প্রাসঙ্গিক সমস্যা। আমরা আগামীর লড়াইতে আমাদের বন্ধু শক্তি কারা হবে, তাও স্পষ্টস্বরে পেশ করি।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


5, Abdul Halim Lane
Kolkata
700016