Patuli S Block KMDA Shopping Complex

Patuli S Block KMDA Shopping Complex

Share

To meet the growing needs of the people over 55,000 KMDA has constructed a market complex in Block-"S" of the Baishnabghata Patuli Township, Kolkata.

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 26/01/2019

প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের কিছু ছবি।

দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস 26/01/2019

প্রজাতন্ত্র দিবস উপলখ্যে বাজার প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন শ্রী শান্তি শংকর চ্যাটার্জী মহাশয়।

দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস আজ প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলখ্যে আজ ২৬শে জানুয়ারী, ২০১৯ সালে বাজার প্রাঙ্গণে একটি অনুষ....

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 26/01/2019

আজ প্রজাতন্ত্র দিবস। দেশের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলখ্যে আজ ২৬শে জানুয়ারী, ২০১৯ সালে বাজার প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি শ্রী শান্তি শংকর চ্যাটার্জী মহাশয় সহ অনান্য ব্যক্তিগণ। এই প্রজাতন্ত্র দিবস উপলখ্যে পতাকা উত্তোলন করেন শান্তি শংকর চ্যাটার্জী মহাশয়।

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 23/11/2018

বাজারের মধ্যে বেশ কিছুদিন ধরে কিছু ছেলেদের আড্ডা চলছিল এবং এক জায়গায় জটলা হয়ে নানা রকম সন্দেহ জনক কার্যকলাপে লিপ্ত থাকত। এই ঠেক সাধারণত দুপুরের দিকে এবং সন্ধ্যের পর হতো। তার মধ্যে বাজারের নানা রকম জিনিষও নিয়মিত চুরি হতো। উপযুক্ত প্রমাণের আভাবে আমরা কাউকে কিছু বলতে পারতাম না। গত কয়েক মাসে এই চুরি বেশ বেড়ে যায়। সাম্প্রতিক কালে কিছু দোকানদার নিজেদের উদ্দ্যোগে বাজারে সি সি টিভি ক্যামেরা বসায়। গত ১৩ই নভেম্বরে বাজার থেকে মাঝ রাত্রে এক বস্তা রসুন চুরি হয় এবং সেটা ক্যামেরায় ধরা পরে। স্ক্রিনে ফুটেজ দেখে একজন কে সনাক্ত করা যায় এবং পাটুলি থানায় অভিযোগ জানানো হয়। থানা থেকে ভারপ্রাপ্ত অফিসাররা ঘটনা স্থলে আসেন এবং চোর কে ধরতে সচেস্ত হন। আমরা বাজার কমিটির কয়েকজন পাটুলি থানায় গিয়ে ওসি ইন্সপেক্টর সৌম ঠাকুর মহাশয়কে ব্যাপারটা সবিস্তারে জানাই এবং উনি আমাদের সামনেই ভার প্রাপ্ত অফিসারদের যথাযত ব্যবস্থা নেবার নির্দেশ দেন। অভিযুক্ত চোরটি পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু বেশী দিন আর পালিয়ে থাকতে পারেনি। সে পুলিশের জালে ধরা পড়ে এবং তার সাথে আর যারা জড়িত তাদের খোঁজ শুরু হয়। চোর ধরার পর বাজারের চুরির রসুনের বস্তা উদ্ধার হয় এবং সেই সাথে কিছু দিন আগে চুরি যাওয়া ইলেকট্রনিক পাল্লাও উদ্ধার হয়। ২০ই নভেম্বর থানা থেকে উদ্ধার হওয়া জিনিষ দোকানদের কে ফেরত দেওয়া হয়।

এখানে কলকাতা পাটুলি থানার পুলিশের তৎপড়তা খুবই উল্লেখযোগ্য ও প্রশংশনীয়। বিশেষ করে সাধুবাদ জানাই ওসি ইন্সপেক্টর সৌম ঠাকুর মহাশয়কে(সংযুক্ত ছবি)। উনি যে ভাবে মনযোগ সহকারে আমাদের সমস্যার কথা শুনলেন এবং কোনো বিলম্ব না করে যে ব্যবস্থা নিলেন সেটা আমাদের কাছে অভাবনীয়। সাধারণত আমাদের মধ্যে পুলিশের ব্যাপারে একটা নেতিবাচক মনোভাব থাকে। সেটা অনেকটা ভুল প্রমাণিত হল। পাটুলি থানার এই সক্রিয় ভূমিকার জন্য সেই ঠেক আপাতত বন্ধ হয়েছে। আশাকরি আমারা নিশ্চিন্তে বাজারে ব্যবসা করতে পারব। ধন্যবাদ কলকাতা পুলিশ। ২১.১১.২০১৮

25/09/2017

subho sarodiyar prity O subheccha.

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 07/03/2017

গত ৪ঠা মার্চ ২০১৭ বিকালে বরো ১১এর অন্ত্রগত ১১০ নং ওয়ার্ডের পাটুলির এস ব্লকে নব রূপায়িত এবং নামাঙ্কিত মহাশ্বেতা দেবী স্মৃতি উদ্যান এর শুভ উদ্বোধন হয়। এস ব্লক কে এম ডি এ মার্কেট সংলগ্ন এই উদ্যান উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী- পরিবেশ, আবাসন ও দমকল বিভাগ ও কলকাতা পৌরসংস্থার মহানাগরিক শ্রী শোভন চট্টোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র পারিষদ (উদ্যান, ক্রীড়া এবং বিঞ্জাপন বিভাগ) শ্রী দেবাশীষ কুমার, বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান বরো -১১ নং শ্রী তারকেশ্বর চক্রবর্তী এবং সভাপতি মাননীয় পৌরপিতা ১১০ নং ওয়ার্ড শ্রী অরূপ চক্রবর্তী। উদ্বোধনী সভায় কলকাতা পৌরসংস্থার বিভিন্ন আধিকারিকগণও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিগণ বাংলার সামগ্রিক এবং অঞ্চলের উন্নয়নের কথা বলেন।
মাননীয় চেয়ারম্যান বরো -১১ নং শ্রী তারকেশ্বর চক্রবর্তী এস ব্লক মার্কেট প্রসঙ্গে কিছু কথা বলেন। এস ব্লক কে এম ডি এ মার্কেট উন্নয়নের পরিকল্পনার কথা উনি উল্লেখ করেন।
এস ব্লক কে এম ডি এ মার্কেট সমিতির পক্ষ্য থেকে ওনার বক্তব্যকে সাধুবাদ জানাই। এস ব্লক কে এম ডি এ মার্কেট উন্নয়নের জন্য মাননীয় পৌরপিতা, ১১০ নং ওয়ার্ড শ্রী অরূপ চক্রবর্তী প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করি শ্রী অরূপ চক্রবর্তীর প্রচেষ্টা বাস্তবায়িত হবে এবং এস ব্লক কে এম ডি এ মার্কেট অঞ্চলের আবাসিকদের আরও বেশী করে পরিষেবা দিতে পারবে।

Photos 24/03/2016

Happy holi

Photos 13/03/2016

গত ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে অঞ্চলের বিধায়ক ও বিদ্যুৎ মন্ত্রী মাননীয় শ্রী মনীশ গুপ্ত ও ১১০ নং ওয়ার্ডের পুরপিতা মাননীয় শ্রী অরুপ চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে এস ব্লকে বাজারের নিকট কলকাতা পৌরসংস্থা দ্বারা নবরূপে সজ্জিত ওয়ার্ড পরিচালনা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং শ্রী অরুপ চক্রবর্তী মহাশয় বাজারের সমস্যা শ্রী মনীশ গুপ্ত মহাশয়ের কাছে তুলে ধরেন। মন্ত্রী শ্রী মনীশ গুপ্ত মহাশয় আশ্বাস দিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনের পর তিনি বাজারের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। শ্রী অরুপ চক্রবর্তী মহাশয়ের প্রচেষ্টা এবং মন্ত্রী শ্রী মনীশ গুপ্ত মহাশয়ের আশ্বাস বাজারের সমস্যা সমাধানের নতুন আশার আলো দেখায়। বাজার কমিটির পক্ষ থেকে আমরা ওঁনাদের ধন্যবাদ জানাই।

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 30/01/2016

বাজার প্রাঙ্গণের কিছু ছবি

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 30/01/2016

৩১শে ডিসেম্বর, ২০১৫ বাজার প্রাঙ্গণে পিকনিকের কিছু ছবি

Photos from Patuli S Block KMDA Shopping Complex's post 28/12/2015

সেপ্টেম্বর ২০১৫ সালে বাজার সংক্রান্ত কিছু তথ্য কেএ্মডিএ কর্তৃপক্ষ ও স্থানীয় পৌরপিতা্র কাছে তুলে ধরি এবং বাজারের সার্বিক উন্নতির জন্য সহয়োগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আবেদন করি। আমাদের আবেদনে ১১০ নং ওয়ার্ডের পৌরপিতা শ্রীঅরূপ চক্রবর্ত্তী ( ছবিতে) সক্রিয় ভূমিকা নিয়ে পৌ্র প্রাথমিক বিদ্যালয়ের দিকে বাজারের গেটের সামনের রাস্তায় একটি স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেন এবং বাজারের ভিতর গাছগাছড়া ও আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। এর জন্য শ্রীঅরূপ চক্রবর্ত্তীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


S Block , Baishnabghata Patuli Township
Kolkata
700094