Wbscstec

Call Directions Contact the organization

Wbscstec This is an Association of the Scheduled Castes and Scheduled Tribes Employees of Directorate of Commercial Taxes, Govt.

of West Bengal,14, Beliaghata Road, Kolkata-700015.

🙏🌹🌹❤️This year marks his 134th birthday, observed with events and tributes nationwide. Ambedkar Jayanti 2024: Ambedkar J...
14/04/2024

🙏🌹🌹❤️This year marks his 134th birthday, observed with events and tributes nationwide. Ambedkar Jayanti 2024: Ambedkar Jayanti, also known as Bhim Jayanti, is celebrated on April 14 every year to honor the memory of "Father of Indian Constitution" Dr Bhim Rao Ambedkar on his birth anniversary.
My tribute to the Greatest Scholar of our Nation.❤️🌹🌹🙏🙏🙏

AGM-2021-2022 at Beliaghata.Record 125 members attended the meeting.
16/05/2022

AGM-2021-2022 at Beliaghata.Record 125 members attended the meeting.

11/04/2022
নির্ণয়ের ২০১৯-২০২১ সংখ্যার  বিষয়সূচী। আমাদের আবেদনে সাড়া দিয়ে যারা লেখা পাঠিয়েছেন।
13/03/2022

নির্ণয়ের ২০১৯-২০২১ সংখ্যার বিষয়সূচী। আমাদের আবেদনে সাড়া দিয়ে যারা লেখা পাঠিয়েছেন।

প্রকাশিত হল নির্ণয় আমাদের কাউন্সিল এর মুখপাত্র।
13/03/2022

প্রকাশিত হল নির্ণয় আমাদের কাউন্সিল এর মুখপাত্র।

01/12/2021
https://youtu.be/imzO0eNziD4
13/10/2021

https://youtu.be/imzO0eNziD4

Ananya Vajpeyi presents a biography and intellectual history of B.R. Ambedkar, politician, jurist and principal architect of the constitution of India. Speak...

14/07/2021

মৃত্যুঞ্জয়ী
ফুলন! ফুলন! ডাকে বেহড়ের ধূলি, কে তোকে মেরেছে বোন, কে মেরেছে তোকে? এত রক্ত! দুই চোখে বস্ত্রাঞ্চল তুলি দুখিনী ভারত কাঁদে মর্মভেদী শোকে।
কাঁদো মাগো কাঁদো, আমরা কাঁদি না আর আমাদের চোখে শুধু অগ্নিময় লাভা আমাদের রক্তে আজ কাড়া-নাকাড়ার তীব্র কলরোল; হিংস্র বাঘিনীর থাবা যে আক্রোশে খোঁজে তার শিশু হন্তারকে সেই ভাবে খুঁজি তাকে,-- আয় নপুংসক সামনে দাঁড়া, সমুচিৎ শিক্ষা দেব তোকে ভগ্নী রক্তে এই দ্যাখ এঁকেছি তিলক।
ভেবেছিলি ফুলনেরে মেরে হবি জয়ী, রে মূর্খ! অস্তিত্বের গভীরে যে জেহাদ তাকে মারা সাধ্যাতীত, সে তো মৃত্যুঞ্জয়ী ব্যক্তি মুছে যায়, থাকে জ্বলন্ত প্রবাদ।
যতদিন পৃথিবীতে একটিও নারীর চোখে জল থেকে যাবে, একটিও শিশু হিম স্তন চুষে খাবে মৃতা জননীর ব্রাত্য, দলিত জন হারাবে সব কিছু, নতুন এ দেবী পূজা পাবে ঘরে ঘরে জয়তু ফুলন! বলে বেহড়ের বাগী ঝাঁপ দেবে মুক্তিযুদ্ধে প্রাণ তুচ্ছ করে;
সেই স্বপ্নে লক্ষ কোটি দলিতেরা জাগি।

কবি Kapil Krishna Thakur

21/06/2021

১৯/০৬/২০২১ শনিবার বাড়ি থেকে বেরোনোর পর সকাল সাড়ে সাতটায় বৃষ্টি শুরু হয়েছিল। একটা ট্রাকে ত্রাণসামগ্রী আর টাটা সুমোয় আমরা সোনারপুর হয়ে, বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর, মিনাখা, মালঞ্চ, ভেবিয়া চৌমাথা হয়ে ন্যাজাট ফেরীঘাট পৌঁছাই। তাও বৃষ্টির বিরাম নেই। ট্রাক থেকে মাল খালি করে নৌকোয় ভরা হয়। টিপ টিপ বৃষ্টির মধ্যেই কালিন্দীর খেয়া পেরিয়ে কালিনগর পৌছাই। কালিনগর পৌঁছে ওখান থেকে তিনটে মোটর ভ্যানে ত্রাণ সামগ্রী ও একটা মোটর ভ্যানে আমরা সাতজন। সাত কিলোমিটার দূরের নিত্যবেরিয়া আমাদের গন্তব্য। মাঝে বিপত্তি- একটা মোটর ভ্যানের এক্সেল ভেঙে ত্রাণসামগ্রী রাস্তায় পড়ে গেল। আবার অন্য মোটর ভ্যানে সেই ত্রাণসামগ্রী তুলে যাত্রা ভোলাখালি, নিত্য বেড়িয়ার উদ্দেশ্যে। তাও বৃষ্টির কোন বিরাম নেই। একটু কমছে তো পরক্ষণেই ঝমঝমিয়ে আসছে। ছোট চাইনিজ ছাতার সাধ্য কি সেই বৃষ্টিকে ঠেকিয়ে রাখে পুরোপুরি। মাথা ও সামনের অংশ বাঁচাতে গেলে পিট ভিজে একসা আর পিঠ বাঁচাতে গেলে সামনে ভিজে একসা। এইভাবে খেয়া-নৌকা,খেয়া-ঘাট,নদীর পাড় হয়ে মোটামুটি দুপুর ১ টা নাগাদ ত্রাণ-শিবিরে পৌঁছাই। ভাগ্যিস রাস্তাঘাট এখন আগের তুলনায় অনেক ভাল। কালিনগর খেয়াঘাট থেকে গ্রামের বুকচিরে সাদা বর্ডার দেওয়া কলো পিচের রাস্তা সোজা গিয়ে ঠেকেছে আট-নয় কিলোমিটার দূরের ভোলাখালি খেয়াঘাট। রাস্তা ভালো হলে কি হবে কিছুটা গেলেই রাস্তার দু'ধারের ইয়াস-বিধ্বস্ত কাঁচা বাড়ির পরিস্থিতি খুবই সঙ্গীন-দানসা নদীর বাঁধ ভেঙে কোথাও কোমর-জল, কোথাও গলা-জলের স্রোতে কয়েকদিনেই তারা নড়বড়ে হয়ে হয় ভূ-পতিত হয়েছে, নয় পতনের অপেক্ষায়; ঘরের মেঝে ও উঠোনে স্যাঁতস্যাঁতে ও প্যাচপ্যাচে কাদা। বড় রাস্তায় ওঠার রাস্তা হয় জলের তলায় না হয় পাকে পূর্ণ। আমরা (পশ্চিমবঙ্গ তপশিলি জাতি উপজাতি কর্মচারী পরিষদ) ঠিক করেছিলাম মোট ২০০ পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০০ টাকার কিছু বেশি ত্রাণ সামগ্রী বন্টন করবো। দুর্যোগের আশঙ্কা করে ত্রাণ সামগ্রী সুন্দরভাবে বন্টন করার জন্য স্থানীয় তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত নিত্যবেড়িয়া গ্রামের তরুণ-যুবকদের সহযোগিতায় একটা অস্থায়ী ছাউনির ব্যবস্থা করে রাখা হয়েছিল। কয়েকদিন আগে এলাকা পরিদর্শন করে সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারদের চিহ্নিত করে ২০০ কূপন দিয়ে আসা হয়েছিল। সেই মতো একে একে দুঃস্থ মানুষেরা কূপন হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়ান। বৃষ্টি এলো আরো জোরে। তাতে কি, আমরা ও নাছোড়বান্দা- প্রকৃতির রোষ থেকে এই অসহায় মানুষগুলোকে রক্ষা করতে আমাদের যথাসাধ্য এই ক্ষুদ্র প্রয়াস।
আমরা ত্রাণ দিতে শুরু করলাম।

✳️🙏একটি সময়োচিত আবেদন🙏✳️ বাবাসাহেবের কর্মময় মহান জীবনের আরোও মণি-মাণিক্যের হদিশ পেতে গতবছর 28 শে জুন2020 আমরা 19 জন সদ...
14/04/2021

✳️🙏একটি সময়োচিত আবেদন🙏✳️
বাবাসাহেবের কর্মময় মহান জীবনের আরোও মণি-মাণিক্যের হদিশ পেতে গতবছর 28 শে জুন2020 আমরা 19 জন সদস্য মিলে শ্রী ধনঞ্জয় কিরের ইংরেজিতে লেখা বাবাসাহেব জীবনীর অনুবাদ শুরু করি। এর একটাই উদ্দেশ্য ছিল- পড়ার মাধ্যমে বাবা সাহেবের সমগ্র জীবন, তাঁর সারা জীবনের সংগ্রাম, পিছিয়ে পড়া সমাজের ও অবদমিত শ্রেণীর শোষিত, নিপীড়িত, লাঞ্চিত মানুষের দুঃখ কষ্ট লাঘব করার যে প্রচেষ্টা তার সম্পর্কে জ্ঞান লাভ করা এবং আমাদের সম্প্রদায়ের তপশিলি জাতি ও উপজাতি বন্ধুদের মধ্যে তাঁর সেই সারা জীবনের সংগ্রামের ইতিহাস এবং তদানীন্তন রাজনৈতিক, সামাজিক,ধর্মীয় ও ঐতিহাসিক পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করানো যাতে করে আমরা আমাদের ঐতিহ্যময় ইতিহাসকে জানতে পারি। এবং বর্তমান ও ভবিষ্যৎ জীবনে বাবাসাহেব পথ অনুসরণ করে তাঁর সারা জীবনের অধ্যবসায়, শিক্ষার প্রতি এবং জ্ঞান অর্জনের প্রতি তাঁর যে নিরলস সংগ্রাম তা অনুসরণ করে নিজের জীবন এবং আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রার মান উন্নত করতে উদ্বুদ্ধ করতে পারি। যাতে তারাও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং স্বচ্ছলতা অর্জন করে সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে। অপরদিকে সমাজের অন্যায় অবিচার গুলোকে প্রতিরোধ করার সক্ষমতা ও কৌশল আয়ত্ত করতে পারে। 525 পৃষ্ঠার এই বইটি আমরা 28 শে জুন 2020 তে শুরু করে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঠিক 31 শে মার্চ 2021র মধ্যে অনুবাদ করা শেষ করতে পেরেছি। যে সমস্ত পাঠক আমাদের নিয়মিত অনুবাদিত পৃষ্ঠাগুলি পড়েছেন তাঁদের কাছ থেকে আমরা অনেক প্রশংসা এবং সাধুবাদ পেয়েছি এবং তাঁদের মধ্যে প্রত্যেককেই নানাভাবে আমাদের এই বই এর অনুবাদিত পৃষ্ঠাগুলি একত্রিত করে একটি বইয়ের আকারে প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। অনেকেই এই কাজটিকে একটি অভূতপূর্ব, সম্মিলিত এবং সৃষ্টিমূলক কাজ হিসাবে অভিহিত করেছেন। বাবা সাহেবের জীবনীর যে পৃষ্ঠাগুলি বাংলায় অনুবাদিত হয়েছে তা বই আকারে প্রকাশ করতে আমরাও আগ্রহী হয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ এই বইয়ের কপি যাঁরা যাঁরা সংগ্রহ করতে ইচ্ছুক বা আমাদের সদস্যদের দ্বারা অনুবাদিত পৃষ্ঠাগুলি যাঁরা একসঙ্গে, এক জায়গায় বই আকারে দেখতে ইচ্ছুক তাঁরা এই গ্রুপে বা আমাদের অন্য দুটি গ্রুপে (লকডাউন এফেক্ট-কালচারাল, কাউন্সিল মেইন গ্রুপ এবং এস সি এস টি কাউন্সিল নটবেঙ্গল জোন গ্রুপে) অথবা টেলিফোনে যোগাযোগ করলে আমরা বইটি প্রকাশের জন্য সম্ভাব্য খরচ জোগাড় করতে উদ্যোগী হব। মুদ্রিত বইটি খোলাবাজারে বিক্রি করতেও আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় কারণ এই বইটি প্রচার হওয়ার প্রয়োজন আছে; সমাজের প্রকৃত চিত্র সবার সামনে তুলে ধরার এবং সমাজকে আরও উন্নত রূপে গড়ে তোলার লক্ষ্যে। তাই বন্ধুগণ আপনারা যেভাবে আমাদের সংগঠনের সকল উন্নয়নমূলক কাজের প্রতি আপনাদের সমর্থন জানিয়ে আসছেন ঠিক একই ভাবে এই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা পাব এই আশা রাখি। সময় এবং সম্ভাব্য বিনিময় মূল্য পরবর্তীকালে জানানো হবে।
১৩০ তম আম্বেদকর জয়ন্তীর এই পুণ্য তিথিতে তাঁকে আবারও অন্তরের শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম।🙏🙏🙏

Address

14, Beliaghata Main Road
Kolkata
700015

Telephone

+919831023800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wbscstec posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Wbscstec:

Shortcuts

Share