Subrata De

Subrata De

Share

I write Novels, Short stories exclusively on my experiences.Love imaginary too. All works posted here

Photos from Subrata De's post 22/11/2025

আমার লেখা উপন্যাস 'অপরাজিত রমথং' এর বিষয়বস্তু এবং মোড়ক উন্মোচনের কিছু ছবিl মোড়ক উন্মোচন করছেন স্বনামধন্য কবি বটকৃষ্ণ দে l অনুষ্ঠানের দিনক্ষণ 10 নভেম্বর, 2024.

Photos from Subrata De's post 22/02/2024

'সাঁঝবেলার সহেলি'

গত 30শে অক্টোবর, 2022, রবিবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র-এর দক্ষিণ কলকাতাস্থ বাস ভবনে বিকেল বাসর কলকাতা'র সাহিত্য-সভায় আমার নবতম উপন্যাস 'সাঁঝবেলার সহেলি'র মোড়ক উন্মোচন করেন স্বনামধন্য কবি ও গীতিকার এবং বিকেল বাসর কলকাতা'র সভাপতি শ্রী বটকৃষ্ণ দে মহাশয়। সভায় উপস্থিত ছিলেন আমার জীবনের পথ প্রদর্শক সাহিত্যানুরাগী শ্রী অশোক কুমার ঘোষ মহাশয়। উপন্যাস টি তাঁকেই উৎসর্গিত। তিনি আমার শৈশব থেকে বড় হয়ে ওঠার উপর ভীষণ স্মৃতিবেদনাতুর একটি বক্তব্য রাখেন।

Photos from Subrata De's post 22/02/2024

'একাত্তরের লাবণ্য'

13ই অক্টোবর,2021, রবিবার কথা সাহিত্যিক শরৎচন্দ্রের দক্ষিণ কলকাতাস্থ বাস ভবনে বিকেল বাসর কলকাতা'র সাহিত্য-সভায় আমার নতুন উপন্যাস 'একাত্তরের লাবণ্য 'র মোড়ক উন্মোচন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিকেল বাসর কলকাতা'র সহ সভাপতি শ্রী মুরারি মোহন ঘোষ মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য সাহিত্যিক এবং প্রকাশক শ্রী অধীর বিশ্বাস মহাশয়। তিনি উপন্যাস টির উপর আলোচনা মূলক বক্তব্য রাখেন। প্রসঙ্গত উপন্যাস টির প্রকাশক 'গাঙচিল ', অধীর বাবু যার কর্ণধার।

Photos from Subrata De's post 22/02/2024

জানুয়ারি 2024 দুটি ভিন্ন দিনে বন্ধুদের সান্নিধ্যে.... বন্ধুরা প্রায় সবাই বাল্য বন্ধু।

Photos from Subrata De's post 22/02/2024

পয়লা বৈশাখ(2023) উপলক্ষে বিকেল বাসর কলকাতা'র সভার কিছু মুহূর্ত।

22/02/2024
Photos from Subrata De's post 14/09/2018

My lifestyle...

22/07/2017

প্রক্সি

তখন তোমার উনিশ ছুঁই ছুঁই
কলেজে সকাল বেলা
চোখ ঢেকেছি রোদ চশমায়
তোমায় দেখতে সারা বেলা

উদাসীন হয়ে যতই থাকো না
ফার্স্ট ইয়ারের ক্লাসে
দেখব বলে কাছের থেকে
বই রেখেছি পাশে

থারড্ ইয়ারের রোল কল হলে
প্রক্সি দেবে কেউ
সিপাহি বিদ্রোহ কোন সনেতে
নোটও নেবে কেউ

ষোল পেরিয়ে সতেরোয় পা
তোমার সবে সকাল
মায়ের বড়ই কড়া শাসন
ভাবনা আকাশ পাতাল

আমার বাবার ছিল বড় সাধ
ছেলে হবে প্রফেসার
ফার্স্ট ইয়ারের গেরোয় পড়ে
বছর বছর হল পার

রোদ চশমায় চোখ ঢেকে রই
লজ্জা ঢাকি কিসে
তুমি হলে নতুন প্রফেসার
আমি সেই থারড্ ইয়ারে।

11/07/2017

Friends, it's rainy day today, an ideal day for playing music. Please listen to an old melody from my key board at my study ...

Connected Pasts, Life, and Love 08/07/2017

One of my article titled 'Life in a mine: how an accident was averted' has been published in a blog in UK on 3rd July, 2017. Friends may like to read the article, the link is: pastconnect.blogspot.co.uk.

Connected Pasts, Life, and Love People lead lives as events unfold and history is made. Ordinary lives reflect human experiences of extraordinary events of the past, their anecdotes of daily lives provide animated chronicles of history. Some of these stories have been recorded though many still remain untold. This blog will publis...

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


N2A, Singhi Park, 48/3, Gariahat Road
Kolkata
700019