West Bengal Pradesh Unorganised Workers & Employees Congress - WB-Kkc

West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc

Share

The main motto of the cell is to provide social welfare & justice to working classes.

W.B Pradesh Unorganised Workers and Employees Congress (KKC-WB) is the Cell of WBPCC which is under the cell "Unorganised Workers and Employees Congress-KKC" of AICC.

20/03/2026

পবিত্র ঈদের শুভেচ্ছা ও শুভকামনা।

Photos from West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc's post 15/03/2026

দার্জিলিং জেলা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের চেয়ারম্যান শ্রী হরেন্দ্র লোহিয়ার উদ্যোগে আজ (১৫.০৩.২০২৬) দার্জিলিং জেলার মাটিগাড়া ব্লকের বিনয়কৃষ্ণপল্লী (পতিরাম জোত) এলাকায় অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সরকারি সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে e-Shram Card Registration শিবির সফলভাবে সম্পন্ন হয়।

দিনমজুর, নির্মাণ শ্রমিক, রিকশা ও অটো চালক, দোকানের কর্মচারী, গৃহকর্মী, সবজি বিক্রেতা, ডেলিভারি কর্মীসহ বিভিন্ন পেশার শ্রমিকরা এই শিবিরে এসে e -Shram Card নিবন্ধনের জন্য অংশগ্রহণ করেন।

শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গ প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস (KKC-WB)-এর রাজ্য সাধারণ সম্পাদক (ইনচার্জ – নর্থ বেঙ্গল) শ্রী অনির্বাণ সরকার মহাশয়।

এই কর্মসূচি সফলভাবে আয়োজন করার জন্য যথেষ্ট সংখ্যক মহিলা শ্রমিকদের e-Shram Card Registration করিয়ে শিবির সফল করতে বিশেষ উদ্যোগ নেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী অধ্যাপিকা মৌমিতা মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেস নেত্রী সারথি সরকার, পূজা মাহাতো, শোভা ঘোষ রায় এবং দার্জিলিং জেলা KKC এর পক্ষ থেকে রবি পাসোয়ান, চন্দন রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।

আজকের এই শিবিরে মাটিগাড়া পতিরাম জোত এলাকার প্রায় ৭০ জন অসংগঠিত শ্রমিকের e -Shram Card তৈরির জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা শ্রমিকদের ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্প, দুর্ঘটনা বীমা, সামাজিক নিরাপত্তা ও সম্ভাব্য পেনশন সুবিধার সাথে যুক্ত হতে সাহায্য করবে।

Photos from West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc's post 14/03/2026

দার্জিলিং জেলার শ্রমিক ভাই-বোনদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা ---
দার্জিলিং জেলা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস (KKC-WB) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে :- ই-শ্রম কার্ড নিবন্ধন শিবির।
অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত থাকবেন
অনির্বাণ সরকার
রাজ্য সাধারণ সম্পাদক (ইনচার্জ – নর্থ বেঙ্গল)
পশ্চিমবঙ্গ প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস (KKC-WB)
তারিখ: ১৫ মার্চ ২০২৬
🕓 সময়: বিকেল ৩ টা থেকে
📍 স্থান: বিনয়কৃষ্ণপল্লী (পাটিরাম জোট), মাটিগারা, দার্জিলিং।
সকল অসংগঠিত শ্রমিক ও কর্মচারী ভাই-বোনদের অনুরোধ করা হচ্ছে,
এই শিবিরে উপস্থিত হয়ে ই-শ্রম কার্ড তৈরি করুন এবং সরকারি বিভিন্ন সুবিধার সাথে যুক্ত হোন।

আয়োজক :
হরেন্দ্র লোহিয়া
সভাপতি
দার্জিলিং জেলা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস (KKC-WB)
শিলিগুড়ি • দার্জিলিং
যোগাযোগ: ৯৮৩২০৯২০৩৭
শ্রমিকের অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

______________________________

दार्जिलिंग ज़िले के श्रमिक भाइयों और बहनों के लिए महत्वपूर्ण घोषणा —
दार्जिलिंग ज़िला असंगठित श्रमिक एवं कर्मचारी कांग्रेस (KKC-WB) के উদ্যোগ से आयोजित होने जा रहा है ई-श्रम कार्ड पंजीकरण शिविर।
असंगठित श्रमिकों की सामाजिक सुरक्षा और सरकारी सुविधाओं को सुनिश्चित करने के उद्देश्य से इस कार्यक्रम का आयोजन किया गया है।
इस कार्यक्रम में विशेष रूप से उपस्थित रहेंगे —
अनिर्बान सरकार
राज्य महासचिव (इंचार्ज – नॉर्थ बंगाल)
पश्चिम बंगाल प्रदेश असंगठित श्रमिक एवं कर्मचारी कांग्रेस (KKC-WB)
तारीख: 15 मार्च 2026
समय: शाम 3 बजे से
स्थान: बिनायकृष्णपल्ली (पाटीराम जोड़), माटीगाड़ा, दार्जिलिंग।
सभी असंगठित श्रमिक और कर्मचारी भाइयों-बहनों से अनुरोध किया जाता है कि
इस शिविर में उपस्थित होकर ई-श्रम कार्ड बनवाएं और विभिन्न सरकारी सुविधाओं से जुड़ें।

आयोजक :
हरेंद्र लोहिया
अध्यक्ष
दार्जिलिंग ज़िला असंगठित श्रमिक एवं कर्मचारी कांग्रेस (KKC-WB)
सिलीगुड़ी • दार्जिलिंग
संपर्क: 9832092037
श्रमिकों के अधिकार की रक्षा के लिए हम प्रतिबद्ध हैं।

Photos from West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc's post 14/03/2026

পশ্চিম বর্ধমানের আসানসোলে অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের (KKC) পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান শ্রী শাহ আলমের খান এবং আসানসোল সাবডিভিশন মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতি শ্রীলতা ব্যানার্জীর নেতৃত্বে রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাল নিয়ে শক্তিশালী বিরোধ প্রদর্শন অসংগঠিত শ্রমিক নেতৃত্ব ও মহিলা কংগ্রেস নেতৃত্বের।

গ্যাসের সংকট দেখা দিতে রান্নাঘরে সংকটের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ভয়াবহ সংকট দেখা দিয়েছে কারণ industrial unit এ welding এবং অন্যান্য কাজ করতে commercial গ্যাসের বিকল্প নেই। প্রতিবাদ নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিদেশনীতিরও।

অভিযোগ এখানেই শিলমোহর পাচ্ছে। নরেন্দ্র মোদী আদানির ব্যবসার জন্য আমেরিকা এবং ইজরায়েলের সুবিধা নিতে গিয়ে ইরান ও রাশিয়ার মতো তেল প্রস্তুতকারী দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন। ভারতের জ্বালানী নিরাপত্তা সুরক্ষিত করতে পারেন নি। ভারতের ৬০% LPG আমদানি করতে হয়। যার ৯০% আবার হরমুজ প্রণালী ধরে আসে। এই সব অগ্রপশ্চাৎ বিবেচনা না করে নরেন্দ্র মোদীর মুসলিম বিদ্বেষী রাজনীতি ভারতকে চরম আর্থিক সংকটে ফেলে দিয়েছে। গ্যাসের অভাবে industrial unit বন্ধ হচ্ছে, রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, শ্রমিকরা কাজ হারাচ্ছেন। অটোর ভাড়া বাড়ছে। অন্যদিকে গৃহস্থের হেঁশেলে রান্না চড়ানোর জো নেই। সংসদে মোদী সরকারের মন্ত্রীরা ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছেন। একদিকে বলা হচ্ছে যে গ্যাসের আকাল নেই। অন্যদিকে কেরোসিন ব্যবহার করতে বলা হচ্ছে জ্বালানী রূপে। বুকিং করলে গ্যাস পাওয়া যাচ্ছে না। বুকিং -ই নেওয়া হচ্ছে না। গ্রামীণ এলাকায় ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যার মধ্যে গ্যাস বুকিং করা যাবে না। যদি মোদী সরকারের দাবী মতো কোনো সমস্যাই থেকে না থাকে, তাহলে এমন ভয়াবহ অবস্থা কি করে?

উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার কংগ্রেস কাউন্সিলর শ্রী এস এম মুস্তাফা, প্রদেশ কংগ্রেস সম্পাদক শ্রী প্রসেনজিৎ পুইতণ্ডী।

এছাড়াও ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত অসংগঠিত শ্রমিকরা, সংখ্যালঘু ও OBC সেলের নেতারা এবং বিভিন্ন ওয়ার্ড ও ব্লক কংগ্রেস সভাপতিরাও উপস্থিত ছিলেন।

11/03/2026

If your name or names of your near & dears are not there in the voter list. Please use the Helpline for Darjeeling District.

Contact: 9832092037

11/03/2026

পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

যারা নিজেদের ঘাম ও পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা ঘোরান, তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই আমাদের দায়িত্ব।

আপনার বা পরিচিত কোনও পরিযায়ী শ্রমিকের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন —
📞 ৯১৬৩৭৪১৮৬৫

আমরা সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে প্রয়োজনীয় সহায়তা করবো।

পশ্চিমবঙ্গ প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারি কংগ্রেস।

📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন — যাতে কোনও শ্রমিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

#পরিযায়ী_শ্রমিক #ভোটাধিকার

Photos from West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc's post 09/03/2026

পাইকপাড়ায় ক্লাবে বোমা বিস্ফোরণ ও অসংগঠিত শ্রমিকদের ওপর হামলার ঘটনা উত্তর কলকাতায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার এক ঘৃণ্য অপচেষ্টা।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ উত্তর কলকাতা জেলা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেসের চেয়ারম্যান শ্রী অর্ণব রায়ের উদ্যোগে চিৎপুর থানায় একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি শ্রী তারক পাল, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মিঠু চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পূর্ণ ঘোষ ও বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

থানার ওসি এবিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।

09/03/2026

🚨 ডেপুটেশন কর্মসূচি 🚨
পাইকপাড়ায় ক্লাবে বোমা বিস্ফোরণ ও অসংগঠিত শ্রমিকদের ওপর হামলার ঘটনা উত্তর কলকাতায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার এক ঘৃণ্য অপচেষ্টা।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চিৎপুর থানায় ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।

📍 স্থান: চিৎপুর থানা
📅 তারিখ: ৯ই মার্চ
⏰ সময়: সন্ধ্যা ৭টা

আয়োজনে:
উত্তর কলকাতা জেলা কংগ্রেস
উত্তর কলকাতা অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস
উত্তর কলকাতা মহিলা কংগ্রেস
৪ নং ব্লক কংগ্রেস

✊ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হোন।

08/03/2026

Esharam Card at Binaykrishnapally Patiram Jote Matigara II Siliguri Darjeeling West Bengal.

Harendra Lohia, President
Darjeeling District Unorganised WORKERS' AND EMPLOYEES' Congress.
Call 098320 92037

Photos from West Bengal Pradesh Unorganised Workers & Employees  Congress - WB-Kkc's post 08/03/2026

🌸 আন্তর্জাতিক নারী দিবস – ৮ মার্চ 🌸

নারীর শক্তি, সংগ্রাম এবং আত্মমর্যাদাকে সম্মান জানাতে আজ West Bengal Pradesh Unorganised Workers & Employee Congress, North Kolkata-এর উদ্যোগে অসংগঠিত মহিলা শ্রমিকদের পাশে থাকার এক ছোট্ট প্রচেষ্টা।

সমাজের এই পরিশ্রমী মহিলারাই আমাদের শক্তি। তাঁদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষার লড়াই চলবে প্রতিদিন।

নারীর সম্মান, শ্রমিকের অধিকার — এই লড়াই আমাদের সবার।
💚🤍🧡

West Bengal Pradesh Unorganised Workers & Employee Congress
North Kolkata

07/03/2026

হাতা - খুন্তি - কড়াই
চলো, মোদী কে তাড়াই!

06/03/2026

অসংগঠিত শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস সর্বদা শ্রমজীবী মানুষের পাশে রয়েছে।

কেন্দ্র সরকারের e-SHRAM প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা সুবিধা পেতে পারেন। এই কার্ডের মাধ্যমে ৬০ বছর বয়সের পর মাসিক পেনশন, দুর্ঘটনা বিমা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সারা দেশে কর্মসংস্থানের সুযোগের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়।

তাই সকল দিনমজুর, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সকল অসংগঠিত শ্রমিকদের কাছে আমাদের আবেদন—অবিলম্বে e-SHRAM কার্ড তৈরি করুন এবং নিজের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন।

e-SHRAM কার্ড রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:

অর্ণব রায়
চেয়ারম্যান – উত্তর কলকাতা
পশ্চিমবঙ্গ প্রদেশ অসংগঠিত শ্রমিক ও কর্মচারী কংগ্রেস
মোবাইল: 9163741865

✊ শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে ✊

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


E 104, Drive Lal Mohan Bhattacharya Road
Kolkata
700014