Elevation Cultural Forum

Elevation Cultural Forum

Share

A Voluntary Social Organization ardently devoted to the cause of overall upliftment of the downtrodden

28/12/2025

আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এর চতুর্থ দিনে মঞ্চস্থ হবে শ্রুতি নাটক “মহাবিদ্যা” পরিবেশনায় মহিলা মৈত্রী সংঘ, থাকছে নৃত্যনাট্য “তোমারি মাটির কন্যা” , মঞ্চস্থ করবেন এলিভেশনের শিল্পীবৃন্দ্র এবং থাকছে নাটক “কবির খাঁড়া বাজায় রে” পরিবেশনায় গোবরডাঙ্গা নকশা

28/12/2025

২৮ শে ডিসেম্বর মঞ্চস্থ হবে
- এলিভেশন কালচারাল ফোরাম এর পরিবেশনা - সলিল সুকান্ত স্মরণে নৃত্য ও গীতি আলেখ্য
- থাকছে চাঁদপুর মানবিক এর অনুষ্ঠান
- নাটক "নব ভারতের চৈতন্য" , পরিবেশনায় ইউনিটি মালঞ্চ হালিশহর

27/12/2025

২৭ শে ডিসেম্বর ২০২৫ থাকছে লোক সঙ্গীত, আধুনিক সঙ্গীত এবং মূকাভিনয় নিয়ে জমজমাট এক সাংস্কৃতিক সন্ধ্যা।

26/12/2025

আমাদের আমাদের সুবর্ণজয়ন্তী বর্ষ সাংস্কৃতিক উৎসব এর প্রথম দিন। মঞ্চে উপস্থিত থাকছেন বিশিষ্ট অভিনেতা ও নাট্যকর্মী শ্রী চন্দন সেন মহাশয় । এছাড়াও থাকছে জমজমাট সঙ্গীতানুষ্ঠান এবং নাটক ।

দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6 টায় নজরুল সদনে।

21/12/2025

Celebrating 50 Years of Excellence: Our Golden Jubilee Cultural Festival !

We are honoured to invite you to the Golden Jubilee Cultural Festival. This year marks five decades of tradition, talent, and community spirit, and we are celebrating with a grand showcase of the arts.

Join us for these exciting five evening featuring:

Performing Arts: A curated selection of classical and contemporary dance and theatrical dramas.

Musical Gala: Live vocal and instrumental performances celebrating our rich heritage.

Artistic Talent: A special drawing competition showcasing the vision of our community’s emerging artists.

This milestone is a tribute to our past and a toast to our future. We look forward to welcoming you to this prestigious celebration.

21/12/2025

Program Schedule for Golden Jubilee Year Cultural Festival

10/10/2025

We earnestly request all well-wishers and members to donate and lend us support in any form that can help us to stand by the people affected by the devastating land slides in in North Bengal.

29/01/2025

"শতফুল বিকশিত হোক"

বন্ধুগণ,

আমাদের প্রিয় সংগঠন এলিভেশন কালচারাল ফোরাম ৫ই ফেব্রুয়ারি ১৯৭৬ পথ চলা শুরু করেছিল 'Elevation' নামে একটি নিয়মিত মাসিক ইংরেজী দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে । দেওয়াল পত্রিকা থেকে মুদ্রিত সংকলন হয়ে ত্রৈমাসিক পত্রিকা 'উন্মেষ' ও পরবর্তীতে 'এখন এবার' বহুবছর নিয়মিত প্রকাশ করা ছাড়াও দীর্ঘ এই চলার পথে নিয়মিত আয়োজিত এবং পরিচালিত হয়েছে - সাংস্কৃতিক চর্চা, নাট্যচর্চা, পাঠ্য পুস্তক গ্রন্থাগার, প্রান্তিক পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য কোচিং সেন্টার প্রভৃতি কর্মসূচী । এভাবেই পরিবর্তিত সময় ও সমাজের চাহিদাকে মান্যতা দিয়ে পরিচালিত হচ্ছে এলিভেশন চিকিৎসা কেন্দ্র, সুসংহত স্বাস্থ্য প্রকল্প, শিশু কিশোরদের জন্য 'সৃজন' অঙ্কন ও চারুকলা কেন্দ্র, মূল্যবান পুস্তক সমৃদ্ধ সাধারন গ্রন্থাগার, ইত্যাদি নানাবিধ ধারাবাহিক কর্মকাণ্ড। এছাড়াও বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন সহ সমাজপ্রগতি মূলক নানা কর্মসূচিতে নিয়োজিত থেকেছে আমাদের সংগঠন। প্রসংগত স্লাইড প্রদর্শনী সহ মহাকাশ এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন আলোচনা সভা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে "যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে " নৃত্যগীতি আলেখ্য ও বিশিষ্ট বক্তা সমন্বয়ে সেমিনার, ভূপাল গ্যাস দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চিত্রপ্রদর্শনী সহ আলোচনা সভা, রাজস্থানের দেওরালা গ্রামে রূপ কানোয়ার নামে কিশোরী বধুকে সতী সাজিয়ে হত্যা করার প্রতিবাদে সাংস্কৃতিক প্রচার পদযাত্রা আয়োজন, আফ্রিকার প্রবাদপ্রতীম জননেতা নেলসন ম্যান্ডেলা সুদীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাবার পর আমাদের রাজ্যে এলে তাকে বিমানবন্দরে সম্বর্ধনাজ্ঞাপণ প্রভৃতি ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক ও গুরুত্বপূর্ণ কর্মসূচীগুলির উল্লেখ করা যেতে পারে । বিস্তীর্ণ এতদঞ্চলের জলনিকাশী সমস্যা দূর করতে নোয়াই বেসিন খাল খননের কাজ সম্পুর্নকরনেও সক্রিয় ভূমিকা গ্রহণ করে এলিভেশন । এলাকায় নলবাহিত পানীয়জল চালু হওয়ার পরেপরেই আন্ত্রিক রোগের প্রাদুর্ভাব ঘটলে তা মোকাবিলায় সংগঠনের উদ্যোগে স্থানীয় ডাক্তারবাবুদের সহযোগিতায় আন্ত্রিক রোগীদের স্যালাইন দেওয়া সহ প্রাথমিক চিকিৎসার আয়োজন করা হয় সংগঠন গৃহে এবং সেই উদ্যোগই কালক্রমে এলিভেশন চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত হয়। প্রাকৃতিক দুর্যোগ, করোনা মহামারীর সময়তো বটেই, এছাড়া অন্য সময়েও এলাকা এবং সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা শিবির আয়োজন এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এমনি আরও অনেক সামাজিক কর্মসূচী নিয়মিত পরিচালনা করে চলেছে আমাদের সংগঠন।

বলার অপেক্ষা রাখেনা, সংগঠনের এই বিভিন্ন ধারার কর্ম-কাণ্ডে স্থানীয় মানুষসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি স্বতঃস্ফুর্তভাবে যুক্ত হয়েছেন নানা ভাবে, নানা সময়ে । তাঁদের অকুন্ঠ সমর্থন, উদার সহায়তা ও সাহচর্য্য আজও পরিপুষ্ট করে চলেছে আমাদের প্রিয় এই সংগঠনকে।

আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই আমাদের সংগঠন 'এলিভেশন' এক-দুই করে ৪৯ বছর অতিক্রম করে ৫০-এ পা রাখতে চলেছে আগামী ৫-ই ফেব্রুয়ারী ২০২৫। এ আমাদের সবার কাছে এক আবেগ-উদ্বেল ঐতিহাসিক সন্ধিক্ষণ । ৫-ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু করে এক বছর ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় সংগঠন এলিভেশনের সুবর্ণজয়ন্তী বছরটি পালন করতে আগ্রহী আপনাদের সবাইকে নিয়ে, সবার সাথে। বিশ্বাস রাখি, আমাদের সংগঠনের প্রবীন ও নবীন প্রত্যেক সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ীর মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে বর্ষব্যাপী এই মহতী কর্মযজ্ঞ অবশ্যই সফল হবে। আমরা তাই সাদর আহ্বান জানাই সকল সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দকে সার্বিকভাবে, সোৎসাহে অংশগ্রহন করার জন্য । একইসাথে আমরা বেদনাহত ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের প্রিয় প্রয়াত সদস্যবন্ধুদের ও শুভানুধ্যায়ীবৃন্দকে, যাদের অক্লান্ত শ্রম এবং সহযোগিতা ছাড়া সংগঠনের এই সাফল্য সম্ভব হত না। সকল প্রয়াত সদস্য এবং শুভানুধ্যায়ীদের পরিবারের সদস্যদেরও আমরা সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানগুলির সফল আয়োজনে পাশে পেতে চাই। তাই সবারে করি আহ্বান।

Photos from Elevation Cultural Forum's post 24/01/2025

গতকাল ২৩শে জানুয়ারি, ২০২৫ 'Susrut Eye Foundation And Research Centre' - এবং এলিভেশনের পারম্পারিক সহযোগিতায় পরিচালিত 'Vision Centre' -এর আয়োজনে আমাদের সংগঠনে একটি বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল । 'Susrut Eye Foundation And Research Centre' এর সহযোগিতায় এই শিবিরে বিনামুল্যে চক্ষু পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছিল । একইসঙ্গে পরামর্শ মত বিনামূল্যে চশমাও প্রদান করা হয় । এই শিবিরে যাদের চোখে ছানি ধরা পরেছে তাদের পরবর্তীকালে সল্টলেক অবস্থিত সুশ্রুতের হাসপাতালে আগামীদিনে ছানি অপারেশনের ব্যবস্থা থাকবে। সমস্তকিছুই হবে বিনামুল্যে । অপারেশনের আগে প্রয়োজন মত সুগার পরীক্ষার ও ব্যবস্থা থাকবে ।

Want your business to be the top-listed Government Service in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


4 N. O. Khalisakota Pally, P. O. Rajbari Colony
Kolkata
700081

Opening Hours

Monday 8:30am - 10pm
Tuesday 8:30am - 10pm
Wednesday 8:30am - 10pm
Thursday 8:30am - 10pm
Friday 8:30am - 10pm
Saturday 8:30am - 10pm
Sunday 5:30am - 9pm