09/03/2025
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Barrackpur TOWN Congress, Political organisation, west masuanda, KOLKATA.
09/03/2025
৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।
01/11/2023
এক অদম্য নারী শক্তির প্রতীক, এশিয়ার মুক্তি সূর্য প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়ান দিবসে নিউবারাক পুর শহর কংগ্রেস কমিটির শ্রদ্ধাঞ্জলী ।
"হাতের ভোট হাতেই ফেরৎ"
পঞ্চায়েত নির্বাচনে জনৈক প্রার্থীর সাথে ঘোরাঘুরির অভিজ্ঞতা - বাড়িবাড়ি প্রচারের জন্য একটা বাড়িতে ঢোকার আগেই এক সহকর্মী বললেন, আরে এইবাড়িটা কট্টর তৃণমূলী, এ বাড়ি গিয়ে লাভ নেই, এরা আমাদের ভোট দেবে না।
কিন্তু প্রার্থী নিয়ে বেরিয়ে তো কোনো বাড়ি বাদ দেওয়া উচিত নয়। তাই সেই বাড়িতে ঢোকা হলো।
- মাসিমা, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসেছি।
মাসিমা তো এলেনই, সাথে মেসোমশাইও।
- বলো বাবা, তোমাদের বক্তব্য কি?
- মেসোমশাই, সবই তো জানেন। তৃণমূলীরা কিভাবে চাকরি চুরি করেছে। কয়লা বালি পাথর সোনা, ওরা কিছুই বাকি রাখেনি। দেখলেন তো, ঠিক করে নমিনেশন করতেই দিলো না। ইতিমধ্যেই ন'টা মায়ের কোল খালি হয়ে গেছে। আর পঞ্চায়েতে চুরির তো কোনো হিসাব নেই। সাধারণ মেম্বারেরও দোতালা বাড়ি। কারও কারও আবার স্করপিও গাড়ীও হয়েছে।
মেসোমশাই থামিয়ে দিয়ে বললেন,
- শোনো বাবা, আমরা পুরানো কংগ্রেসী। মমতা বলতো, কংগ্রেস নাকি বামেদের বি টীম। ওকে বিশ্বাস করে কংগ্রেস ছেড়ে এতদিন তৃণমূলেই ভোট দিতাম। টিভিতে দেখলাম, সেই মমতা আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস আর বামেদের সাথেই জোট করে লড়বে। এখন বেশ বুঝতে পারছি, আমাদের ভুল বোঝানো হয়েছিলো। খোদ মমতাই যখন কংগ্রেস আর বামেদের সাথে জোট করে লড়তে চাইছে, তাহলে আমরা কেন কংগ্রেস বিরোধী থাকবো। আর তোমরা যা কিছু বললে, ওসব কথা তো পাড়ার বাচ্চারাও জানে। তাই তোমাদের অত কিছু বোঝাতে হবে না। আমরা ঠিক করেই নিয়েছি। আর নয়, এবারে হাতের ভোট হাতেই ফেরৎ যাবে।
ভালো থেকো বাবা। তোমাদের জয় হবেই।
18/03/2023
21/05/2022
ভারতকে আধুনিক প্রযুক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন যিনি দেখতে..সেই কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ প্রয়াণ দিবস...তোমাকে প্রণাম...
গোয়ার সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ী কোঙ্কনি লেখক দিলীপ বোরকার জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।