25/03/2026
NSUI এর নতুন সভাপতি শ্রী বিনোদ জাখর ইন্দিরা ভবনের তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন।এর মাধ্যমে ছাত্র আন্দোলনকে নতুনভাবে শক্তিশালী করার একটি অধ্যায় শুরু হলো।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন NSUI এর AICC র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শ্রী কানহাইয়া কুমার,AICC র সমন্বয়ক ও এনএসইউআই-এর ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ড. অংশুল ত্রিবেদী।
NSUI ছাত্র-ছাত্রীদের কণ্ঠস্বর জোরালো করতে,তাদের সমস্যা সমাধান করতে সারা দেশে আরও জীবন্ত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আন্দোলন গড়ে তুলে শিক্ষার পরিবেশ,শিক্ষার অধিকারের লড়াই আরো শক্তিশালী করবে।
NSUI President Shri Vinod Jakhar formally assumed charge at his office in Indira Bhawan, marking the beginning of a new chapter dedicated to strengthening the student movement.
He was accompanied by NSUI Incharge Shri Kanhaiya Kumar and AICC Coordinator - NSUI Incharge Shri Dr. Anshul Trivedi during the occasion.
With a renewed sense of responsibility and commitment, NSUI moves forward to amplify student voices, address their concerns, and build a more inclusive and dynamic campus environment across the country.
02/03/2026
National Students' Union of India (नेशनल स्टूडेंट्स यूनियन ऑफ इंडिया) -এর নবনিযুক্ত সভাপতি Vinod Jakhar জির সাথে ছাত্র পরিষদ নেতা পাপাই ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের প্রকৃত নেতৃত্বরা দেখা করে শুভেচ্ছা বিনিময় করলেন।
21/02/2026
"হৃদয়ে একুশ, চেতনায় বাংলা"
একুশ আমাদের অহংকার, রক্তে কেনা বর্ণমালা, বাংলা আমাদের মাতৃ ভাষা। সব ভাষার প্রতি শ্রদ্ধা, আর প্রিয় বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা।
শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
20/02/2026
বাঙালি পাঠকের ড্রয়িংরুম থেকে শুরু করে ট্রেনের কামরা—সবখানেই যাঁর অবাধ বিচরণ, তিনি আমাদের প্রিয় লেখক শঙ্কর।
শঙ্করের লেখা মানেই এক অদ্ভুত জাদুর দুনিয়া। তিনি যখন 'চৌরঙ্গী' লেখেন, তখন কলকাতার হোটেল শাহজাহানের অলিগলি আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আবার 'জন অরণ্য' বা 'সীমাবদ্ধ' পড়তে পড়তে আমরা মধ্যবিত্ত জীবনের কঠিন লড়াই আর কর্পোরেট জগতের জটিলতার স্বাদ পাই।
আজ তার প্রয়ানে বাঙালী হারালো একজন বিশিষ্ট সাহিত্যিককে, তবে তার লেখনীতে তিনি চির অমর থাকবেন পাঠকের মনে, বাঙালীর মনে। না ফেরার দেশে ভালো থাকবেন।
12/02/2026
মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কেএন কলেজে ছাত্র পরিষদ নেতৃত্বের উপর হামলাকারী বহিরাগত তৃণমূল হার্মাদদের উপযুক্ত শাস্তি দাবি করে এবং অনশনরত ছাত্র পরিষদ নেতৃত্বের দাবিকে সমর্থন করে অনশন ভাঙানোর আবেদন করে মাননীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন সকলের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়।
11/02/2026
দিল্লি থেকে থেকে বহরমপুর পৌঁছিয়ে আগে অনশনরত ছাত্রনেতাদের সঙ্গে দেখা করলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়।
23/01/2026
বীজপুর বিধানসভা ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়দীপ স্যানাল, গতকাল এক আকষ্মিক দুর্ঘটনায় প্রাণ হারায়। তার এই অকাল প্রয়ানে আমরা অত্যন্ত শোকাহত ও তার বিদেহী আঁত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে পরমকরুনাময়ী তার পরিবারবর্গকে এই শোক সহিবার শক্তি দিক।
12/01/2026
উত্তরপ্রদেশে মনরেগে বাঁচাও সংগ্রাম চলাকালীন সময়ে NSUI এর জাতীয় সভাপতি বরুণ চৌধুরীর উপরে উত্তরপ্রদেশে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ হাজরা মোড়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করা হয়।