18/08/2026
অপরাধ - ভালো স্কুল চেয়েছিলো আব্দুল। তার জন্যে তাঁর বাবাকে খুন বিজেপির। গতকাল তার বাড়িতে আমরা।
বাঁকুড়ার ইন্দাসের এক প্রত্যন্ত গ্রাম। পৌঁছতে গিয়ে এক হাঁটু কাদা। গ্রামের শেষ প্রান্তে বাড়ি। আশে পাশে দোকান পাওয়াও মুশকিল। সেই প্রান্তিক গ্রাম থেকে বাস, ট্রাক, ট্রেনে করে দিল্লির যন্তর মন্তরে পৌঁছে গিয়েছিলো। প্রতিবাদে জিতে গ্রামে ফিরে এলাকার স্কুল গুলো ঠিক করতে গিয়ে বিজেপির পেটোয়া হেড মাস্টারের 'টিপে' বিজেপির গুন্ডারা নির্মম মারে ছেলেটিকে। ছেলেকে বাঁচাতে এসে নির্মম মার খান ওর বাবা। সেই আহত অবস্থায় হাসপাতালে প্রায় বিনা চিকিৎসায় নিহত হোন শেখ মহম্মদ মাফিক। আজ তাঁর ছেলে আব্দুল বলছে, "আমার ক্ষতিপূরণ চাই না। আমি চাই আমার বাবার নামে আন্তর্জাতিক মানের স্কুল হোক।" আসলে দেশে সাড়ে তিন লক্ষ স্কুল বন্ধ জাতীয় শিক্ষা নীতির জন্যে। বাংলায় সংখ্যাটা প্রায় নয় হাজার। ব্রাত্য বাবুরা এতোদিন ধরে অনুসরণ করেছিলো ওই ধর্মেন্দ্র প্রধানদেরই নীতি। আজ তার ফল ভুগছে গোটা প্রজন্ম।
ইন্দাসের ঘটনাটি ঘটে ১৩ই আগস্ট। কিন্তু থানায় এফআইআর জমা নেওয়ার অনুমতি দেওয়া হয় শুধুমাত্র ১৬ই আগস্টে। সেটাও মৃত্যুর পর। প্রধানত ছাত্র, যুব ও গ্রামবাসীদের প্রবল চাপ এবং আন্দোলনের পরেই পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। প্রথম দিন থেকে ছাত্রটির পাশে বাঁকুড়া-বর্ধমানের গণ আন্দোলনের নেতৃত্ব, এসএফআই, ডিওয়াইএফআই সাথে ছিলো। ফোনে যোগাযোগ করে পাশে ছিলো ককরোচ জনতা পার্টির সদস্যরা। কিন্তু কিছু প্রশ্ন থাকছে। এটি কি আইনের শাসন (Rule of Law)-এর উদাহরণ? এভাবেই মুখ্যমন্ত্রী গুন্ডা নির্মূলের কথা বলেন?
আসলে রাষ্ট্রকে ভুল ধরিয়ে দিলেই তাদের যে গাত্রদাহ শুরু হয়, তার প্রমাণ আবারও পেলাম আমরা। রাষ্ট্রকে প্রশ্ন করলে যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আগামী প্রজন্ম এরকম প্রশ্ন বারেবারে করবে, হাজারবার করবে। সবাই মিলেই শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের মুদ্দা তুলে নয়া দেশ গড়বোই।