02/06/2026
রাজ্য জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই অব্যাহত। দলমত নির্বিশেষে হকার ভাইদের সংগঠিত করে চলছে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা।
48 Lenin Sarani, Kolkata 700013, West Bengal, India He was the first General Secretary of the party who passed away on the 5th of August, 1976.
Socialist Unity Centre of India (Communist) [SUCI(C)] is a revolutionary party based on Marxism-Leninism, which emerged as the only communist party of the Indian soil. It was founded on the 24th April, 1948, under the leadership of a foremost Marxist thinker of this era, Comrade Shibdas Ghosh. After his demise, Comrade Nihar Mukherjee, his comrade-in-arms and a founder member of the party, became
02/06/2026
রাজ্য জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই অব্যাহত। দলমত নির্বিশেষে হকার ভাইদের সংগঠিত করে চলছে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা।
02/06/2026
১৯৯৮ সালের ২৯ মে তৎকালীন সময়ে সি পি আই (এম) পরিচালিত বামফ্রন্ট সরকার। আমাদের প্ৰিয় দল SUCI(Communist) 'র অবিভক্ত নদীয়া জেলা কমিটির সদস্য ও বিশিষ্ট জননেতা বীর শহীদ কমরেড আব্দুল ওদুদ কে নৃশংস পাশবিকতায় পলশুন্ডা ১ নম্বর পঞ্চায়েত অফিসে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। প্রতি বছর ২৯ মে বীর শহীদ কমরেড আব্দুল ওদুদের স্মরণে সভা হয় শহীদ আব্দুল ওদুদ স্মৃতিভবন প্রাঙ্গন বাজারে।
গত ২৯ মে স্মরণ সভায় উপস্থিত ছিলেন দলের পলিটিব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চন্ডীদাস ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সান্টু গুপ্ত, কমরেড মৃদুল দাস, বিশিষ্ট জননেতা রাজ্য কমিটির সদস্য কমরেড সেখ খোদাবক্স, আশা আন্দোলনের নেত্রী ও শহীদ আব্দুল ওদুদ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদিকা কমরেড ইসমত আরা খাতুন, জেলা ইনচার্জ কমরেড হররোজ আলী সেখ। অনলাইনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মান্নান।
বীর শহীদ কমরেড আব্দুল ওদুদ লাল সেলাম
02/06/2026
৩০মে -১জুন মেচেদার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা ছাত্র সংগঠন AIDSO র
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে ছাত্র আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ৩০মে -১জুন মেচেদার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হলো বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক সভা। এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত কর্মী- সংগঠকরা প্রতিনিধিত্ব করেন। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সাধারণ সম্পাদক কমরেড শিবাশীষ প্রহরাজ, সেন্ট্রাল কাউন্সিলের কোষাধ্যক্ষ কমরেড শামসুল আলম, সেন্ট্রাল কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড মণিশংকর পট্টনায়ক, সেন্ট্রাল কাউন্সিল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব। এই সভার শেষদিনে বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও এস ইউ সি আই (সি)'র বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কমল সাঁই। সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতৃত্বের পক্ষ থেকে বর্তমান সময়ে সংগঠনের নেতাকর্মীদের উপযুক্ত রাজনৈতিক চেতনার ভিত্তিতে রাজনৈতিক সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা ও সমগ্র রাজ্যজুড়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।।
রাজ্যজুড়ে পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল হকার ও স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে AIUTUC সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির আহবানে কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল।।
01/06/2026
জনস্বার্থে ব্যাপক সংখ্যক স্টেট বাস ও সবকটি রুটে পুনরায় ট্রাম পরিবহন চালুর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি
Socialist Unity Centre of India (Communist)
West Bengal State Committee
১ জুন ২০২৬
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, হাওড়া
মহাশয় ,
সম্প্রতি আপনার সরকার ঘোষণা করেছে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় স্টেট বাস এ যাতায়াত করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কলকাতা শহরে এবং মফস্বলে সক্রিয় স্টেট বাসের সংখ্যা খুবই নগণ্য। যে মুষ্টিমেয় সংখ্যা যাতায়াত করে তা ভাঙ্গাচোরা অবস্থায়।
১৯৭৭ সাল থেকে পরপর যে দুটি সরকার ক্ষমতায় এসেছে তারা স্টেট বাসের সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে প্রাইভেট বাসের সংখ্যা বাড়িয়েছে।
এই অবস্থায় আপনার সরকারের ঘোষণা বাস্তবে কার্যকরী করতে হলে ব্যাপক সংখ্যক স্টেট বাস চালু করতে হবে।
দ্বিতীয়তঃ এ প্রসঙ্গে আরও একটি বিষয়ে আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দূষণ নিয়ন্ত্রণের জন্য ইলেকট্রিক যানবাহনের ওপর জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যে ইলেকট্রিক যানবাহন অর্থাৎ ট্রাম এক সময়ে যে কার্যকরী ভূমিকা নিয়েছিল সেটাও উপরোক্ত দুই সরকারের উদ্যোগে প্রায় বন্ধ করা হয়েছে। দুই -একটি রুটে নামমাত্র ট্রাম চলে। ট্রামের বেশ কিছু জমি বিক্রি করা হয়েছে। আমরা মনে করি সবকটি রুটে পুনরায় ট্রাম পরিবহন চালু করা প্রয়োজন।
জনগণের স্বার্থে এই দুটি বিষয়ে আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন।
ধন্যবাদান্তে,
চণ্ডীদাস ভট্টাচার্য্য
সম্পাদক,
এস ইউ সি আই (কমিউনিস্ট), পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
30/05/2026
শাসন ক্ষমতায় যেই থাক গরিব হকারদের জীবন জীবিকার ওপর বারবার নেমে এসেছে আক্রমণ। আমরা ভুলে যাইনি অপারেশন সানসাইন বা বিগত সরকারের আমলের হকার উচ্ছেদের কথা। আবার বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে গরীব মানুষের জীবন জীবিকার উপর শুরু হয়েছে আক্রমণ। আর রাজ্য জুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে গড়ে উঠছে প্রতিরোধ। শুরু হয়েছিল জয়নগর মজিলপুরে, তারপর তা ছড়িয়ে পড়ছে সারা বাংলায় এই লড়াইয়ে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে SUCI (Commmunist) দল এবং শ্রমিক সংগঠন AIUTUC
গোদি মিডিয়া এই ভূমিকাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না তাদের সংকীর্ণ উদ্দেশ্যে। যেখানে নিউজ করছে সেখানেও তারা উল্লেখ করছে না সংগঠনের নাম।
যেমন আজ পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে মহিলা সহ সমস্ত হকাররা সাহসের সাথে লড়ে রুখে দিল বালিগঞ্জে হকার উচ্ছেদ। এক বিশাল বড় মিছিল হল মছলন্দপুরে। গতকাল দমদম ক্যান্টনমেন্টের প্রতিরোধ আন্দোলনে।
30/05/2026
বিধানসভার সেক্রেটারিয়েটের তরফে গত ২৫/৫/২৬ - এ জারি করা সাংবাদিকদের গতিবিধি সম্পর্কিত বিজ্ঞপ্তি বিষয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এর বিবৃতি
29/05/2026
গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে AIDSO-র কর্মী সমর্থকরা পোস্টারিং করার সময় তাদের ওপর অতর্কিতে হামলা চালায় ABVP-র গুণ্ডা বাহিনী৷ ব্যাপক মারধর করা হয় সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের। ঘটনাস্থলে উপস্থিত সংগঠনের জেলা সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কল্লোল বাগচী ও বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদিকা ভারতী রায়কেও মারধর করা হয়। সাধারণ ছাত্রছাত্রীরা হতবাক হয়ে লক্ষ্য করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ABVP-র গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করেই AIDSO নেতৃত্বকে প্রথমে ওয়াচ অ্যাণ্ড ওয়ার্ড বিভাগে ও পরে মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
এরই প্রতিবাদে আজ ছাত্র সংগঠন AIDSO-র পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সভা।।
29/05/2026
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হকার উচ্ছেদ প্রতিরোধে বিক্ষোভ।
হকার উচ্ছেদের প্রতিবাদ