02/10/2026
অল ইন্ডিয়া তপশিলী ঐক্য ফেডারেশনের উদ্যোগে
গতকাল সন্ধ্যায় ধুবুলিয়ার ন'পাড়ায় তপশিলী সম্প্রদায়ের সাধারণ মানুষদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ জনসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সভাটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। সমাজের ঐক্য, অধিকার, শিক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সকলের সঙ্গে মতবিনিময় ও আলোচনা হয়।
মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং সম্মিলিতভাবে সমাজের উন্নয়নের পথে এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।
ঐক্য • অধিকার • উন্নয়ন • সমতা • সম্ভাবনা