09/08/2026
🇮🇳 ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন
আজ ৯ আগস্ট, ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদীয়া জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি আসিফ খান-এর তত্ত্বাবধানে করিমপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি সাইফুদ্দিন সেখ-এর নেতৃত্বে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
এদিন প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি আগামী দিনে যুব কংগ্রেসকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও তৃণমূলস্তরে সক্রিয় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের সাংগঠনিক বিস্তার, যুব কর্মীদের আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ তথা জেলা কংগ্রেস মিডিয়া বিভাগের চেয়ারম্যান আব্দুল সেলিম কারিকর, করিমপুর–২ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আব্দুল রউফ গাফারি, নদীয়া জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বিশ্বাস,কংগ্রেস নেতা বাবলু মন্ডল,করিমপুর বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি মিলন ইসলাম সহ করিমপুর বিধানসভা যুব কংগ্রেস কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঞ্চলের যুব কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
আগামী দিনে যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করে মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করা হয়।
🇮🇳 জয় হিন্দ।
জয় যুব কংগ্রেস।
জয় হিন্দুস্তান।