হয়তো বা দেখা হবে
চাদর খুঁটে তুলছি তোমার আদর,
তোমার আদর এখনো কি নেয় শ্বাস?
অসাবধানেই আমার নখের ভেতর
লুকিয়ে ছিলো নিদারুণ বিশ্বাস।
চাদর খুঁটে তুলছি তোমার আঁচড়,
এ আঁচড়ে ঝরে এখনও রক্তের দাগ।
খাটের কোনায় পড়েছিল অগোচর,
শিশিরের মতো এক ফোঁটা অনুরাগ।
চাদর খুঁটে তুলছি তোমার ঘুম,
জানি না এ ঘুম সূর্য দেখবে কবে।
আমার গল্প এখানেই করি গুম
সূর্য উঠলে হয়তো বা দেখা হবে।।
ফেরিওয়ালা
আবেগে সমৃদ্ধ...!!
29/06/2019
24/06/2019
Want your business to be the top-listed Government Service in Mumbai?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Mumbai
900061
