30/05/2026
খড়গ্রাম থানার নতুন অফিসার-ইন-চার্জ (OC) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বাপি দত্ত মহাশয়।
তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐
আমরা আশা করি, তাঁর নেতৃত্বে খড়গ্রাম থানার আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করবে।
খড়গ্রামের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সফল হবেন এই শুভকামনাই রইলো।
29/05/2026
খড়গ্রাম থানার মানবিক, দায়িত্বশীল ও সাধারণ মানুষের অত্যন্ত কাছের অফিসার অসি সুরজিৎ হালদার স্যারের বদলির খবর সত্যিই আমাদের মনকে ভারাক্রান্ত করে দিলো💔😢
বর্তমান সময়ে যেখানে সাধারণ মানুষ অনেক সময় প্রশাসনের কাছে নিজেদের কথা বলতে দ্বিধাবোধ করেন, সেখানে সুরজিৎ হালদার স্যার নিজের ব্যবহার, দায়িত্ববোধ ও মানবিকতার মাধ্যমে মানুষের মনে আলাদা জায়গা তৈরি করেছিলেন।
তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না, সাধারণ মানুষের সমস্যার কথা মন দিয়ে শোনা একজন ভালো মানুষও ছিলেন। এলাকার বহু মানুষ তাঁর কাছ থেকে সহযোগিতা, সাহস ও ন্যায়বিচারের আশা পেয়েছেন।
আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা খুব সহজ কাজ নয়, কিন্তু স্যার সেই কাজটি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে করেছেন। তাই তাঁর বদলির খবর সাধারণ মানুষের মনেও দুঃখের সৃষ্টি করেছে।
স্যারের নতুন কর্মস্থলের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান।
আপনি যেখানেই থাকুন, এভাবেই মানুষের পাশে থাকুন এবং সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করুন এই প্রার্থনাই রইলো।
আপনার কর্মনিষ্ঠা, ভদ্র ব্যবহার ও মানবিকতা খড়গ্রামের মানুষ দীর্ঘদিন মনে রাখবে স্যার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন Surojit Haldar ❤🙏
27/05/2026
খড়গ্রাম ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার হাই মাস্ট লাইট দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি আমরা আগের MLA আশীষ মার্জিতে কে বারবার জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
তাই বর্তমান মাননীয়া MLA মিতালি মাল মহাশয়ার কাছে আমাদের বিনীত আবেদন দ্রুত উল্লেখিত ও বাকি গুরুত্বপূর্ণ স্থানের হাই মাস্ট লাইটগুলো মেরামতের ব্যবস্থা করুন।
কারণ আলো না থাকার কারণে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও রাতের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে নারী, বৃদ্ধ ও পথচারীরা বেশি সমস্যার মুখে পড়ছেন।
আমরা আশা রাখছি, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
27/05/2026
নিখোঁজ ব্যক্তির সন্ধান চাই।
গত কয়েকদিন ধরে এই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার অত্যন্ত উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত “নগর মুর্শিদাবাদ” পেজের ইনবক্সে অথবা কমেন্টের মাধ্যমে জানান।
আপনার একটি ছোট্ট তথ্য হয়তো একজন পরিবারের কাছে তাদের প্রিয় মানুষটিকে ফিরিয়ে দিতে পারে।🙏
19/05/2026
মানবিক আবেদন ।
খড়গ্রাম থানা অন্তর্গত নগর এলাকার আমান মোমিনের ৮ মাস বয়সী কন্যা সন্তান আকসা বেগমের গলার সোনার চেইন নগর থেকে হাটপাড়া যাওয়ার রাস্তায় কোথাও হারিয়ে গেছে।
চেইনটি তার মা-বাবার অত্যন্ত আদরের উপহার ছিল।
কোনো সহৃদয় ব্যক্তি যদি চেইনটি পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন।
9832215263
একটি ছোট্ট শিশুর পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে সহযোগিতা করুন। 💚
19/05/2026
*'যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষা করছে, সরকারি চাকরি করছে তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল হবে। সার্টিফিকেট যারা ইস্যু করেছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।' হুঁশিয়ারি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর।*
19/05/2026
DBT লিঙ্ক করার নামে অনেক CSP তে 100,200 করে টাকা নেওয়ার অভিযোগ আসছে। আমরা ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি।যারা এখনো এই অন্যায় করছেন , সাবধান হয়ে যান।✅
19/05/2026
রাজ্যের বিভিন্ন নদী থেকে বিশাল পরিমাণ বালি তুলে অবৈধভাবে মজুত করে রাখা আছে নদী তীরবর্তী গ্রামগুলোতে বর্ষাকালে বিক্রির জন্য।ভূমি রাজস্ব দপ্তর সেই বালির পরিমাণ মূল্যায়ন করে সিজ করুক।