Banwaribad Maharaja's High School

Call Directions Contact the organization

Banwaribad Maharaja's High School দেড়শত বছর অতিক্রান্ত অন্যতম প্রাচীন উচ্চমাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান, কলা, বানিজ্য, কারিগরি বিভাগ সহ)।

সেবা সংকল্প অভিযান।
25/09/2026

সেবা সংকল্প অভিযান।

"বিশ্ব ওজন দিবস" -- বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে পালিত হল আজ। ইকোক্লাবের সম্পাদক শ্রী শতদল মুখোপাধ্যায় মহাশয়ের উদ্যোগে...
16/09/2026

"বিশ্ব ওজন দিবস" -- বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে পালিত হল আজ। ইকোক্লাবের সম্পাদক শ্রী শতদল মুখোপাধ্যায় মহাশয়ের উদ্যোগে পরিবেশ সম্পর্কিত সচেতনতা মূলক আলোচনা, শপথগ্রহণ ও ক্যুইজ প্রতিযোগিতায় ছাত্র - ছাত্রীদের অংশগ্রহণ, পরিশেষে কৃতী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

'সংস্কৃত সপ্তাহ' পালন -- ২০২৬। আজ এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হল বিদ্যালয় প্রাঙ্গণে। শান্তি মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে বিদ্য...
29/08/2026

'সংস্কৃত সপ্তাহ' পালন -- ২০২৬। আজ এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হল বিদ্যালয় প্রাঙ্গণে। শান্তি মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে বিদ্যালয় ভূমিতে দীপ প্রজ্জ্বলিত হল সর্বার্থের মঙ্গল কামনায়। আঁধার মুক্তির জন্য মঙ্গল প্রদীপখানি জ্বাললেন বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক শ্রী অর্ধেন্দু বারিক মহোদয়। দীপ প্রজ্জ্বলন মন্ত্র সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করল বিদ্যালয়ের ছাত্রী সুনন্দা মন্ডল। অনুষ্ঠান ঋদ্ধ হল বিদ্যালয়ের শিক্ষাকর্মী শ্রীপর্ণা চক্রবর্তী মহোদয়ার কর্মমন্ত্র, সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ পাঠের মধ্য দিয়ে। সেইসঙ্গে বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীদের সামনে প্রায় বৈদিক মন্ত্রোচ্চারণের ভঙ্গিমায় পরিবেশিত হল সরস্বতী মন্ত্র ও কর্ম মন্ত্র। আজকের দিনের উপযোগিতা সম্পর্কে বক্তব্য রাখলেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী শতদল মুখার্জী মহোদয়। ছাত্রীদের সুললিত সংস্কৃত কবিতার আবৃত্তি, উপনিষদের শ্লোক ও গীতার শ্লোক পাঠ -- যেন এক লহমায় আমাদের স্মৃতি মেদুর করে দিল -- একসময় পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে সনাতনী শিক্ষাচর্চাও যে হত এই বিদ্যালয়ে -- সে কবেকার কথা!

চমক এখানেই শেষ নয় বরং শুরু। আজ গোটা অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রী শতদল মুখার্জী এবং অর্ণব চট্টোপাধ্যায় মহোদয়। বিজ্ঞানের সঙ্গে যে আদৌ প্রাচ্য ভাষার কোনো বিরোধ নেই -- এঁরা আবার প্রমাণ করলেন। সার্ধশতবর্ষ অতিক্রান্ত এই বিদ্যালয় কোনো ধার করা নয়, নিজের মেধাকেই সম্বল করে যে ভবিষ্যতের দিকে এগোচ্ছে -- তার প্রমাণ বিষয় শিক্ষকের অনুপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান। সাধে কী আর কথায় বলে -- পড়শির ঈর্ষা, আমাদের গর্ব।

পঞ্চম শ্রেণির ছাত্র - ছাত্রীদের হাতে আজ ব্যাগ তুলে দেওয়া হল।
21/08/2026

পঞ্চম শ্রেণির ছাত্র - ছাত্রীদের হাতে আজ ব্যাগ তুলে দেওয়া হল।

মাওবাদী হামলা নয় .... সাফাই অভিযান।
21/08/2026

মাওবাদী হামলা নয় .... সাফাই অভিযান।

পূর্ব নির্ধারিত সূচীকে মান্যতা দিয়ে স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে মুর্শিদাবাদের জেলাশাসক পুরষ্কৃত করলেন বিদ্যালয়ের তিন কৃত...
15/08/2026

পূর্ব নির্ধারিত সূচীকে মান্যতা দিয়ে স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে মুর্শিদাবাদের জেলাশাসক পুরষ্কৃত করলেন বিদ্যালয়ের তিন কৃতী ছাত্র - ছাত্রীকে, বিল্টু ঘোষ, অঙ্কিতা চ্যাটার্জী ও দীপায়ন আচার্য। জেলার মধ্যে ক্যুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে আমাদের বিদ্যালয়। ক্যুইজের বিষয় ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম।

১৫ আগস্ট ২০২৬, বিদ্যালয়ে আশিতম স্বাধীনতা দিবস উদযাপন। প্রভাতফেরী, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত এর মাধ্যমে স্মরণীয় হয়ে রই...
15/08/2026

১৫ আগস্ট ২০২৬, বিদ্যালয়ে আশিতম স্বাধীনতা দিবস উদযাপন। প্রভাতফেরী, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত এর মাধ্যমে স্মরণীয় হয়ে রইল আজকের কিছু আবেগঘন মুহূর্ত।।

'হর ঘর তেরঙ্গা' -- এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ বিদ্যালয়ের তরফ থেকে এক বর্ণাঢ্য সাইকেল র...
14/08/2026

'হর ঘর তেরঙ্গা' -- এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ বিদ্যালয়ের তরফ থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি দক্ষিণখন্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। পথচারীদের হাতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। অনেক দর্শনার্থীকেই আগ্রহভরে দেশের পতাকাকে সম্মান জানাতে দেখা যায়।

ক্যুইজ প্রতিযোগিতায় ব্লক ও মহকুমায় প্রথম স্থান অধিকারের পর অবশেষে জেলার মধ্যে তৃতীয় স্থান ছিনিয়ে আনল ওরা। দীপায়ন আচার্য,...
13/08/2026

ক্যুইজ প্রতিযোগিতায় ব্লক ও মহকুমায় প্রথম স্থান অধিকারের পর অবশেষে জেলার মধ্যে তৃতীয় স্থান ছিনিয়ে আনল ওরা। দীপায়ন আচার্য, বিল্টু ঘোষ ও অঙ্কিতা চ্যাটার্জী। আগামী ১৫ আগস্ট বহরমপুর স্কয়ারফিল্ড ময়দানে এই তিন কৃতীকে পুরষ্কৃত করবেন স্বয়ং জেলাশাসক মহোদয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তিন কিশলয়ের জন্য রইল আমাদের উষ্ণ অভিনন্দন।

Address

P. O//Banwaribad Raj, P. S//Salar, Pin/-
Murshidabad
713123

Telephone

+917797167291

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banwaribad Maharaja's High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Banwaribad Maharaja's High School:

Shortcuts

Share