06/04/2026
আগামী কাল ডোমকল চলো।
প্রধান বক্তা:- জনাব হুমায়ুন কবীর মহাশয়,চেয়ারম্যান,আম জনতা উন্নয়ন পার্টি।
Official page Of Janata Unnayan Party led by Humayun Kabir
06/04/2026
আগামী কাল ডোমকল চলো।
প্রধান বক্তা:- জনাব হুমায়ুন কবীর মহাশয়,চেয়ারম্যান,আম জনতা উন্নয়ন পার্টি।
06/04/2026
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ— আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) থেকে দুজনকে বহিষ্কার।
আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) সবসময় আদর্শ ও শৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাসী। দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং নীতি-আদর্শের পরিপন্থী কাজের বিরুদ্ধে আমরা আপসহীন।
আজ অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে, সরাসরি দলবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নলিখিত ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হলো:
১. ইবরার (জেলা সভাপতি, পশ্চিম মেদিনীপুর)
২. পঙ্কজ গাঙ্গুলি (নেতা, পূর্ব বর্ধমান)
দলের কোনো স্তরের কর্মী বা সমর্থক আজ থেকে তাঁদের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন, দল সবার উপরে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই রেয়াত করা হবে না।
লড়বে জনতা, জিতবে উন্নয়ন!
04/04/2026
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সর্বত্রই আমাদের লড়াইকে ত্বরান্বিত করতে নিম্নলিখিত নিষ্ঠাবান কর্মীদের নতুন দায়িত্ব প্রদান করা হলো:
📍 কোচবিহার জেলা: জেলা সভাপতি হিসেবে মনোনীত হলেন আব্দুল লতিফ চৌধুরী
📍 পূর্ব বর্ধমান জেলা: জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন বোতাম চৌধুরী
📍 মুর্শিদাবাদ জেলা: ৩ জন সহ-সভাপতি
এবং যুব সহ-সভাপতির নাম ঘোষণা করা হলো।
📍 বেলডাঙ্গা-২ পূর্ব ব্লক: ছাত্র সভাপতি ও
📍 বেলডাঙ্গা বিধানসভা: পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হলো।
নতুন দায়িত্বপ্রাপ্ত সকল যোদ্ধাদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, আপনারা আপনাদের কর্মদক্ষতা ও সততা দিয়ে বাংলার প্রতিটি মানুষের ঘরে আমাদের প্রতীক ‘বাঁশি’ (Banshi)-র বার্তা পৌঁছে দেবেন।
লড়বে জনতা, জিতবে উন্নয়ন!
03/04/2026
১৮৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)!
আজ আপনাদের সামনে পেশ করলাম আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) ১৮৮টি আসনের সেই লড়াকু প্রার্থীদের নাম, যাঁরা আগামী দিনে বিধানসভায় আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠবেন। আমরা অনেক বিচার-বিশ্লেষণ করে এমন মানুষদের বেছে নিয়েছি, যাঁদের নাড়ির টান মাটির সাথে।
আমরা আর ‘দুধেল গাই’ হয়ে থাকব না, আমরা এবার ক্ষমতার অংশীদার হব। এই ১৮৮ জন প্রার্থী আপনাদের ঘরের সন্তান, আপনাদের ভাই। তৃণমূলের ভয় আর বিজেপির বিভাজন—দুই-ই এবার স্তব্ধ হবে আমাদের গর্জনে।
আসুন, জোটবদ্ধ হয়ে আমরা এক নতুন ও সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ে তুলি। ২০২৬-এ পরিবর্তন নিশ্চিত!
25/03/2026
আজ সকাল ৯:৩০ মিনিটে সরাসরি লাইভ।
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসি সাহেব এবং জনাব হুমায়ুন কবীর সাহেবের যৌথ সাংবাদিক সম্মেলন।
বাংলার নতুন রাজনৈতিক সমীকরণ জানতে আমাদের সাথেই থাকুন।
বাংলার বঞ্চনামুক্ত ভবিষ্যতের পথ আজ এখান থেকেই শুরু হবে। ঠিক সকাল ৯:৩০ মিনিটে নজর রাখুন আমার ফেসবুক পেজে।
অন্যায় আর শোষণের দিন শেষ, এবার হবে অধিকারের লড়াই।
24/03/2026
আসাদউদ্দিন ওয়াসি ও হুমায়ুন কবীর— দুই নেতার হাতেই হবে তৃণমূলের পতন!
আজ আসাদউদ্দিন ওয়াসি সাহেবকে সংবর্ধনা জানানোর মাধ্যমে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন হুমায়ুন কবীর মহাশয়। AJUP ও AIMIM-এর যৌথ শক্তি এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলবে।
আর ভয় নয়, এবার হবে অধিকারের লড়াই। দুই জননেতার এই মেলবন্ধন বাংলাকে এক নতুন দিশা দেখাবে। ২০২৬-এ পরিবর্তনের হাওয়া এখন ঝড়ে পরিণত হয়েছে।
22/03/2026
কান্দি ব্লক সভাপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে কান্দি ব্লক সভাপতি হাজী দুলাল শেখ-কে দলের সমস্ত স্তর ও দায়িত্ব থেকে সাসপেন্ড করা হলো।
দলের কোনো স্তরের কর্মী বা নেতৃত্ব যেন আগামীতে তাঁর সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখেন, সেই নির্দেশ দেওয়া হচ্ছে। দলের শৃঙ্খলা ও সংহতি রক্ষায় আমরা কোনো প্রকার আপস করতে রাজি নই।
আদেশানুসারে,
চেয়ারম্যান, আম জনতা উন্নয়ন পার্টি।
22/03/2026
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে আমাদের দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো।
আজ শক্তিপুর অঞ্চলের নবগ্রামে আয়োজিত কর্মীসভায় মানুষের ঢল নামল। রেজিনগরের মাটি আজ আম জনতা উন্নয়ন পার্টির ঘাঁটিতে পরিণত হয়েছে। ২০২৬-এর পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র।
ধন্যবাদ নবগ্রামবাসী, ধন্যবাদ আমার সকল প্রিয় সহযোদ্ধাদের। আপনাদের এই ঐক্যই আমাদের জয়ের প্রধান হাতিয়ার।
"পবিত্র ঈদ বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন। আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদ মোবারক!"
শাসক দলে বড়সড় ভাঙন! তৃণমূল ছেড়ে 'আম জনতা উন্নয়ন পার্টিতে' যোগ দিলেন ভাঙড়ের দাপুটে নেতা ইব্রাহিম মোল্লা।
ভাঙড়ে তৃণমূলের দুর্গে ধস! আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জননেতা হুমায়ুন কবীর সাহেবের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন ভাঙড়ের বিশিষ্ট সমাজসেবী তথা দাপুটে নেতা ইব্রাহিম মোল্লা।
আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দলের রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিন সাহেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি আনুষ্ঠানিকভাবে 'আম জনতা উন্নয়ন পার্টিতে' শামিল হন। ইব্রাহিম মোল্লা সাহেবের এই যোগদান আমাদের লড়াইকে আরও শক্তিশালী করবে।
সাধারণ মানুষের অধিকার রক্ষায় আম জনতা উন্নয়ন পার্টি বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আম জনতা উন্নয়ন পার্টি - জিন্দাবাদ!
হুমায়ুন কবীর - জিন্দাবাদ!
পীরজাদা খোবায়েব আমিন - জিন্দাবাদ!
পরিবর্তনের ডাক এবার ধূলিয়ানে— শাসকদলের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে!
আজ ফারাক্কা বিধানসভার শুলিতলা গ্রামে রাত্রি ১০ টা তেও আমাদের দলের প্রতি সাধারণ মানুষের এক অভূতপূর্ব ভালোবাসা ।
শাসকদলের প্রতি মানুষের ঘৃণা আর আমাদের দলের প্রতি এই আস্থা প্রমাণ করে দিচ্ছে—ভবিষ্যৎ আমাদেরই।
ধন্যবাদ ধূলিয়ানবাসী, আপনাদের এই সমর্থনই আমার পথ চলার প্রধান পাথেয়। লড়াই জারি আছে, জারি থাকবে!