06/10/2026
পশ্চিমবঙ্গ সরকারের লেবার দপ্তরের অ্যাডভাইজারি দেওয়া সত্বেও 20% বোনাস থেকে কম হারে বোনাস দেওয়ার প্রস্তাব নকশালবাড়ি চা বাগান কর্তৃপক্ষ নিয়েছে। এই সিদ্ধান্তে বাগানের সমস্ত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। আজ নিয়ে তিন দিন লাগাতার কর্ম বিরতির পর শ্রমিকরা বাগান ছেড়ে বেরিয়ে নকশালবাড়ি থানায় ডেপুটেশন দেয় তারপর প্রতিবাদী মিছিল নকশালবাড়ি বাজার পানিঘাটা মোড় হয়ে বিডিও দপ্তরে গিয়ে হাজির হয়। সেখানে ডেপুটেশন তুলে দেওয়া হয় মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর এর হাতে। তিন দিনের লাগাতার কর্ম বিরতি ও আজকের প্রতিবাদী মিছিল সংগঠিত হওয়ার ফলে আগামীকাল ১১ঃ৩০ মিনিটে ডেপুটি লেবার কমিশনার শ্রমিকদের মিটিং এ ডেকেছেন। শ্রমিকদের পরিষ্কার দাবী ২০% বোনাস একবারে দিতে হবে এবং গত বছরের ৩% বকেয়া বোনাস পরিশোধ করতে হবে। নাহলে লাগাতার কর্মবীরতি চলবে।