19/05/2026
আজ ২০২৬ সাল, বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে মিনাখাঁয় বামপন্থী কর্মীদের ওপর তৎকালীন শাসক দল তৃণমূলের দুষ্কৃতীদের সেই বর্বরোচিত হামলার কথা মানুষ ভুলে যাইনি।
সেদিন চরম গুন্ডাগিরি চালিয়ে শুধু কার্যালয়ের বাইরে থাকা কর্মীদের সমস্ত বাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়াই হয়নি, বরং পার্টি অফিসের ভেতরে ঢুকেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। একই সাথে নৃশংস হামলা চালিয়ে মহিলা কর্মী সোমা দাস এবং যুবনেতা রানা রায়কে রক্তাক্ত করা হয়েছিল।
ক্ষমতা চিরস্থায়ী নয়, অপরাধের বিচার হওয়া জরুরি। পার্টি অফিস ও বাইক ভাঙচুর এবং সোমা দাস ও রানা রায়ের ওপর হামলায় জড়িত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনা হোক।