PURULIA-Purulia

Directions Website

PURULIA-Purulia The only platform to know Purulia district, its history and culture, natural beauty and to get regular
(213)

আজ পুরুলিয়ার ছড়রা বিমানবন্দর নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।
05/10/2026

আজ পুরুলিয়ার ছড়রা বিমানবন্দর নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

কাশীপুর রাজবাড়ী ।।  🕍পুরুলিয়ার কাশিপুর রাজবাড়িতে দেবী দুর্গা চতুর্ভুজা ।। কাশিপুর রাজবাড়িতে প্রাচীন রীতি অনুযায়ী পুজো শু...
04/10/2026

কাশীপুর রাজবাড়ী ।। 🕍

পুরুলিয়ার কাশিপুর রাজবাড়িতে দেবী দুর্গা চতুর্ভুজা ।।

কাশিপুর রাজবাড়িতে প্রাচীন রীতি অনুযায়ী পুজো শুরু হয় জিতা ষষ্ঠীর পরের দিন থেকে। রাজ পরিবারের সদস্যরা জানান, শ্রী রাম চন্দ্রের ষোলো কল্প ক্ষত্রিয় রীতি মেনে ষোলো দিন ধরে চলে মা দুর্গার পুজো।

Late Update 😕

সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর  সহ ছোটনাগপুর অঞ্চল জুড়ে জিতা পরব পালিত হয়ে আসছে, আমরা কেউ কেউ একে জিতা, জি...
03/10/2026

সাধারণত পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর সহ ছোটনাগপুর অঞ্চল জুড়ে জিতা পরব পালিত হয়ে আসছে, আমরা কেউ কেউ একে জিতা, জিতুয়া, জিতিয়া পরব বলে থাকি। এটি হলো মূলত সন্তান প্রাপ্তি, সন্তান ও স্বামীর দীর্ঘায়ু পরিপূর্ণতা কামনার কঠিন উপবাসের পরব। জিতিআ শব্দটির আক্ষরিক অর্থ হলো জয়ী হওয়া, জিতিয়া পরব হচ্ছে প্রকৃতি মায়ের উপাসনা করার পরব। তাই বটবৃক্ষ ও আখের পূজা করা হয়ে থাকে এবং সন্তান রূপে শশা কে ব্যবহার করেন। আখ গাছের ডাল গেড়ে বিশেষ সম্মান জানিয়ে পূজা করা হয়। তাদের ধারণা সন্তানরা ও স্বামী যেন পুষ্টিগুণে ভরপুর ও সুস্বাস্থ্যের অধিকারী হয়। তাছাড়া বটবৃক্ষের মত দীর্ঘজীবী ও সহনশীলতার প্রতীক হোক। এ সময় মায়েরা তাদের শ্বশুরবাড়ি, বাপের বাড়ির পূর্বপুরুষদের নাম স্মরণ করে থাকে।
তাছাড়া জিতা পরব ফসল আবাহনের ও উৎসব। রাঢ় মালভূমি অঞ্চলের মাটিতে সবুজ ফসলের আশায় এ পরব আয়োজন হয়ে আসছে...

কলমে:-অসীম কুমার মাহাতো।
ছবি:- সংগৃহীত।

নতুন সাজে বড় মা 🙏🙏🙏🙏 শুভরাত্রি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বড় মা সবার মঙ্গল করুক।
03/10/2026

নতুন সাজে বড় মা 🙏🙏🙏🙏 শুভরাত্রি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বড় মা সবার মঙ্গল করুক।

😱 অবাক করা ঘটনা! পুরুলিয়ার মৌতর জাগ্রত মা বড়কালী মন্দিরে চুরি! 🖤🙏পুরুলিয়ার বিখ্যাত জাগ্রত মা বড়কালী মন্দিরে ঘটে গেল ...
02/10/2026

😱 অবাক করা ঘটনা! পুরুলিয়ার মৌতর জাগ্রত মা বড়কালী মন্দিরে চুরি! 🖤🙏
পুরুলিয়ার বিখ্যাত জাগ্রত মা বড়কালী মন্দিরে ঘটে গেল এক অত্যন্ত দুঃখজনক ঘটনা। জানা যাচ্ছে, মায়ের গায়ের সমস্ত গয়না ও মূল্যবান অলংকার চুরি হয়ে গেছে! 😢💔
যে মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত মায়ের দর্শনে আসেন, সেই মন্দিরেই এমন ঘটনা সত্যিই অবাক করার মতো।
মা বড়কালী সব দেখছেন—চুরি যাওয়া অলংকার দ্রুত উদ্ধার হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক। 🙏
🖤 জয় জাগ্রত মা বড়কালী 🖤
🙏 জয় মা কালী 🙏

রুকনিতে গড়ে উঠতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম কেন্দ্র।
30/09/2026

রুকনিতে গড়ে উঠতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম কেন্দ্র।

30/09/2026

জেলা পাড়ার দুর্গাপূজার প্রস্তুতি

থিম- নীলকন্ঠ ধাম।

পুরুলিয়ার গর্ব🙏 মনোরঞ্জন ছৌ ডান্স পার্টি (ওস্তাদ:- কার্তিক কুমার)আন্তর্জাতিক মঞ্চে ছৌ নাচ, দক্ষিণ কোরিয়া মাতালেন পুরুল...
30/09/2026

পুরুলিয়ার গর্ব🙏
মনোরঞ্জন ছৌ ডান্স পার্টি (ওস্তাদ:- কার্তিক কুমার)
আন্তর্জাতিক মঞ্চে ছৌ নাচ, দক্ষিণ কোরিয়া মাতালেন পুরুলিয়ার আট শিল্পী।

দুই পাশে পড়ে আছে ছৌ নাচের দুর্গা আর অসুরের মুখোশ। মাঝখানে লাল শাড়ি পরে ধূপের ধোঁয়ার মধ্যে তীব্র আত্মবিশ্বাসে বসে আছেন...
30/09/2026

দুই পাশে পড়ে আছে ছৌ নাচের দুর্গা আর অসুরের মুখোশ। মাঝখানে লাল শাড়ি পরে ধূপের ধোঁয়ার মধ্যে তীব্র আত্মবিশ্বাসে বসে আছেন এক লড়াকু যোদ্ধা। ❤️

ইনি পুরুলিয়ার অক্ষয়। 🙏

এক ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তাঁর একটি পা। ডাক্তার বলেছিলেন— আর হয়তো কখনও নাচতে পারবেন না। অনেকেই বলেছিলেন, “তোমার জীবন শেষ, সব শেষ।”

কিন্তু অক্ষয় হার মানেননি।

কারণ ছৌ নাচ তাঁর কাছে শুধুমাত্র শিল্প নয়—এটাই তাঁর ভালোবাসা, তাঁর পরিচয়, তাঁর বেঁচে থাকার শক্তি।

অসহ্য শারীরিক যন্ত্রণা পেরিয়ে, কৃত্রিম পা-কে নিজের শরীরের অংশ করে আবার ফিরেছেন মঞ্চে। আর এবার কোনো সাধারণ চরিত্রে নয়—তিনি নিজেই হয়ে উঠেছেন মা দুর্গা! 🔥

যে দুর্গা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, যে দুর্গা অদম্য শক্তির প্রতীক—আজ সেই শক্তিই যেন অক্ষয়ের মধ্যে জীবন্ত হয়ে উঠেছে।

আমরা মাটির প্রতিমার মধ্যে দুর্গাকে খুঁজি।
আর অক্ষয় নিজের লড়াই, সাহস আর ইচ্ছাশক্তি দিয়ে যেন নিজেই হয়ে উঠেছেন জীবন্ত দুর্গা। 🙏❤️

আমরা অনেক সময় সামান্য সমস্যায় ভেঙে পড়ি, অজুহাত খুঁজি। অথচ অক্ষয় দেখিয়ে দিয়েছেন—শরীরের একটি অংশ হারিয়েও স্বপ্নকে হারাতে হয় না।

অক্ষয়, আপনি শুধু পুরুলিয়ার গর্ব নন—আপনি আমাদের সকলের অনুপ্রেরণা। ❤️

আপনার কৃত্রিম পা আজ যেন আমাদের মনে করিয়ে দেয়—
শক্তি শরীরে নয়, শক্তি মানুষের ইচ্ছাশক্তিতে। 💪🔥

অক্ষয়কে জানাই কোটি প্রণাম। 🙏❤️

আপনার কী মনে হয়—অদম্য ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও কি সম্ভব করা যায়?
কমেন্টে আপনার মতামত জানান। আর এই অনুপ্রেরণার গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন। ❤️

#অক্ষয় #পুরুলিয়ার_গর্ব #ছৌনাচ #আসলদুর্গা #জীবনযুদ্ধ #অনুপ্রেরণা

কাদা আমাদের কাছে ময়লা নয়,এই মাটিই আমাদের শিকড়,এই মাটিই আমাদের সংস্কৃতি,আর এই মাটির বুকেই জন্ম নেয় আনন্দের নৃত্য।ছবিট...
22/09/2026

কাদা আমাদের কাছে ময়লা নয়,
এই মাটিই আমাদের শিকড়,
এই মাটিই আমাদের সংস্কৃতি,
আর এই মাটির বুকেই জন্ম নেয় আনন্দের নৃত্য।
ছবিটা শুধু নাচের নয়—
এটা মাটির মানুষের জীবন, ঐতিহ্য আর ভালোবাসার এক জীবন্ত ছবি। 🙏❤️

Address

Purulia
723101

Alerts

Be the first to know and let us send you an email when PURULIA-Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share