Purulia District Police

Call Directions Website

Purulia District Police We cordially welcome you to the Facebook of Purulia District Police. We expect your active co-operation and participation in our initiative.

We always stands upright for the people irrespective of caste, religion, social & economic standing of people.

09/10/2026
পুরুলিয়া রোটারি ক্লাবে সাইবার সচেতনতা কর্মসূচিবর্তমান ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচে...
09/10/2026

পুরুলিয়া রোটারি ক্লাবে সাইবার সচেতনতা কর্মসূচি

বর্তমান ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে গত কাল পুরুলিয়া রোটারি ক্লাবে একটি সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন আর্থিক প্রতারণা, ফিশিং লিঙ্ক, ভুয়ো ফোন কল, OTP ও UPI-সংক্রান্ত প্রতারণা, ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং ডিজিটাল গ্রেপ্তারের নামে প্রতারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সাইবার অপরাধীরা কীভাবে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদে ফেলে এবং কীভাবে এই ধরনের অপরাধ থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে উপস্থিতদের সচেতন করা হয়। পাশাপাশি, অচেনা লিঙ্কে ক্লিক না করা, OTP/PIN/CVV কারও সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক ফোন কল বা অনলাইন প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সাইবার আর্থিক প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করা এবং www.cybercrime.gov.in পোর্টালে অভিযোগ জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির নিরাপদ ব্যবহার, সতর্কতা এবং দ্রুত অভিযোগ জানানোর মাধ্যমে সাইবার প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
#সাইবারসচেতনতা

09/10/2026
অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের অভিযান০৩.১০.২০২৬ গভীর রাতে জয়পুর থানার অন্তর্গত কাঁঠালতাড় নাকা-য় নাকা ...
04/10/2026

অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে পুরুলিয়া পুলিশের অভিযান

০৩.১০.২০২৬ গভীর রাতে জয়পুর থানার অন্তর্গত কাঁঠালতাড় নাকা-য় নাকা চেকিংয়ের সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা ৩টি কয়লাবোঝাই ট্রাক আটক করা হয়।
বৈধ মাইনিং চালান ও প্রয়োজনীয় নথি না থাকায় প্রায় ১২২ মেট্রিক টন কয়লা-সহ তিনটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে মেইল এর মাধ্যমে পাঠানো কিছু নথি জাল বলে সন্দেহ করা হয়।

ঘটনায় ৩ জন চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়ির মালিকদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দুর্গাপূজা উপলক্ষে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগদুর্গাপূজার আগে পুরুলিয়া জেলা পুলিশ ও Nabsopan NGO-র যৌথ উদ্যোগে জেলার ...
04/10/2026

দুর্গাপূজা উপলক্ষে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগ

দুর্গাপূজার আগে পুরুলিয়া জেলা পুলিশ ও Nabsopan NGO-র যৌথ উদ্যোগে জেলার প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি দান শিবিরের আয়োজন করা হয়।

শিশুদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাদের হাতে নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

এই উদ্যোগ সমাজের প্রতি পুরুলিয়া পুলিশের সহমর্মিতা, অন্তর্ভুক্তি ও জনকল্যাণের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

অবৈধভাবে পাথর পরিবহণ রুখল ঝালদা পুলিশ, ট্রাক্টর আটকগোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ গোকুলনগর মোড়ে নাকা চেকিং চলাকালীন অবৈধ...
04/10/2026

অবৈধভাবে পাথর পরিবহণ রুখল ঝালদা পুলিশ, ট্রাক্টর আটক
গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ গোকুলনগর মোড়ে নাকা চেকিং চলাকালীন অবৈধভাবে পরিবহণ করা প্রায় ৪ টন পাথর বোঝাই একটি ট্রাক্টর আটক করে ঝালদা থানার পুলিশ।
এসআই অসীম কুমারের নেতৃত্বে পুলিশি তল্লাশির সময় ট্রাক্টরটি আটক করা হয়। পুলিশকে দেখে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়িতে থাকা পাথর পরিবহণের কোনও বৈধ পারমিট, ট্রানজিট পাস বা প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি।
পাথরবোঝাই ট্রাক্টরটি e-Sakshya-এর মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

অবৈধভাবে মজুত বালির বিরুদ্ধে যৌথ অভিযাননির্দিষ্ট সূত্রের ভিত্তিতে আজ বেলামা গ্রাম পঞ্চায়েতের বেরমা মাঝিডি গ্রামে বলরামপ...
03/10/2026

অবৈধভাবে মজুত বালির বিরুদ্ধে যৌথ অভিযান

নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে আজ বেলামা গ্রাম পঞ্চায়েতের বেরমা মাঝিডি গ্রামে বলরামপুর থানার পুলিশ ও BL&LRO-এর যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ১,০০০ CFT অবৈধভাবে মজুত বালি উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত বালির বৈধ কাগজপত্র বা অনুমোদন কেউ দেখাতে পারেননি।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অবৈধ বালি মজুত, পরিবহণ ও খননের বিরুদ্ধে পুরুলিয়া জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে l


Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when Purulia District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share