06/10/2026
আজ পুরুলিয়ার বীরবাণ্টা মিশনের ছোট্ট বন্ধুদের হাতে তুলে দেওয়া হলো সাবান। শুধু সাবান দেওয়াই নয়, কীভাবে সাবান ব্যবহার করতে হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য নিয়মিত হাত ধোয়া কেন জরুরি, সেটিও তাদের হাতে-কলমে শেখানো হলো।
খাওয়ার আগে ও পরে, শৌচালয় ব্যবহারের পর এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে তাদের বুঝিয়ে বলা হয়। ছোট্ট বন্ধুরাও খুব আগ্রহ নিয়ে পুরো বিষয়টি শেখে এবং নিজেরাই সাবান ব্যবহার করে তা অনুশীলন করে।
উদ্যোগ পরিবারের কাছে শিশুদের শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই তাদের সুস্থতা, পরিচ্ছন্নতা ও ভালো অভ্যাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
আজকের এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে সুস্থ অভ্যাসের পথচলায় আরও একটি সুন্দর পদক্ষেপ নেওয়া হলো। আর এই সব কিছু সম্ভব হয়েছে কেবলমাত্র আপনাদের সহযোগিতায়।