Sangkalpa

Directions

Sangkalpa সংকল্পের পথ চলা শুরু 2012 সালে, 07/05/2013 তারিখে সংকল্প এনজিও র নিবন্ধকরণ হয় (রেজিঃ নং S/2L /4759 of 2013-2014)।

সংকল্পের পথ চলা শুরু 2012 সালে, 07/05/2013 তারিখে সংকল্প এনজিও র নিবন্ধকরণ হয় (রেজিঃ নং S/2L /4759 of 2013-2014)।

আমাদের এই এনজিও গ্রুপকে সঠিক ভাবে পরিচালনা করতে গেলে কিছু নিয়ম মানতে হবে সকলকেই, যথা:

যুক্তি তর্ক চলতেই পারে, কিন্তু সেটা গঠনমূলক হওয়ায় কাম্য। আমরা কেউ বাজে তর্ক করব না , কেউ কারো সমালোচনা করব না। কোনরকম মিম , কোনপ্রকার প্রচার ( সরকারি ও সরকার বিরোধী ) করব না। নিজের ছবি বা আমাদের কাজের সম্পর্কিত নয় , এধরনের পোস্ট করব না। নিজেদের মধ্যে সম্মান, সুসম্পর্ক বজায় রাখব।

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসুর নাম উচ্চারিত হয় অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে। ...
08/08/2026

ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসুর নাম উচ্চারিত হয় অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে। অল্প বয়সেই তিনি এমন এক আদর্শ স্থাপন করেছিলেন, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাঁর মনে কোনো আতঙ্ক ছিল না। আত্মীয়-স্বজনের সঙ্গে শেষবার দেখা করার বিশেষ ইচ্ছাও প্রকাশ করেননি। তাঁর একমাত্র আকাঙ্ক্ষা ছিল একবার জন্মভূমি মেদিনীপুর দেখার ।
ফাঁসির আদেশ নিশ্চিত হওয়ার পর আইনজীবী তাঁকে প্রশ্ন করেছিলেন, "ভয় করছে?"
ক্ষুদিরামের শান্ত ও হাস্যোজ্জ্বল উত্তর ছিল—"ভয় করবে কেন?"
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম অমর শহিদকে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আগামী ১১ই আগস্ট, শহীদ দিবস উপলক্ষে বীর শহীদ #ক্ষুদিরাম_বসুর স্মৃতি বিজড়িত ছেঁদাপাথর এ শ্রদ্ধা নিবেদন ও রক্তদান কর্মসূচি । দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।
#শহীদ_ক্ষুদিরাম #রাণীবাঁধ #ছেঁদাপাথর

20/07/2026

অরন্য সপ্তাহ পালন,২০২৬
রানিবাঁধ ভুড়কুড়া মোড় থেকে বুধখিলা এবং ভুড়কুড়া মোড় থেকে রাজাকটার রাস্তায়

০৪/০৭/২০২৬ এ সঙ্কল্পর সদস্য চিরঞ্জিত সেন ও ড.মনি বাস্কে(সেন) এর পুত্র ও কন্যার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত বর্ধমান ইউনিভার্...
05/07/2026

০৪/০৭/২০২৬ এ সঙ্কল্পর সদস্য চিরঞ্জিত সেন ও ড.মনি বাস্কে(সেন) এর পুত্র ও কন্যার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত বর্ধমান ইউনিভার্সিটির তারাবাগ রেসিডেনসিয়াল ক্যাম্পাসে রক্ত দান শিবিরে ১১জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। অধিকাংশ রক্ত দাতা আজ প্রথমবার রক্ত দিলেন। সকলের আগ্রহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপলক্ষ যাই হোক না কেন আসল উদ্দেশ্য সরকারি ব্লাড ব্যাংক গুলোতে রক্তের জোগান দেওয়া। ৩০ জন রক্তদাতার দান করা রক্ত বাঁচাবে নব্বই টি জীবনকে । সকল রক্তদাতা, এই শিবিরে বিভিন্ন ভাবে সাহায্যকারী সকল ব্যক্তি এবং আয়োজক সঙ্কল্পর সদস্য চিরঞ্জিত সেন ও মনি বাস্কে(সেন) কে সঙ্কল্প র পক্ষ থেকে থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। "জন্মদিনে রক্তদান শিবির" দৃষ্টান্ত তৈরি করুক সবার মধ্যে

আমরা খুবই আপ্লুত এবং গর্বিত আমাদের এলাকার বাগডুবি গ্রামের এক সন্তান এবং সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ মন্ত্রী   Tud...
01/06/2026

আমরা খুবই আপ্লুত এবং গর্বিত আমাদের এলাকার বাগডুবি গ্রামের এক সন্তান এবং সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ মন্ত্রী Tudu মহাশয় কে আজ আমাদের #সঙ্কল্প র পাশে থাকার জন্য।
#বাগডুবি , রানিবাঁধ ব্লকের এক প্রত্যন্ত গ্রাম , একদা মাওবাদী অধ্যুষিত এই গ্রামে প্রতিনিয়ত রক্ত ঝরতো।আজও দেখতে পাওয়া যায় বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে, ব্ল্যাকবোর্ডে গুলির ক্ষতচিহ্নের স্পষ্ট দাগ । বিদ্যালয়ের সামনেই রয়েছে মাওবাদী -সেনাবাহিনীর লড়াই এ মারা যাওয়া সেনার শহীদ বেদি। সেই গ্রাম আজ তার মাটিতে বেড়ে ওঠা সন্তান কে পূর্ণ মন্ত্রী হিসেবে পেয়ে উজ্জীবিত, একদিন বিনা কারণে রক্ত ঝরত যে গ্রামে আজ সেই গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রামের যুবকেরা এসে মানবতার সেবায় রক্ত দান করে গেলেন। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ মন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়ের গৌরবময় উপস্থিতি এই রক্তদান কর্মসূচিকে উৎসবে পরিণত করলো। এই রক্তদান উৎসবের মঞ্চ থেকে মন্ত্রী মহাশয়, ওনার নিজের গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামগুলোর জন্য দিয়ে গেলেন অ্যাম্বুলেন্স, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, বারিকুল স্বাস্থ্যকেন্দ্রকে ঢেলে সাজানো সহ আরো ভালো ভালো কিছু প্রতিশ্রুতি। আন্তরিক ধন্যবাদ মন্ত্রী মহোদয়।
সাথে সাথে ধন্যবাদ জানাই যারা আজকের এই রক্তদান উৎসবে রক্ত দান করলেন তাদের সকলকেই #সঙ্কল্প এর পক্ষ থেকে শুভেচ্ছা 🩸❤️🩸
ধন্যবাদ বাগডুবি ❤️

সবারে করি আহ্বান
24/05/2026

সবারে করি আহ্বান

" রক্তস্নাত অমর একুশে "ভাষা শহীদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ ২১/০২/২০২৬ রানিবাঁধ নবারুণ...
21/02/2026

" রক্তস্নাত অমর একুশে "
ভাষা শহীদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে আজ ২১/০২/২০২৬ রানিবাঁধ নবারুণ সংঘ ও নবোদয় সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ।
স্থান- নবারুণ সংঘ (কালিতলা) ;
সময় - সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
আসুন রক্তের সম্পর্ক তৈরি করি ❤️।

রানিবাঁধ ব্লকের অন্তর্গত বিদ্যালয় গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে গত ১৬/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়া  #মেধার_খোঁজে_স...
21/01/2026

রানিবাঁধ ব্লকের অন্তর্গত বিদ্যালয় গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে গত ১৬/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়া #মেধার_খোঁজে_সঙ্কল্প - ২০২৫ পরীক্ষাটির ফলাফল গত ১৫/১২/২০২৫ তারিখ প্রকাশিত হয়েছে ।
আগামী ২৫/০১/২০২৬ তারিখ, রবিবার, মধ্যাহ্ন ১২ ঘটিকায় রানিবাঁধ উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে #মেধার_খোঁজে_সঙ্কল্প - ২০২৫ পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের সম্বর্ধিত করা হবে।
#মেধার_খোঁজে_সঙ্কল্প - ২০২৫ পরীক্ষায় শ্রেণীভিত্তিক প্রথম থেকে দশম স্থানাধিকারীদের তালিকা । 👇👇👇

15/12/2025

আসছে.....

আজকের দিনেই সে এসেছিল
" মেধার খোঁজে সঙ্কল্প "

Address

Ranibandh
722148

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangkalpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category