BASAB BASAK With You
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BASAB BASAK With You, Social service, FE 512/7, SECTOR/3, BIDHANNAGAR, KOLKATA/, Salt Lake City.
Basab Basak, a teacher by profession, a columnist, a people science activist and a Red Volunteer as well is the Left Front nominated CPIM candidate from Ward number 33 for the ensuing BMC election.
07/05/2024
কবির ১৬৪ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
31/12/2022
13/12/2022
আজকের 'এই সময়' পত্রিকায় বিধাননগরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে প্রতিবেদন। প্রহসনের গা জোয়ারি পৌর নির্বাচনের পর বছর ঘুরতে চললো, কিন্তু নাগরিক পরিষেবার বেহাল দশা ঘুচলো না।
23/11/2022
মনে রাখবেন এ লড়াই কিন্তু আপনারই।
বকেয়া মহার্ঘ্য ভাতার ন্যায্য দাবিতে পথে নামা বাম মনস্ক সরকারি কর্মচারীদের ওপর গতকাল বেনজির আক্রমণ নামিয়ে আনল স্বৈরাচারী সরকারের উর্দিধারী গুন্ডারা। গ্রেপ্তার ৪৮। ছাড়া হয় নি তাদের। আজ বেলা ১২ টায় তোলা হবে ব্যাঙ্কশাল কোর্টে। বর্ব্বর পুলিশি আক্রমণে আহত অন্তত ৮০ জন কর্মরত ও অবসর প্রাপ্ত শিক্ষক।
প্রতিবাদ করবেন না আপনি? প্রতিরোধের নতুন নজির তৈরি হচ্ছে বাংলায়। আপনারই সহকর্মীরা বজ্র কঠিন দৃঢ়তায় মেরুদন্ড সোজা ক'রে রক্ত দিয়ে লিখছেন স্বৈরাচারী শাসকের চোখে চোখ রেখে লড়াইয়ের নয়া ইতিহাস। এই যুগ সন্ধিক্ষণে নীরব থাকবেন আপনি?
তাই আহ্বান প্রতিবাদে শামিল হোন। আজ কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান স্ব স্ব কর্মক্ষেত্রে। পথে ঘাটে হাটে বাজারে বাঙ্ময় হয়ে উঠুন। আপনার প্রতিবাদের ভাষা, আপনার প্রতিরোধের আগুন জ্বলে উঠুক দ্বিগুণ তেজে।
আমার আপনার করের টাকায় পুজো কমিটি আর ক্লাবগুলোকে খয়রাতি দিয়ে ভোট লুট করার মেশিনারি বানায় যে সরকার, যে সরকার পূর্বতন সরকারের গার্ল চাইল্ড ওয়েলফেয়ার স্কিমের নাম বদলে কন্যাশ্রী নাম দিয়ে প্রতি বছরের বদলে এক কালীন বড় অঙ্কের টাকা দিয়ে কার্যত গরীব পরিবারের কম বয়সী মেয়েদের বিয়ের দিকে ঠেলে দিয়ে তাদের পড়াশোনা বন্ধ করার চক্রান্ত করে, যে সরকারের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি ক'রে আর যোগ্যদের লাঠিপেটা করে, যে সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁর নিজের কর্মচারিদের সারমেয় কুলের সঙ্গে তুলনা করেন, যে সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যারা তাদের দিল্লির দোসরের মতই প্রতি মুহূর্তে প্রতিবাদ আন্দোলনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। তা না হ'লে ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না।
বাসব বসাক
(চলচ্ছবিগুলি তুলেছেন Pradipta Sarkar)
গত রবিবার (২০ নভেম্বর, ২০২২) গোয়ালদহের সিলিকোসিস আক্রান্ত ও মৃতদের পরিবারের সদস্যদের দাবি আদায়ের লড়াইয়ের পাশে থাকার বার্তা দিলেন বাসব বসাক
22/11/2022
সিকিলোসিস আক্রান্তদের পাশে
গত ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলা কমিটির পক্ষে মিনাখাঁর গোয়ালদহ গ্রামে সিলিকোসিস আক্রান্ত ও মৃতদের পরিবারের পাশে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনের জেলা সভাপতি হিসাবে বাসব বসাক। ১৭০ টি পরিবারের হাতে ৬ কেজি ক'রে চাল, ১ কেজি ক'রে ডাল, সোয়াবিন, বিস্কুট, লুঙ্গি, শাড়ি ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়া পিআরসির সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা ও বুডাকর্ট ইনহেলার সহ প্রয়োজনীয় ওষুধ পরিষেবা গ্রহণ করেন। বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন বেথুন স্কুলের প্রাক্তনীরাও।
23/09/2022
২৩ সেপ্টেম্বর, ২০২২ বিশ্ব জলবায়ু ধর্মঘটের প্রাক্কালে গত ২২ তারিখ গণশক্তি পত্রিকার উত্তর সম্পাদকীয় লিখেছেন বাসব বসাক, যা ২৩ তারিখ ত্রিপুরার ডেইলি দেশের কথায় পুনঃপ্রকাশিত হয়।
গতকাল প্রমোদ দাশগুপ্ত হলে প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত নরেন সেন স্মারক বক্তৃতার বিষয় ছিল 'পুঁজির প্যাঁচে পরিবেশ'।
বক্তা ছিলেনঃ বাসব বসাক
https://fb.watch/fwA27fVulg/
04/09/2022
এজেন্সি কেন?
সল্টলেক জুড়ে রাস্তার অবস্থা ভয়ঙ্কর। নতুন পুরবোর্ড গঠিত হয়েছে তাও ৮ মাস হয়ে গেল। দখলের ভোট প্রহসণের মধ্যে দিয়ে তৃণমূল বোর্ড গঠন ক'রে প্রথম যে কাজটা করেছিল সেটা হল ওয়ার্ড কমিটিগুলোকে অকেজো ক'রে দেওয়া। ওয়ার্ড কমিটি তুলে দেওয়ার মধ্যে দিয়ে নাগরিকদের কাছে নির্বাচিত প্রতিনিধির দায়বদ্ধতাকেই অস্বীকার করে এসেছে পুরবোর্ড। আজ ওয়ার্ড কমিটিগুলি সজীব থাকলে সেই কমিটির সভা থেকেই উঠে আসতো কোন ব্লকে কোন রাস্তার কি হাল। এমনকি পুরসভা ইচ্ছা করলেই এখনও ব্লক এ্যাসোসিয়েশনগুলোর কাছে আবেদন করলেই তারাও সোৎসাহে নিজেদের ব্লকের রাস্তাঘাটের খুঁটিনাটি জানিয়ে দিততে পারতো। কিন্তু খবরে প্রকাশ তার বদলে আমাদের করের টাকায় কেবল রাস্তার ফাঁক ফোঁকর খানা খন্দ খুঁজতে নিযুক্ত হয়েছে আরও একটি এজেন্সি। বকলমে এই এজেন্সির মালিকানা কার, কার সুপারিশে এজেন্সি নিয়োগ, কত টাকার চুক্তি হয়েছে তাদের সঙ্গে, এসবই স্পষ্ট হওয়া দরকার। আমাদের করের টাকা কিন্তু শস্তা নয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
FE 512/7, SECTOR/3, BIDHANNAGAR, KOLKATA/
Salt Lake City
700106
