08/03/2026
সকলকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 🙏🙏
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prani Sampad Bikash Rajya Shakha, Political organisation, Salt Lake City.
08/03/2026
সকলকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 🙏🙏
03/03/2026
সকলকে জানাই পবিত্র দোল যাত্রার রঙিন, আন্তরিক ও প্রাণভরা অভিনন্দন ও শুভেচ্ছা🙏🙏
09/02/2026
আমাদের সকলের প্ৰিয় রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়েক মহাশয়কে "শুভ জন্মদিনের" আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 💐🎂💐
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজে থাকুন 🙏🙏
06/02/2026
আজ প্রাণী সম্পদ ভবনে ফেডারেশন পরিবারের সদস্য ও সদস্যাদের নিয়ে গতকালের জনকল্যাণমুখী বাজেটের জন্য জনদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির কিছু বিশেষ মুহূর্ত 🙏
05/02/2026
আজ আমাদের কাছে এক অত্যন্ত গর্বের ও আনন্দের দিন।। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নিরন্তর আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন ও আগামী এপ্রিল মাস থেকে আরো ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, বাংলার রাজ্য সরকারি পেনশন প্রাপকদের দু'লক্ষ টাকা ক্যাশলেসের উর্ধ্বে চিকিৎসা খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেসের আওতাভূক্তি এবং বাংলার মা বোনেদের সার্বিক উন্নয়নের স্বার্থে "লক্ষীর ভান্ডার" প্রকল্পে মাসিক ৫০০ টাকা বৃদ্ধি, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের মাসিক ১০০০ টাকা করে ভাতাবৃদ্ধি, মাসিক ১৫০০ টাকা করে বেকারভাতা সহ একাধিক ক্ষেত্রে মা অন্নপূর্ণার মতো কল্পতরু হয়ে আমাদের প্রিয় মানবিক কর্মচারীদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া দরাজ হস্তে সকলের জন্য এই বাজেটে সংস্থান রেখেছেন।।সবদিকে এত বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলার অগনিত জনগণের জন্য আজীবন নিবেদিতপ্রাণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🙏 আজ আমাদের সকলের প্ৰিয় ফেডারেশনে মাননীয় রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়েক মহাশয়, স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ সহ বহু সহযোদ্ধারা মা-মাটি-মানুষ সরকারের আজকের জনমুখী ও সর্বাঙ্গসুন্দর বাজেটের জন্য খাদ্যভবনস্থ ফেডারেশনের রাজ্য কার্যালয়ে একটি ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন করেন।। আজ সেই স্মরণীয় দিনের বিশেষ বিশেষ মুহূর্ত।।
02/02/2026
01/02/2026
আজ ১লা ফেব্রুয়ারী, ২০২৬, প্রাণী সম্পদ দপ্তর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সচিবালয় শাখার পিকনিক- এর বিশেষ বিশেষ মুহূর্ত।।
31/01/2026
আজ ৩১শে জানুয়ারী, ২০২৬, শনিবার.................
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে ১ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয়, অশোকনগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় ও ফেডারেশনের কান্ডারী ও আমাদের সকলের প্ৰিয় রাজ্য আহ্বায়ক মাননীয় শ্রী প্রতাপ নায়েক মহাশয় এবং ফেডারেশনের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ মাননীয় শ্রী নব্যেন্দু ভট্টাচার্য মহাশয়, মাননীয় শ্রী রণবীর দত্ত মহাশয়, মাননীয় শ্রী শ্যামল পট্টনায়ক মহাশয়, মাননীয় শ্রী বারীন মজুমদার মহাশয় সহ ফেডারেশনের সম্মানীয় জেলা সভাপতিবৃন্দ ও শাখা সংগঠনের সভাপতিবৃন্দ।।
সর্বাঙ্গসুন্দর একটি সফল জেলা সম্মেলন সুচারুরূপে সুসম্পন্ন করার জন্য প্রাণী সম্পদ বিকাশ রাজ্য শাখার তরফ থেকে উত্তর ২৪ পরগনার জেলা সভানেত্রী শ্রীমতি পারমিতা সেন এবং জেলার সাধারণ সম্পাদক শ্রী দেবেশ মন্ডল ও শ্রী নাজিম হিকমত সহ জেলার সমস্ত ফেডারেশনের সহযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই🙏🙏
জয় বাংলা 💚💚
29/01/2026
আজ প্রাণী সম্পদ দপ্তরে সচিবালয় শাখার সুজিত দা ও ছোট ভাই সাইদ'এর "শুভ জন্মদিনে'র" কেক কাটার বিশেষ বিশেষ মুহুর্ত।।
26/01/2026
"Happy Republic Day"🙏🙏
21/01/2026
আজ ২১শে জানুয়ারী, ২০২৬, বুধবার.................
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক নির্মাণ ভবন ইউনিট কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের বিশেষ মুহূর্ত।।
15/01/2026
আজ প্রাণী সম্পদ ভবনে বারীন'দার জন্মদিন পালনের বিশেষ বিশেষ মুহূর্ত.....