03/11/2025
পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে সংকট থেকে বের করে আনার লক্ষ্যে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে। আগামী ডিসেম্বর মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নদীয়া জেলার শান্তিপুর ও ফুলিয়া সফর করবেন। সফরকালে তিনি স্থানীয় তাঁতিদের সরাসরি সঙ্গে কথা বলবেন এবং উৎপাদন, ডিজাইন, বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তা নিয়ে তাঁদের সমস্যাগুলি শুনবেন।