Silchar Dist Congress

Silchar Dist Congress

Share

SM & IT Deptt., Silchar DCC
#BharatJodoYatra
A Mission For The Nation

Photos from Silchar Dist Congress's post 11/10/2025

আজ শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “পদ্মভূষণ” শ্রদ্ধেয় তরুণ গগৈ মহাশয়ের ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।

আসামের তিনবারের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরূপে উনার নিষ্ঠা, সততা ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব আজও অনুপ্রেরণার উৎস। আধুনিক আসামের স্থপতি হিসেবে তরুণ গগৈ মহাশয়কে এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে।

তরুণ গগৈ মহাশয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে উনার প্রতিকৃতিতে মাল্যদান সহ শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী পার্থ সারথি রায়ের উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক লোক এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ইন্দিরা ভবন অর্থাৎ শিলচর জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে মম বাতি জ্বালিয়ে তরুণ গগৈ মহাশয়ের আত্মার সদগতি কামনা করা হয়।

আজ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর Ms Nighat Abbass মহাশয়া, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পিএসির সদস্য তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রী Arun Dutta Mazumder মহাশয়, শিলচর জেলা কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ শ্রী অমিতাভ সেন, শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি শ্রী সিমান্ত ভট্টাচার্য, শ্রী সামসুর রহমান চৌধুরী (John Choudhury), শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী Ajmal Hussain Laskar, সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্যা শ্রীমতী ফরিদা পারবিন লস্কর, সাধারণ সম্পাদক শ্রী তাপস দাস, শ্রী অরুপ কুমার রায়, হেমন্ত সিংহ, আব্দুল রেজ্জাক, সম্পাদক Babar Tapadar তাপাদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

Photos from Silchar Dist Congress's post 12/09/2025

Barjalenge BCC organisation meeting in presence of Sri Pranjal Ghatowar ji, Hon'ble General Secretary Assam PCC I/c Silchar DCC ,Sri Pradeep Goala Hon'ble Secretary Assam PCC and CO -In charge Silchar DCC alongwith Durbojoyti Purkayastha Secretary Assam PCC other Congress Leaders.

Photos from Silchar Dist Congress's post 09/09/2025

আসন্ন শিলচর পৌর কর্পোরেশন নির্বাচন নিয়ে আজ শিলচর জেলা কংগ্রেস কমিটির ডাকে এক জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক শ্রী Pranjal Ghatowar মহাশয়, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ তত্ত্বাবধায়ক শ্রীমতী Sarifa Rahman মহাশয়া সহ শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয়, বড়খলার বিধায়ক শ্রী মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়, শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনারগণ এবং শিলচর পৌর কর্পোরেশন এলাকা থেকে আগত কংগ্রেস দলের কর্মী ও সমর্থকগণ।

Photos from Silchar Dist Congress's post 05/09/2025

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শিক্ষক দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয়ের নেতৃত্বে, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী Gaurav Gogoi মহাশয়ের নির্দেশ অনুসারে শিলচর জেলা কংগ্রেস কমিটি এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করে। শিক্ষক সমাজের অমূল্য অবদানকে যথাযথ মর্যাদা দেওয়া এবং তাঁদের ত্যাগ, শ্রম ও আদর্শকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে গৌরব গগৈ মহাশয়ের পক্ষ থেকে প্রেরিত বিশেষ শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়। এতে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে, কংগ্রেস দল শিক্ষকদের সম্মান, মর্যাদা ও স্বীকৃতির প্রশ্নে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

শিলচর জেলা কংগ্রেস কমিটির আওতাধীন প্রতিটি ব্লক কংগ্রেস কমিটি ও মণ্ডল কংগ্রেস কমিটি সমান নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে নিজ নিজ অঞ্চলে এই কর্মসূচি পালন করে। প্রতিটি ব্লক ও মণ্ডল কমিটির উদ্যোগে স্থানীয় পর্যায়ে সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেওয়া হয়। এর মাধ্যমে গোটা জেলাজুড়ে শিক্ষক দিবসকে একটি জনগণের উৎসবে পরিণত করা সম্ভব হয়।

শিক্ষক সমাজকে শুধু সংবর্ধিত করাই নয়, বরং তাঁদের আত্মত্যাগ, নৈতিকতা ও জাতি গঠনের অবদানকে সবার সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কংগ্রেস দল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, একজন শিক্ষক কেবল জ্ঞান প্রদানকারী নন, তিনি জাতির পথপ্রদর্শক ও নৈতিক মূল্যবোধের রক্ষক।

এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, শিক্ষকদের মর্যাদা ও স্বীকৃতি প্রদানে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে তোলার কাজে যাঁরা আজীবন আত্মনিয়োগ করেছেন, তাঁদের অবদান সর্বদা মর্যাদার আসনে রাখা হবে।

এমন উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নব উদ্যম জাগ্রত করবে এবং শিক্ষক-শিক্ষিকাদের আরও অনুপ্রাণিত করবে সমাজ ও জাতি গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে।



Bhanwar Jitendra Singh
Bipul Gogoi
Pranjal Ghatowar

Photos from Silchar Dist Congress's post 02/09/2025

আজ, উধারবন্দ ও পালংঘাটে আয়োজিত কর্মী সভায় উপস্থিত হোওয়ার পর সন্ধ্যায় এআইসিসার বিশেষ পর্যবেক্ষক শ্রী Vikas Upadhyay মহাশয়, এপিসিসির সম্পাদক শ্রী প্রদীপ গোয়ালা এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয় সহ অন্যান্য নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরিদর্শন করেন।

Photos from Silchar Dist Congress's post 02/09/2025

উধারবন্দে, উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে এআইসিসার বিশেষ পর্যবেক্ষক শ্রী Vikas Upadhyay মহাশয় সবাইকে 2026শে আসামে কংগ্রেস সরকার গড়ার লক্ষ্যে এক যোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আজকের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিসিসির সম্পাদকগণ যথাক্রমে শ্রীমতী শরিফা রহমান ও শ্রী প্রদীপ গোয়ালা এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয় সহ অন্যান্য নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ।

Photos from Silchar Dist Congress's post 02/09/2025

দর্মীতে পালংঘাট ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে এআইসিসার বিশেষ পর্যবেক্ষক শ্রী Vikas Upadhyay মহাশয় সবাইকে 2026শের লক্ষ্যে এক যোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

আজকের এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিসিসির সম্পাদকগণ যথাক্রমে শ্রীমতী শরিফা রহমান ও শ্রী প্রদীপ গোয়ালা এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয় সহ অন্যান্য নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গ।

Photos from Silchar Dist Congress's post 02/09/2025

আজ সকালে, এআইসিসির বিশেষ পর্যবেক্ষক শ্রদ্ধেয় Vikas Upadhyay জি, এপিসিসি-র সম্পাদকগণ শ্রীমতী শরিফা রহমান ও শ্রী প্রদীপ গোয়ালা, এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি, শ্রী Sajal Acharjee মহাশয়, সদ্য "ভোট চোর, গদ্দি ছাড়ো" আন্দোলনের সময় এবিভিপি দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত ছাত্রনেতাদের বাসভবন পরিদর্শন করেন। উনারা আহত ছাত্রনেতাদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

Photos from Silchar Dist Congress's post 01/09/2025

শিলচর, ০১ সেপ্টেম্বর:

আজ শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয়ের নেতৃত্বে এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত পদাধিকারীগণকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা তথা শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ-তত্ত্বাবধায়ক শ্রীমতী শরিফা রহমান মহাশয়া। তৎসঙ্গে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি শ্রী শরিফুজ্জামান লস্কর মহাশয়, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির PAC সদস্য তথা প্রাক্তন মন্ত্রী শ্রী অজিত সিং মহাশয়, শিলচর জেলা কংগ্রেসের প্রবীণ নেতা ও অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত পদাধিকারীদের উৎসাহ জোগান।

সভাপতি শ্রী সজল আচার্য মহাশয় তাঁর বক্তব্যে নবনিযুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন যে, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সকলকে একযোগে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

শিলচর জেলা কংগ্রেস কমিটি আশাবাদ ব্যক্ত করেছে যে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন এবং কংগ্রেসের নীতি-আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Photos from Silchar Dist Congress's post 01/09/2025

আজ সাংগঠনিক কাজে AICCর Special Observer Shri Vikas Upadhyay জি শিলচর এসে পৌঁছলে উনাকে স্বাগত জানাতে উপস্থিত থাকেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয় সহ অন্যান্য নেতৃবর্গ।

31/08/2025

A Heartfelt Welcome to Shri Vikas Upadhyay Ji, Hon’ble Special Observer, AICC, on his gracious visit to Silchar, Assam

30/08/2025

শিলচর কাছাড় কলেজের সম্মুখে ABVPর গুণ্ডাবাহিনি দ্বারা শিলচর জেলা NSUI এর কর্মকর্তাদের উপর সংগঠিত আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে ৭দিনের সময় সীমা বেধে দিয়ে কাছাড়ের পুলিশ সুপারের নিকট জেলা কংগ্রেস সভাপতি শ্রী Sajal Acharjee মহাশয়ের নেতৃত্বে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Want your business to be the top-listed Government Service in Silchar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Park Road
Silchar
788001