Silchar Diary

Silchar Diary

Share

Silchar Diary is an Online News channel - Cachar| Karimganj | Hailakandi | Assam | Manipur | Tripura | Mizoram | Meghalaya | India

15/05/2026

টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে উধারবন্দের জনজীবন।
অবিরাম বর্ষণের জেরে উধারবন্দের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে বাজার, স্কুল সংলগ্ন এলাকা— সর্বত্রই জমে রয়েছে জল। অন্যদিকে বিপদসীমার দিকে এগোচ্ছে মধুরা নদীর জলস্তর। ফলে বন্যার আশঙ্কায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষ।

শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয় একটানা বর্ষণ।
ঘন্টার পর ঘন্টা ধরে চলা ভারী বৃষ্টিতে উধারবন্দ ও আশপাশের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে।
সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন জেসি গার্লস হাইস্কুল রোড, কালীবাড়ি রোড, শায়বাগ, ঘোড়ালি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। বাড়ির উঠান পর্যন্ত ঢুকে পড়েছে বৃষ্টির জল। অনেকে ঘরে প্রবেশ করতে শুরু করেছে জমা জল ।

বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী, অফিসযাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জমা জলের কারণে ছোট গাড়ি ও রিকশা চলাচলেও দেখা দিয়েছে সমস্যা। অনেক জায়গায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জল নামতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার মুখোমুখি হতে হয় উধারবন্দবাসীকে। অথচ স্থায়ী সমাধানের উদ্যোগ এখনও চোখে পড়ছে না।

এদিকে অবিরাম বর্ষণের ফলে দ্রুত বাড়ছে মধুরা নদীর জলস্তর।
নদীর জল বিপদজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে উধারবন্দের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়।
ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। গত বছরের বন্যার অভিজ্ঞতা এখনও তাজা থাকায় অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন আরও ভারী বর্ষণ হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
টানা বর্ষণে আপাতত বিপর্যস্ত উধারবন্দের স্বাভাবিক জনজীবন।
একদিকে জলমগ্ন রাস্তা, অন্যদিকে বাড়তে থাকা নদীর জল— সব মিলিয়ে আতঙ্ক ও দুর্ভোগে দিন কাটছে সাধারণ মানুষের। এখন প্রশাসন কত দ্রুত পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে উধারবন্দবাসী।

15/05/2026

মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ মালবিকা ভট্টাচার্য

মানবতার বার্তায় অনুপ্রেরণা ভট্টাচার্য পরিবারের

শিলচর। ১৫ মে
মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিলচর শিবাজি নগরের বাসিন্দা মালবিকা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে শিলচর ন্যাশনাল হাইওয়ের সমাজকর্মী সুরজিৎ সোমের বাসভবনে হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
জানা গেছে, ভট্টাচার্য পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই মানবসেবামূলক এই চেতনা প্রবাহিত হয়ে আসছে। এর আগে ২০২৩ সালের ১৩ জানুয়ারি, নিজের জন্মদিনে চিত্র সাংবাদিক সঞ্জীব ভট্টাচার্য মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৪ মার্চ মালবিকা ভট্টাচার্যের মা তারিণী দাস মহাশয়ার মরদেহ তাঁর পূর্ব অঙ্গীকার অনুযায়ী শিলচর মেডিকেল কলেজে দান করা হয়। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এই দেহদান বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
মায়ের দেহদানের সেই মানবিক দৃষ্টান্ত এবং স্বামীর অঙ্গীকারে অনুপ্রাণিত হয়েই মালবিকা ভট্টাচার্য নিজেও মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা যায়।
অনুষ্ঠানে হিউম্যান সায়েন্স ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ডঃ পরিতোষচন্দ্র দত্ত, কার্যকরী সদস্য বিবেক আচার্য, সমাজকর্মী সুরজিৎ সোম এবং কাছাড় জেলা সম্পাদক সমীর বোস উপস্থিত ছিলেন। তাঁরা ভট্টাচার্য পরিবারের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে ডঃ পরিতোষচন্দ্র দত্ত মালবিকা ভট্টাচার্যের হাতে অঙ্গীকারপত্রের প্রতিলিপি তুলে দেন।
হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে জানানো হয়, মরণোত্তর দেহদান চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও মানবকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভট্টাচার্য পরিবারের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত

15/05/2026

কালাইনে জমা জলের ভয়াবহ সমস্যা সমাধানে কালাইন মুরিপুলের সামনে অবৈধভাবে নির্মাণ করা বাঁধ কাটতে গিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে এক দুষ্কৃতিকারী। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হস্তক্ষেপে কেটে ফেলা হয় অবৈধ বাঁধ

15/05/2026

24 ঘণ্টার দেশ বিদেশের খবর

15/05/2026

পাঁচগ্রাম মিরাপিং মোকাম সংলগ্ন সড়কে ধস, যান চলাচলে ব্যাঘাত

15/05/2026

দেশজুড়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম | কাছাড়ে পেট্রোলের দাম | শ্রীভূমিতে পেট্রোলের দাম

15/05/2026

ভারী বৃষ্টিতে জলমগ্ন শিলচর

15/05/2026

Job news

15/05/2026

মাটির নিচে ‘সোনার রাজপ্রাসাদ’! পশ্চিম বঙ্গে তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশের হানা
#তৃণমূল

14/05/2026

মারপিটের তিন দিনের মাথায় প্রাণ গেল যুবকের উদারবন্দে

14/05/2026

ব্রেকিং নিউজ ___
কাছাড়ে পুলিশের এনকাউন্টারে নি*হ*ত ড্রাগস মাফিয়া

Want your business to be the top-listed Government Service in Silchar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

http://www.snnlive.in/

Address


Silchar